বাড়ি নির্মাণের জন্য সঞ্চিত টাকায় যাকাত আসবে কি

প্রশ্ন (৪৩৪৪) : আমার তেমন কোনো অর্থসম্পদ নেই। দিন আনি দিন খাই- এমন। তারপরও ছোটখাটো একটি বাড়ি করার জন্য অল্প অল্প করে ব্যাংকে প্রায় তিন লক্ষ টাকার মত জমা হয়েছে। আরো দুই লক্ষ টাকা লাগবে। এ ছাড়া আর কোনো সম্পদ নেই। জানতে চাচ্ছি, সেই টাকার উপর কি যাকাত আসবে?

ডিপিএসে যাকাত আসে কি

প্রশ্ন (৪৩৪২) : আমার ইসলামি ব্যাংকে একটি ডিপিএস আছে। জানতে চাচ্ছি, এর উপর কি যাকাত আসবে?

৫৫ হাজার টাকায় কত টাকা যাকাত আসে

প্রশ্ন (৩৭৬৭) : আমার কাছে প্রয়োজন অতিরিক্ত ৫৫ হাজার টাকা আছে। অন্য কোনো সম্পদ বা স্বর্ণ রূপা নেই। জানতে চাচ্ছি, এ টাকায় কত যাকাত আসবে?

ব্যবসায়িক পণ্য যাকাতযোগ্য হওয়ার দলিল কী

প্রশ্ন (৩৭৪৮) : স্বর্ণ ও রূপা যাকাতযোগ্য সম্পদ হওয়ার ব্যাপারে দলিল রয়েছে। আমি জানতে চাচ্ছি, ব্যবসায়িক পণ্য যাকাতযোগ্য হওয়ার ব্যাপারে কুরআন হাদিসে কোনো দলিল আছে কি?

জমি কেনার টাকার উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৩৭৩৬) : আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার এক বন্ধুকে ২৫ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু প্রায় এক বছর হয়ে গিয়েছে, সে এখনো তা দ্বারা জমি কিনেনি। জানতে চাচ্ছি, উক্ত টাকার যাকাত দিতে হবে কি?

অর্ধ বছরের নেসাবের মালিকের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৩৭২৮) : আমি নেসাবের মালিক হওয়ার পর থেকে যাকাতবর্ষ গণনা শুরু করি। কিন্তু পাঁচ মাস অতিবাহিত হওয়ার পর বিভিন্ন কারণে পূর্ণ নেসাব আর বাকি থাকেনি। এভাবেই পূর্ণ নেসাবহীন অবস্থায় আমার যাকাতবর্ষ পূর্ণ হয়। জানতে চাচ্ছি, আমি যে পাঁচ মাস পূর্ণ নেসাবের মালিক ছিলাম সে কারণে কি আমার উপর যাকাত আসবে?

হারাম মালের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৩৭২১) : আমাদের এলাকার এক ব্যক্তি সুদী ব্যবসার সাথে জড়িত। তার মূলধন আছে এক লক্ষ টাকা। আর সুদ থেকে প্রাপ্ত টাকার পরিমাণ হল দুই লক্ষ। সে বর্তমানে এই তিন লক্ষ টাকার মালিক, যা তার প্রয়োজন অতিরিক্ত। জানতে চাচ্ছি, তার উপর কিভাবে যাকাত আবশ্যক হবে?

দামি গাড়ির উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৩৪২০) : আমার চাচার চার লক্ষ টাকা দামের একটি গাড়ি রয়েছে। বছরে এক থেকে দু’বার সেই গাড়ি ব্যবহার হয়। প্রশ্ন হল, উক্ত গাড়ি কি যাকাতযোগ্য সম্পদরূপে বিবেচ্য হবে?

ডিনারসেটের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৩৪১৯) : আমার ঘরে দামি দামি ডিনারসেট রয়েছে। এগুলো মূলত ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য। প্রশ্ন হল, এগুলো ‍কি যাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত হবে?

