যাকাত সংক্রান্ত বিধি-বিধানসমূহ

বোনকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৭২০৯) : আমার বোনের স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় তাদের আর্থিক সমস্যা দেখা দিয়েছে। এমতাবস্থায় আমি কি আমার বোনকে যাকাতের টাকা দিতে পারব?

পরিশোধিত টাকার যাকাত কখন আদায় করতে হবে

প্রশ্ন (৬৯০৩) : প্রায় বছর খানিক পূর্বে এক ব্যক্তি আমার থেকে দুই লক্ষ টাকা ধার নিয়েছে। কয়েকদিন আগে আমাকে পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেছে। এখন কি আমার যাকাত আদায় করা লাগবে?

নেসাবের কম স্বর্ণ থাকলে যাকাত ওয়াজিব হবে কি

প্রশ্ন (৬৭৭৫) : আমি একজন বিবাহিতা নারী। আমার স্বামী আমাকে মহর হিসেবে ৩ লক্ষ টাকার স্বর্ণ দিয়েছে। আর প্রতি মাসে আমাকে কিছু হাত খরচ দেয়। সেগুলোও শেষ হয়ে যায়। আমার উপর কি যাকাত ওয়াজিব হবে?

না পাওয়ার আশায় থাকা টাকার যাকাত আদায় করতে হবে কি

প্রশ্ন (৬৭৪৮) : আমি এক ব্যক্তিকে টাকা দিয়েছিলাম, আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করার জন্য। মোট তাকে চার লক্ষ টাকা দিয়েছিলাম সব খরচ মিলে। গত তিন বছর যাবত সে আমাকে ঘুরিয়ে এখন বলছে সে আমাকে নিতে পারবে না। তাই আমার টাকা আমাকে দিয়ে দিয়েছে। এখন আমার প্রশ্ন হল, আমার কি গত তিন বছরের যাকাত আদায় করতে হবে?

বছর অতিক্রান্ত হওয়ার আগে যাকাতের নিয়ত করব নাকি সদকার

প্রশ্ন (৬৩৩০) : আমার এখনো যাকাত বর্ষ অতিক্রান্ত হয়নি। আমার এক গরিব আত্মীয়ের টাকার খুব প্রয়োজন দেখা দিয়েছে। সে যাকাত গ্রহণের উপযুক্ত। আমি তাকে কিছু টাকা দিতে চাচ্ছি। প্রশ্ন হল, টাকা দেওয়ার ক্ষেত্রে যাকাতের নিয়ত করব, নাকি সদকার?

সকল সম্পত্তি বিক্রি করে ব্যাংকে টাকা রাখলে যাকাত আসবে কি

প্রশ্ন (৬১১১) : এক ব্যক্তি তার যাবতীয় সম্পত্তি বিক্রি করে ৫০ লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছে। সেখান থেকে সে তার পরিবারের জন্য ব্যয় করে। এছাড়া তার আর কোনো সম্পদ নেই। জানতে চাচ্ছি, উক্ত টাকার উপর যাকাত আসবে কি?

ব্যবসায়িক জমির পরিশোধিত মূল্যের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৫৯৮৯) : আমি এক ব্যক্তির কাছ থেকে ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে একটি জমি ক্রয় করেছি। তবে নগদ অর্থ না থাকায় দশ লক্ষ টাকা দিয়ে সেই জমিটি নিজের নামে নিয়ে নেই। বাকি টাকা পরে দিব। জানতে চাচ্ছি, এখন উক্ত জমির উপর যাকাত আসবে কি?

রূপার মূল্য ধরবে নাকি স্বর্ণের

প্রশ্ন (৫৮৪৭) : স্বর্ণ রূপা ছাড়া অন্যান্য যাকাতযোগ্য সম্পদের ক্ষেত্রে রূপার নেসাব ধরে হিসাব করতে হবে, নাকি স্বর্ণের নেসাব ধরে হিসাব করতে হবে?

সিকিউরিটি মানি যাকাতযোগ্য সম্পদ হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (৫৬২৯) : দোকান বা বাসা নেওয়ার সময় ভাড়া গ্রহীতা মালিককে সিকিউরিটি মানি বাবদ যে টাকা প্রদান করে থাকে তা যাকাতযোগ্য সম্পদরূপে গণ্য হবে কি?

বছরান্তে যাকাত বের করার পর সম্পদ কমবেশি হলে করণীয় কী

প্রশ্ন (৫৬১৪) : আমি বছরান্তে যাকাতের হিসাব বের করার পর যদি পরবর্তীতে সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে তা কি পুনরায় হিসাব করে যাকাতের অন্তর্ভুক্ত করে দিতে হবে?

নাবালেগ বাচ্চার স্বর্ণ থাকলে যাকাত আবশ্যক হবে কি

প্রশ্ন (৫৫২২) : আমার নাবালেগা মেয়ের মালিকানায় কিছু স্বর্ণ আছে। যেগুলোর পরিমাণ সাড়ে আট তোলা। জানতে চাচ্ছি, তার উক্ত স্বর্ণে যাকাত আবশ্যক হবে কি?