আর্কাইভ

নাবালেগ ছেলে কুরবানীর পশু জবাই করলে কি কুরবানী সহিহ হবে?

প্রশ্ন (১৩৫৯৫) : এবার কুরবানীর ঈদে আমাদের মহল্লায় এক নাবালেগ ছেলে স্বাভাবিক নিয়মে একটি গরু যবাই করে। এটা দেখে এক মুরুব্বী বলল, কুরবানীর পশু যবাইকারী বালেগ হতে হবে। ১৫ বছরের কম বয়সের কেউ যবাই করলে কুরবানী সহিহ হয় না। জানতে চাই, এ লোকের কথা কি ঠিক? এক্ষেত্রে সঠিক মাসআলা কী আর উক্ত কুরবানীর কী হুকুম?

সিজদার সময় দুই পা উঠে গেলে কি নামায নষ্ট হয়ে যাবে?

প্রশ্ন (১৩৫৯৪) : সিজদার সময় আমার দুই পা মাঝে মাঝে উঠে যায়। একবার একজন আলেম পেছন থেকে এটা দেখে আমাকে বললেন, সিজদা গিয়ে পা উঠালে নামায নষ্ট হয়ে যায়। এখন আমি জানতে চাই, সিজদার সময় যদি আমার দুই পা উঠে যায়, তাহলে কি নামায নষ্ট হয়ে যাবে?

সন্তানের আকীকা করার দায়িত্ব কার?

প্রশ্ন (১৩৫৯৩) : আকীকা করা মূলত কার দায়িত্ব? বাবার বর্তমানে দাদা, নানা বা অন্য কেউ যদি আকীকা করে তাহলে কি আকীকা আদায় হবে? আর ছোটবেলায় কারো যদি আকীকা না হয়ে থাকে তাহলে বড় হয়ে সে কি নিজের আকীকা নিজে করতে পারবে?

তারাবীহর নামাযে তিলাওয়াতের সিজদা আদায় না করলে কি নামাযে কোনো সমস্যা হবে?

প্রশ্ন (১৩৫৯২) : এবার রমযানে একদিন তারাবীহর নামাযের পূর্বে সিজদার আয়াতের কথা ঘোষণা করতে ভুলে যাই। সিজদার আয়াত তিলাওয়াত করা সত্ত্বেও বিশৃঙ্খলার ভয়ে সিজদা করিনি। এরপর স্বাভাবিকভাবে নামায শেষ করেছি। জানতে চাই, আমাদের উক্ত নামায কি আদায় হয়েছে? যদি আদায় না হয় তবে এখন আমাদের করণীয় কী?

প্রয়োজনের অতিরিক্ত জমি থাকলে কি হজ্ব ফরয হবে?

প্রশ্ন (১৩৫৯১) : আমি একজন চাকরিজীবী। আমি আমার বেতন থেকে অল্প অল্প করে প্রায় লাখ খানেক টাকা সঞ্চয় করেছি। আর গ্রামের বাড়িতে পৈত্রিকসূত্রে দেড় বিঘা জমি পেয়েছি। যার আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা হবে। এছাড়া আমার আর কোনো অর্থ-সম্পদ নেই। চাকরির বেতন দিয়েই আমার সংসার চলে। আর জমি থেকে বর্গাচাষের ভিত্তিতে বছরে কিছু আয় আসে। আমার জানার বিষয় হল, এ অবস্থায় আমার উপর হজ্ব ফরয হবে কি? অথচ হজ্বে যাওয়ার মতো টাকা আমার কাছে নেই।

স্বামী কি তার মৃত স্ত্রীর চেহারা দেখতে পারবে?

প্রশ্ন (১৩৫৯০) : আমার মহল্লার এক মহিলার ইন্তেকালের পর স্বামী তাকে দেখতে আসলে লোকজন তাকে দেখতে দেয়নি এবং তারা বলে, স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েয নেই। জানতে চাই, স্ত্রীর ইন্তেকালের পর স্বামী কি তার স্ত্রীর চেহারা দেখতে পারবে? তেমনিভাবে স্বামীর ইন্তেকালের পর স্ত্রী কি তার চেহারা দেখতে পারবে?

জুমার খুতবায় কি কুরআনের আয়াত ও হাদিস পাঠ করা জরুরি?

প্রশ্ন (১৩৫৮৯) : আমাদের এলাকার মসজিদে একজন নতুন খতীব নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বেশ কয়েক জুমায় প্রথম ও দ্বিতীয় খুতবায় কোনো আয়াত-হাদিস পাঠ করেননি। আরবীতে হামদ ও সানা পড়ার পর কিছু নসীহত করেই শেষ করে দেন। জানার বিষয় হল, এভাবে খুতবা দিলে কি হয়ে যাবে? নাকি আয়াত-হাদিসও পড়তে হবে?

