যাকাত প্রদানের খাতসমূহ

অনুমতি সাপেক্ষে বাসা ভাড়া দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (১১৩৬০) : আমি ও আমার বন্ধু একসাথে বাসা ভাড়া করে থাকি। তার টাকা পয়সার সমস্যা থাকায় গ্রামে চলে যেতে চাচ্ছিল। আমি বলি, তুমি ঢাকায় থাক। আমি তোমার বাসা ভাড়া দিয়ে দিব। সে তাতে সম্মত হয়। জানতে চাচ্ছি, আমি যদি যাকাতের টাকা থেকে বাসা ভাড়া দেই তাহলে যাকাত আদায় হবে কি?

মৌখিক দাবিকারীকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (১১২৭৭) : জনৈক ব্যক্তি আমার কাছে দাবি করেছে যে, সে আমার কাছে ২০ হাজার টাকা পায়। অথচ তা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে তার কাছে কোনো প্রমাণও নেই। তবে সে যাকাত খাওয়ার উপযুক্ত। আমি কি তাকে যাকাতের কথা না বলে আমার যাকাতের টাকা থেকে ২০ হাজার টাকা থেকে দিতে পারব? উল্লেখ্য, সে মানুষের কাছে বলে বেড়াচ্ছে সে নাকি আমার কাছে টাকা পায়। তাই তাকে যাকাত হিসেবে উক্ত টাকা দিতে চাচ্ছি।

ভাড়া না নিয়ে যাকাত থেকে ধরা যাবে কি

প্রশ্ন (১১২৭৪) : আমি আমার এক টিনশেড বাসা এক গরিব ব্যক্তিকে ভাড়া দিয়েছি। আমি কি তার কাছ থেকে ভাড়া না নিয়ে সেই পরিমাণ টাকা যাকাত থেকে কর্তন করতে পারব কি?

গরিব মনে করে যাকাত দিলে পূর্বের যাকাত আদায় হবে কি

প্রশ্ন (১১২৬৬) : এলাকার এক রিক্সা চালককে গরিব মনে করে বেশ কয়েক বছর যাকাত দিয়েছি। বাহ্যিক বেশভূষা ও চালচলনে তাকে গরিবই মনে হত। কিছুদিন আগে জানতে চাচ্ছি পারি, তার ব্যাংকে নেসাব পরিমাণ টাকা জমানো আছে। জানতে চাচ্ছি, আমার বিগত বছরের যাকাতগুলো আদায় হয়েছে কি?

দায়িত্বশীল তার স্ত্রীকে যাকাতের টাকা দিতে পারবে কি

প্রশ্ন (১১১৮৯) : আমি আমার এক বন্ধুকে যাকাতের টাকা দেই গরিবদেরকে দেওয়ার জন্য। সে সেখান থেকে কিছু টাকা তার স্ত্রীকে দেয় আর বাকি টাকা অন্যান্য গরিব লোকদেরকে দেয়। তার স্ত্রীও যাকাত গ্রহণের উপযুক্ত। জানতে চাচ্ছি, আমার যাকাত কি আদায় হয়েছে?

ঋণগ্রহীতা যাকাত দিলে আদায় হবে কি

প্রশ্ন (১১১৮৬) : জনৈক ব্যক্তি আমার বাবার কাছ থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়েছে। তিন বছর পর সে উক্ত টাকা ফেরত দেয়। এই তিন বছরের যাকাত সেই আদায় করেছে। জানতে চাচ্ছি, উক্ত টাকার এই তিন বছরের যাকাত কি আমার বাবার পক্ষ থেকে আদায় হয়েছে?

নানাকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৮১০) : আমার নানা আর্থিকভাবে অস্বচ্ছল। আমার মামারা তার খরচ চালাতে পারে না। কারণ তারাও গরিব। জানতে চাচ্ছি, আমার পিতা নানাকে যাকাত দিতে পারবে কি?