সাদাকাহ

ঈদের সেলামি দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৬৪) : ঈদের দিন বাচ্চারা সেলামির জন্য আবদার করে থাকে। জানতে চাচ্ছি, সেলামি দিতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

প্রয়োজন অতিরিক্ত জমির কারণে ফিতরা আবশ্যক হবে কি

প্রশ্ন (৪৪৬১) : আমি ওয়ারিসসূত্রে একটি জমির মালিক হয়েছি। সেই জমিটি আমার প্রয়োজন অতিরিক্ত। যার বর্তমান মূল্য প্রায় ৩ লক্ষ টাকার মত। এ ছাড়া আমার নেসাব পরিমাণ কোনো মাল নেই। জানতে চাচ্ছি, সেই জমির কারণে আমার উপর সদকাতুল ফিতর আবশ্যক হবে কি?

মা স্বচ্ছল হলে সন্তানের ফিতরা দিতে হবে

প্রশ্ন (৪৪৫১) : আমার স্বামী বিকলাঙ্গ। উপার্জন করতে সক্ষম নন। তবে আমি একটি চাকরি করি এবং মাসে ভালো একটি ইনকাম আসে। আমার প্রশ্ন হল, আমার সদকাতুল ফিতর দেওয়ার পাশাপাশি আমার নাবালেগ সন্তানের সদকাতুল ফিতর দেওয়াও কি আমার উপর আবশ্যক হবে?

স্বামীর ফিতরা স্ত্রীর আদায় করতে হবে কি

প্রশ্ন (৪৪৫০) : আমার স্বামী কর্মাক্ষম। তিনি নেসাব পরিমাণ মালের মালিকও নন। তবে আমি চাকরি করি। আমার আয় দিয়েই সংসার চলে। আমি নেসাব পরিমাণ মালেও মালিক। জানতে চাচ্ছি, আমার উপর কি আমার স্বামীর সদকাতুল ফিতর আদায় করা আবশ্যক?

সম্পদশালী নাবালেগ বাচ্চার ফিতরা কে দিবে

প্রশ্ন (৪৪৪৭) : আমার ছেলের বয়স ৪ বছর। তার জন্মের পর থেকে তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার নামে টাকা জমাচ্ছি। এখন পর্যন্ত ১ লক্ষ টাকা জমা হয়েছে। যার মালিক আমার ছেলে। জানতে চাচ্ছি, আমার বাচ্চার ফিতরা কি আমার সম্পদ থেকে দিতে হবে, নাকি তার টাকা থেকে?

চিকিৎসা খরচ নির্বাহের জন্য সদকাতুল ফিতর দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৩২) : জনৈক অসুস্থ ব্যক্তি তার চিকিৎসার খরচ নির্বাহ করতে পারছে না। আমি কি তার চিকিৎসার খরচ নির্বাহের জন্য সদকাতুল ফিতর দিতে পারব?

পিতার ওয়াকফ ছেলে ফিরিয়ে নিতে পারবে কি

প্রশ্ন (৪১৯৬) : আমাদের গ্রামে এক ব্যক্তি তার তিন কাঠা জমি গ্রামের একটি মাদরাসার নামে ওয়াকফ করেছে। তার মৃত্যুর পর তার ছেলেরা চাচ্ছে সেই জমি ফিরিয়ে নিতে। তাদের বক্তব্য হল, তাদের পিতা না বুঝে ওয়াকফ করেছে। জানতে চাচ্ছি, পিতার ওয়াকফ ছেলেরা ফিরিয়ে নিতে পারবে কি?

মসজিদের জায়গায় মাদরাসা নির্মাণ করে ফেললে কী করবে

প্রশ্ন (৪১৬৫) : আমাদের গ্রামে মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে গ্রামের লোকেরা একটি মাদরাসা নির্মাণ করে ফেলেছে। তাতে অনেক টাকা খরচও হয়েছে। এলাকার একজন আলেম বললেন, যেহেতু জায়গাটি মসজিদের জন্য ওয়াকফকৃত তাই তা মাদরাসার জন্য ব্যবহার করা উচিৎ হয়নি। জানতে চাচ্ছি, এখন আমাদের করণীয় কী? আমাদের কি মাদরাসাটি ভেঙ্গে ফেলতে হবে? এ ছাড়া অন্যকোনো পন্থা কি রয়েছে?

কুরবানীর গোশত গরিব নিকট আত্মীয়কে দিলে কি সওয়াব বেশি হবে

প্রশ্ন (৪০৯৫) : আমি যদি কুরবানীর গোশত সাধারণ গরিব ব্যক্তিদেরকে না দিয়ে আমার আত্মীয় স্বজনদের মাঝে যারা গরিব তাদেরকে দান করি তাহলে কি দ্বিগুণ সওয়াব হবে?

মসজিদের কার্পেট ঈদগাহে ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৪০৭১) : এক ব্যক্তি মসজিদে কিছু কার্পেট দান করেছে। মসজিদ কর্তৃপক্ষ সে কার্পেটগুলো ঈদের সময় ঈদগাহেও ব্যবহার করে। জানতে চাচ্ছি, মসজিদের কার্পেট ঈদগাহে ব্যবহার করা যাবে কি?

শ্বশুরের দেওয়া স্বর্ণের আংটি গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৩৮৮১) : আমার নাম শাহেদ। আমার বিয়ের সময় আমার শ্বশুর আমাকে একটি স্বর্ণের আংটি উপহার দেন। পরিস্থিতির শিকার হয়ে আমি তা গ্রহণ করি। জানতে চাচ্ছি, সেই আংটি গ্রহণ করা আমার জন্য বৈধ হয়েছে কি?