যাকাত ও সাদাকাহ সংক্রান্ত অন্যান্য

মিরাসের টাকারও কি যাকাত দিতে হবে

প্রশ্ন (৮০৪৭) : আমার উপর যাকাত ফরজ। আগামি মাসে আমার বছর পূর্ণ হবে। এখন আমি মিরাস হিসেবেও কিছু টাকা পেয়েছি। আমার কি এই টাকাগুলোরও যাকাত আদায় করতে হবে?

বন্দীকে মুক্তি করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭৮০) : আমাদের এক এক দরিদ্র ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমাদের জানামতে সে অপরাধের সাথে জড়িত নয়। এখন তাকে ছাড়ানোর জন্য কি আমরা যাকাতের টাকা খরচ করতে পারব? এতে কি যাকাত আদায় হবে?

কোন ব্যক্তিকে সর্বোচ্চ কী পরিমাণ যাকাত দেওয়া যাবে

প্রশ্ন (৭৭২৩) : আমাদের এলাকায় এক গরিব পরিবার রয়েছে। লোকটি তার মেয়েকে বিয়ে দিবে। বিয়েতে প্রায় দুই লক্ষ টাকার মত লাগবে। আমি চাচ্ছি, তাকে আমাদের যাকাতের সব টাকা দিয়ে দিতে। প্রশ্ন হল, একজনকে সর্বোচ্চ কত টাকা দেওয়া যাবে?

ঋণের টাকা যাকাত প্রদানের নিয়তে মাফ করা যাবে কি

প্রশ্ন (৭৭০৪) : আমি এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকা পাই। সে গরিব হওয়ার কারণে আমার টাকা পরিশোধ করতে পারছে না। আমার প্রশ্ন হল, আমি তার ঋণ মাফের সময় আমার যাকাত আদায়ের নিয়ত করতে পারব কি?

মিরাস বণ্টন না হলে কি যাকাত নিতে পারবে

প্রশ্ন (৭৬১১) : আমার বাবা মারা যান আরও চার বছর আগে। বাবার আমার আলাদা কোন ইনকাম নেই। কিন্তু বাবার সম্পত্তি ভাগ হলে সেখান থেকে নেসাব পরিমাণের চেয়ে বেশি টাকা পাওয়ার কথা। এখন কি আমি যাকাত গ্রহণ করতে পারব? আমার বাবা মারা যান আরও চার বছর আগে। বাবার আমার আলাদা কোন ইনকাম নেই। কিন্তু বাবার সম্পত্তি ভাগ হলে সেখান থেকে নেসাব পরিমাণের চেয়ে বেশি টাকা পাওয়ার কথা। এখন কি আমি যাকাত গ্রহণ করতে পারব?

বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের যাকাতের বিধান কী

প্রশ্ন (৭৬০৭) : আমার বাবা সরকারি চাকরি করে। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডে তার টাকা কেটে রাখে। এখন কি তার এই টাকার যাকাত দিতে হবে?

প্রভিডেন্ট ফান্ডে টাকা থাকা অবস্থায় যাকাত নিতে পারবে কি

প্রশ্ন (৭৬০১) : আমার বন্ধু সরকারি চাকরি করে। তার বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড আছে। কিন্তু এখন সে অনেক টাকার দেনা হয়ে গিয়েছে। এমনকি যাকাত গ্রহণের উপযুক্ত হয়ে গিয়েছে। প্রশ্ন হল, তার তো প্রভিডেন্ট ফান্ডে বেশ টাকা আছে, যেটা সে চাকরি শেষে পাবে। এখন কি সে যাকাত গ্রহণ করতে পারবে?

স্বামীর জিম্মায় স্ত্রীর মহর আবশ্যক থাকলে স্বামী যাকাত নিতে পারবে কি

প্রশ্ন (৭৪৫৭) : আমার উপর স্ত্রীর মহর আবশ্যক হয়ে আছে। বর্তমানে তা পরিশোধের সক্ষমতা আমার নেই। আবার আমি নেসাব পরিমাণ মালের মালিকও নই। এমতাবস্থায় আমি কি যাকাত খেতে পারব?

মসজিদে কি যাকাতের টাকা ব্যয় করা যায়

প্রশ্ন (৭৩৬৪) : আমার নিকট ফকিররা এসে চাল বা খাবার চাইলে কখনো চাল দেই, কখনো খাবার দেই, কখনো টাকা দেই। তদ্রূপ কখনো কখনো মসজিদ থেকে দান সদকার জন্য লোক এলে টাকা, চাল, নারিকেল, সুপারি ইত্যাদি দান করি। দেওয়ার সময় নারিকেল, সুপারি ইত্যাদির আনুমানিক মূল্য ধরি এবং সেই মূল্য ও দান করা টাকা যাকাত হিসেবে আদায়ের নিয়ত করি। জানতে চাই, এভাবে কি আমার যাকাত আদায় হয়?

গুরাবা ফান্ডের যাকাতের টাকা থেকে শিক্ষকদের বেতন দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৩৪৭) : যাকাতের টাকা যা গোরাবা ফান্ডে দেয়া হয়, তা দ্বারা এতিমদের শিক্ষকগণের বেতন দেয়া যাবে কি? বা এতিমদের শিক্ষকগণ নিজেরা খরচ করতে পারবেন কি?

যাকাতের টাকা হকদারের কাছে পৌঁছার আগে হারিয়ে গেলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (৭২৬১) : আমি আমার ভাগিনাকে আমার যাকাতের কিছু টাকা দিয়ে বলেছি, এই টাকা তোমাদের পাশের বাড়ির অমুক ছেলেকে দিও। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে যাওয়ার পথে গাড়ি থেকে নেমে টাকাটা আর পায়নি। এখন কি আমার যাকাত আদায় হয়েছে না আবার যাকাত আদায় করতে হবে?