চার ভরি স্বর্ণের সাথে বিশ হাজার টাকা থাকলে যাকাত দিতে হবে কি

প্রশ্ন (২৯৩৪) : আমার বড় ভাইয়ের স্ত্রীর চার ভরি স্বর্ণ ও নগদ বিশ হাজার টাকা আছে। তার স্ত্রীর কি যাকাত দিতে হবে? এবং তার যাকাত কখন আদায় করতে হবে?

স্থাবর সম্পত্তির যাকাত দিতে হবে কি

প্রশ্ন (২৭৮০) : আমি কয়েক মাস আগে বিশ লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনে ভাড়া দিয়েছি। এখন আমার প্রশ্ন হল, আমি ফ্ল্যাটের ভাড়া থেকে যাকাত দিব, নাকি ফ্ল্যাট কেনার বিশ লাখ টাকা থেকে? না ভাড়া ও বিশ লাখ টাকা উভয়টি থেকে?

পাওনা উশুল করার আগে যাকাত দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (১৯৫৫) : আমি এক ব্যক্তির কাছে ৫ লক্ষ টাকা পেতাম। তাই এই রমজানে সেই টাকার হিসেব করে আমি যাকাত আদায় করে দিই। কিন্তু তিনি এখনো আমাকে সেই টাকা পরিশোধ করে দেননি। প্রশ্ন হল, আমি যে আগেই যাকাত আদায় করে দিয়েছি, এই যাকাত কি আদায় হয়েছে?

পাওনা হস্তগত হলে কি পিছনের বছরগুলোর যাকাত আদায় করতে হবে

প্রশ্ন (১৯৪৭) : এক লোকের কাছে আমি দুই লক্ষ টাকা পেতাম। সে তিন বছর পর আমার টাকা পরিশোধ করে। এ তিন বছর আমি যাকাত আদায় করিনি। আমার কি এই তিন বছরের যাকাত আদায় করতে হবে?

যাকাত আদায়ের উদ্দেশ্যে পৃথক করে রাখা টাকা নিজে খরচ করতে পারবে কি

প্রশ্ন (১৯৪৫) : এ বছর আমার ত্রিশ হাজার টাকার মত যাকাত এসেছে। আমি এই পরিমাণ টাকা ফকীরদেরকে দেওয়ার উদ্দেশ্য পৃথক করে রেখেছি। কিন্তু এখন আমার সেখান থেকে ‍কিছু টাকা খরচ করা জরুরি হয়ে পড়েছে। আমি কি সেখান থেকে খরচ করতে পারব?

জমি ক্রয়ের জন্য দেওয়া টাকার উপর যাকাত আসবে কি

প্রশ্ন (১৯৩৯) : আমার কাছে যাকাতের নেসাবের চেয়ে বেশি পরিমাণ টাকা আছে। আবার আমি কিছু টাকা আমার মামার কাছে জমা দেই, আমাকে এক খণ্ড জমি কিনে দেওয়ার জন্য। তিনি এখনো জমি কিনেননি। আমি জানতে চাচ্ছি, আমার কি ঐ টাকার উপর যাকাত আসবে?

জীবন বীমায় জমাকৃত টাকার যাকাত দিতে হবে কি

প্রশ্ন (১৯৩৩) : আমি সরকারি চাকরি করি। আমার বাধ্যতামূলক জীবন বীমা করতে হয়েছে। প্রতি মাসে নির্ধারিত কিস্তি পরিশোধ করতে হয়। আমার কি এ টাকাগুলোর যাকাত আদায় করতে হবে?

একাউন্টের টাকা থেকে সরকার টেক্স কেটে নিলে তার যাকাত আদায় করতে হবে কি

প্রশ্ন (১৮২৪) : আমার ব্যাংক একাউন্ট রয়েছে। সেখান থেকে টেক্স, সার্ভিস চার্জসহ বিভিন্ন টাকা কেটে রাখা হয়। আমার প্রশ্ন হল, যাকাত আদায়ের সময় কি সেই টাকা হিসাব করতে হবে?