যাকাত ও সাদাকাহ

মসজিদের জায়গায় লাগানো গাছের ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (৪৬৫৫) : আমি এক মসজিদে ইমামতি করি। আমার আগে যিনি ইমাম ছিলেন তিনি মসজিদের অতিরিক্ত জায়গায় কাঠাল গাছ লাগিয়ে গিয়েছেন। জানতে চাচ্ছি, উক্ত গাছের কাঠাল আমি বা মুয়াজ্জিন সাহেব খেতে পারব কি?

মসজিদের জায়গায় ইমাম সাহেব গাছ লাগাতে পারবেন কি

প্রশ্ন (৪৬৫৪) : আমি এক মসজিদের ইমাম। মসজিদের কিছু খালি জায়গা পড়ে আছে। আমি চাচ্ছি সেখানে কিছু ফলের গাছ লাগাতে। জানতে চাচ্ছি, আমি সেখানে ফলের গাছ লাগাতে পারব কি?

মসজিদের অব্যবহৃত জমিতে রাস্তা করা যাবে কি

প্রশ্ন (৪৬৫৩) : মসজিদের জন্য ওয়াকফকৃত জমির পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে। বর্তমানে রাস্তাটি বড় করার প্রয়োজন। জানতে চাচ্ছি, রাস্তা বড় করার প্রয়োজনে মসজিদে অব্যবহৃত জমি ব্যবহার করা যাবে কি?

বসবাসের ফ্ল্যাট বিক্রির নিয়ত করলে যাকাত আসবে কি

প্রশ্ন (৪৬৪৪) : এক বছর আগে আমি বসবাসের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করেছিলাম। এখন এই ফ্ল্যাটটির দাম অনেক বেশি থাকায় আমি তা বিক্রি করতে চাচ্ছি। আমার প্রশ্ন হল, এই ফ্ল্যাটের উপর কি যাকাত আসবে?

মসজিদের ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (৪৫৭৩) : আমাদের মসজিদের বাউন্ডারিতে কয়েকটি আম গাছ আছে। মসজিদের কমিটির কেউ কি সেই আম থেকে খেতে পারব?

ছোট বাচ্চার সাদাকাতুল ফিতর কোত্থেকে আদায় করা হবে

প্রশ্ন (৪৫২০) : আমার ভাই তার ছোট বাচ্চার জন্য টাকা জমাতে জমাতে তার বাচ্চা এখন নেসাবের মালিক হয়ে গিয়েছে। এখন তার সাদাকাতুল ফিতর কোত্থেকে আদায় করা হবে? তার বাচ্চার সম্পদ থেকে নাকি নিজ সম্পদ থেকে?

বর্তমানে অস্বচ্ছল আত্মীয়কে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৯৮) : আমার আত্মীয় স্বচ্ছল ছিলেন। কিন্তু কিছুদিন আগে তিনি এক অ্যাকসিডেন্টে পঙ্গু হয়ে যান। বর্তমানে তিনি আর্থিকভাবে অস্বচ্ছল। তার ঘরে ওয়াশিং মেশিন, সোফাসহ বিভিন্ন গৃহস্থালী আসবাবপত্র রয়েছে, যা তিনি স্বচ্ছল অবস্থায় ক্রয় করেছিলেন। জানতে চাচ্ছি, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে কি?

ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয়কৃত জমির উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৪৪৯৬) : কিছুদিন আগে আমি একটি জমি ক্রয় করেছি এই উদ্দেশ্যে যে, দাম বাড়লে জমিটি বিক্রি করে দিব। জানতে চাচ্ছি, উক্ত জমির উপর যাকাত আসবে কি?

বিক্রির নিয়তে রেখে দেওয়া ফ্ল্যাটের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৪৪৯৫) : আমার একটি ফ্ল্যাট আছে। ক্রয়ের সময় আমার নিয়ত ছিল, ফ্ল্যাটটির দাম বাড়লে তা বিক্রি করে দিব। জানতে চাচ্ছি, সেই ফ্ল্যাটের উপর যাকাত আসবে কি?

দুধ দেওয়া গাভীর উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৪৪৯০) : আমার চাচার একটি গাভী আছে। তিনি তার দুধ দোহন করে তা বাজারে বিক্রি করেন। আমার প্রশ্ন হল, সেই গাভী বা গাভীর মূল্যের উপর যাকাত আসবে কি?

টাকা মালিকের হস্তগত হওয়ার আগে যাকাত আসবে কি

প্রশ্ন (৪৪৮৭) : আমার বন্ধুর বাবা মারা যাওয়ার পর ওয়ারিসসূত্রে সে ৫ লক্ষ টাকার মালিক হয়। কিন্তু সেই টাকা বিভিন্ন প্রক্রিয়ায় হস্তগত হতে দুই বছর চলে যায়। জানতে চাচ্ছি, গত হওয়া দুই বছরের যাকাত তাকে দিতে হবে কি?

কুরবানীর সময় বিক্রির উদ্দেশ্যে ক্রয়কৃত গরুতে যাকাত আসবে কি

প্রশ্ন (৪৪৮০) : আমার মামা কয়েকটি গরু ক্রয় করেছেন। আগামী কুরবানীতে সেগুলো বেশি দামে বিক্রি করবেন। জানতে চাচ্ছি, সেই গরুগুলোতে যাকাত আসবে কি?

ঈদের সেলামি দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৬৪) : ঈদের দিন বাচ্চারা সেলামির জন্য আবদার করে থাকে। জানতে চাচ্ছি, সেলামি দিতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

প্রয়োজন অতিরিক্ত জমির কারণে ফিতরা আবশ্যক হবে কি

প্রশ্ন (৪৪৬১) : আমি ওয়ারিসসূত্রে একটি জমির মালিক হয়েছি। সেই জমিটি আমার প্রয়োজন অতিরিক্ত। যার বর্তমান মূল্য প্রায় ৩ লক্ষ টাকার মত। এ ছাড়া আমার নেসাব পরিমাণ কোনো মাল নেই। জানতে চাচ্ছি, সেই জমির কারণে আমার উপর সদকাতুল ফিতর আবশ্যক হবে কি?

ঈদের মানতের রোজা রাখতে হবে কি

প্রশ্ন (৪৪৫৫) : আমার আম্মা গত বছর মানত করেছিলেন যে, তিনি ঈদের দিন রোজা রাখবেন। এখন আমার জানার বিষয় হল, মানত পূরণার্থে আমার আম্মা কি ঈদের দিন রোজা রাখবেন?

মা স্বচ্ছল হলে সন্তানের ফিতরা দিতে হবে

প্রশ্ন (৪৪৫১) : আমার স্বামী বিকলাঙ্গ। উপার্জন করতে সক্ষম নন। তবে আমি একটি চাকরি করি এবং মাসে ভালো একটি ইনকাম আসে। আমার প্রশ্ন হল, আমার সদকাতুল ফিতর দেওয়ার পাশাপাশি আমার নাবালেগ সন্তানের সদকাতুল ফিতর দেওয়াও কি আমার উপর আবশ্যক হবে?

স্বামীর ফিতরা স্ত্রীর আদায় করতে হবে কি

প্রশ্ন (৪৪৫০) : আমার স্বামী কর্মাক্ষম। তিনি নেসাব পরিমাণ মালের মালিকও নন। তবে আমি চাকরি করি। আমার আয় দিয়েই সংসার চলে। আমি নেসাব পরিমাণ মালেও মালিক। জানতে চাচ্ছি, আমার উপর কি আমার স্বামীর সদকাতুল ফিতর আদায় করা আবশ্যক?