নামাযের প্রথম বৈঠকে মুসল্লি তাশাহ্হুদ শেষ করার আগে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন (১৩৫৮৮) : মাঝে মাঝে আমি প্রথম বৈঠকে তাশাহহুদ শেষ করার আগেই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। এ অবস্থায় আমি কী করব? তাশাহহুদ শেষ করব? নাকি তাশাহহুদ শেষ না করেই ইমামের সাথে দাঁড়িয়ে যাব?

প্রস্রাবের রাস্তায় হালকা পানি বের হলে কি গোসল ফরয হবে?

প্রশ্ন (১৩৫৮৭) : মাঝে মাঝে স্ত্রীর সাথে মোবাইলে কথা বলার পর প্রস্রাবের রাস্তায় হালকা পানি দেখা যায়। এছাড়াও অন্য সময় হঠাৎ এমন দেখা যায়। আমি জানতে চাচ্ছি, এ কারণে কি গোসল করতে হবে, না অযু করলে চলবে? বিস্তারিত জানালে উপকৃত হব।

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৫৮৬) : আমার বন্ধুর ছোট একটি দোকান আছে। দোকানে সবসময় ৭/৮ হাজার টাকার ব্যবসার মাল থাকে। তো সে কুরবানীর ঈদের পর নেসাবের মালিক হয়। ৬ মাস পর সে উক্ত টাকা দিয়ে বাড়ি বানানোর জন্য জমি ক্রয় করে। এতে তার সব টাকা খরচ হয়ে যায় এবং আরো ঋণ করতে হয়। এখনো সে পরিপূর্ণভাবে ঋণ পরিশোধ করতে পারেনি। এ অবস্থায় জানার বিষয় হল- ১. নগদ টাকা খরচ হয়ে যাওয়ার কারণে ঐ ব্যক্তির নেসাব বাকি আছে কি? ২. নেসাব বাকি থাকলে কি যাকাতবর্ষ শেষে অন্যান্য যাকাতযোগ্য সম্পদের সাথে ঋণ পরিশোধের জন্য জমাকৃত টাকারও যাকাত, কুরবানী আদায় করতে হবে? এবং কুরবানীর দিনগুলোতে ব্যবসার মাল ছাড়া নগদ অর্থ কুরবানীর সর্বাপেক্ষা ছোট পশুর মূল্যের পরিমাণ না হলে কি ধার করে কুরবানী করতে হবে?

ইমাম সাহেবের তিলাওয়াত সহিহ না হলে তার পিছনে নামায আদায় করার হুকুম কী?

প্রশ্ন (১৩৫৮৫) : আমাদের মসজিদের ইমাম সাহেব সহিহভাবে কুরআন শরীফ পড়তে পারেন না। তার ع ও ح এর উচ্চারণ সঠিক হয় না। ع হামযার মতো এবং ه ح ـ এর মতো হয়ে যায়। এ অবস্থায় তার পেছনে আমাদের নামায সহিহ হবে কি? আর এ ধরনের ব্যক্তিদের ইমামতির হুকুম কী? বিস্তারিত জানালে উপকৃত হব।

যাকাত গ্রহণের উপযুক্ত নয় এমন ব্যক্তির সন্তানের পড়ালেখার খরচ যাকাতের টাকা থেকে গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (১৩৫৮৪) : আমার এক প্রতিবেশী মাসিক ছয় হাজার টাকা বেতনের ছোট একটি চাকরি করেন। পাশাপারি কিছু ফসলী জমি চাষ করেন। চাকরি ও ফসলের আয় দ্বারা তার সংসার মোটামুটি চলে। তবে অতিরিক্ত কিছু তিনি রাখতে পারেন না। এ ছাড়া তার দুইটি ফলের বাগান রয়েছে। সেগুলোর মূল্য প্রায় চার লক্ষ টাকা হবে। তার একটি ছেলে আছে। তাকে বুঝানোর পর তিনি তার সন্তানকে মাদরাসায় পড়াতে রাজি হয়েছেন। কিন্তু তিনি মাদরাসার খরচাদি দিতে রাজি নন। তবে তিনি চেষ্টা করলে খরচ বহন করতে পারবেন। এখন আমার প্রশ্ন হল, আমি কি আমার বা অন্য কারো যাকাতের টাকা থেকে ঐ ছেলের মাদরাসার খরচ চালাতে পারব?

মায়ের ভরণ-পোষণ দেওয়া কি ছেলের উপর আবশ্যক?

প্রশ্ন (১৩৫৮৩) : আমি ছোট থাকতে প্রায় ১৫ বছর আগে আমার বাবা-মায়ের তালাক হয়। তারপর মা ঢাকায় চলে যান এবং বাসা ভাড়া নিয়ে সেলাইয়ের কাজ করেন এবং সে উপার্জন থেকেই নিজের খরচ বহণ করেন। আর আমি আমার বাবার কাছে থাকি। এখনো তিনি ঢাকায় থাকেন। এখন জানার বিষয় হল, মায়ের ভরণ-পোষণের দায়িত্ব কি আমার উপর বর্তাবে? যদি আমি খরচ না দেই তাহলে কি আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে? দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব।

মহিলারা হায়েয আবস্থায় কি আযানের জবাব দিতে পারবে?

প্রশ্ন (১৩৫৮২) : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, হায়েয অবস্থায় তো মহিলারা কুরআন পড়তে পারে না। জানার বিষয় হলো, হায়েয অবস্থায় আযানের জবাব দিতে পারবে কি?

নৌকা, ফেরী, লঞ্চ ইত্যাদি চলমান অবস্থায় সেগুলোতে জুমার নামায আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩৫৮১) : লঞ্চ, ফেরী ইত্যাদিতে জুমার নামায পড়ার বিধান কী? যদি জুমার নামাযের ওয়াক্ত হয়ে যায় তাহলে সেখানে জুমার নামায পড়ে নিলে তা সহিহ হবে কি? যদি না হয় তাহলে সহিহ না হওয়ার কারণ কী? আর কোনো জায়গায় জুমার নামায আদায় করার জন্য কী কী শর্ত প্রযোজ্য? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।

ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে তালাক দিলে কি তালাক পতিত হবে?

প্রশ্ন (১৩৫৮০) : আমার ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস আছে। কিন্তু আমি কখনো এটা বুঝতে পারি না। তো গতকাল ঘুম থেকে ওঠার পর স্ত্রী বলছে, আমি নাকি ঘুমন্ত অবস্থায় ‘তোমাকে তালাক দিলাম’ কথাটি বলেছি। কিন্তু আমার এমন কিছু মনে পড়ে না। হুযুরের কাছে জানতে চাই, ঘুমের ঘোরে আমি কী বলেছি তা তো জানি না। এক্ষেত্রে কি আমার স্ত্রী তালাক হয়ে যাবে?

মনে মনে মানত করলে কি তা আবশ্যক হয়?

প্রশ্ন (১৩৫৭৯) : অনেকদিন ধরে আমার মেয়ের বিয়ে আটকে ছিল। তাই আমি মনে মনে নিয়ত করি, যদি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা হয় তাহলে এক হাজার টাকা দান করব। আল্লাহর রহমতে আমার মেয়ের বিবাহ ঠিক হয়েছে এবং সম্পন্নও হয়েছে। পরে একজন আলেমকে এ বিষয়ে জানালে তিনি বলেন, আপনি যেহেতু মুখে কিছু উচ্চারণ করেননি। শুধু মনে মনে নিয়ত করেছেন তাই এটা মান্নত হয়নি এবং এক হাজার টাকা সদকা করা আপনার জন্য আবশ্যকও নয়। আমার জানার বিষয় হল, টাকা সদকা করা কি আসলেই আমার জন্য আবশ্যক নয়?

বিদআতকারীর কোনো আমল কি কবুল হবে না?

প্রশ্ন (১৩৫৭৮) : একবার এক মাহফিলে একজন আলেমের কাছে শুনেছি, যে ব্যক্তি একটি বিদআত করবে তার কোনো আমল কবুল হবে না। তার নামায, রোযা, সদকা কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। তিনি বলেছেন, এ কথা নাকি হাদিসে আছে। বাস্তবে কি এ কথা হাদিসে আছে? দয়া করে জানাবেন।

সালামের উত্তর দেওয়ার বিধান কী?

প্রশ্ন (১৩৫৭৭) : এমন অনেক মানুষ আছে যাদেরকে সালাম দিলে উত্তরই দেয় না। আবার অনেকে আওয়াজ ছাড়া শুধু ঠোঁট নাড়িয়ে উত্তর দেয়। আমার জানার বিষয় হল, সালামের জবাব দেওয়ার বিধান কী? এবং তা কি জোরে দেওয়া জরুরি, নাকি আস্তে দিলেও হবে?

বুক ও পিঠের পশম উঠানো জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৫৭৬) : আমার বুকে ও পিঠে অনেক পশম। বর্তমানে পুরুষদের জন্য পার্লার আছে। যেখানে গিয়ে বুক-পিঠের পশম উঠানো যায়। জানার বিষয় হল, আমার জন্য ঐ পশমগুলো উঠানো জায়েয হবে কি?