যাকাত ও সাদাকাহ

মসজিদের জায়গায় মাদরাসা করা যাবে কি

প্রশ্ন (৭২২৩) : আমাদের মসজিদের জন্য অনেক জমি আছে। অনেক জমি মসজিদের কাজে লাগেও না। কিন্তু সেখানে কোন মাদরাসা নেই। আমরা কি মসজিদের জায়গায় মাদরাসা করতে পারব?

ভুলে যাকাতের অনুপোযুক্ত ব্যক্তিকে যাকাত দিয়ে ফেললে কি যাকাত আদায় হবে

প্রশ্ন (৭২১৭) : আমি এক ব্যক্তিকে যাকাতের হকদার মনে করে যাকাত দিয়ে দিই। পরে জানতে পারি, সে যাকাতের হকদার নয়। এখন কি আমার যাকাত আদায় হয়েছে?

ব্যবহৃত কাপড়ের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৭২১২) : আমার অনেক কাপড়, থ্রি-পিস রয়েছে। সবগুলো ব্যবহারও করি না। আলমারিতে উঠানো থাকে। জানতে চাই, এ কাপড়গুলোর মধ্যে কি যাকাত ওয়াজিব হবে?

বোনকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (৭২০৯) : আমার বোনের স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় তাদের আর্থিক সমস্যা দেখা দিয়েছে। এমতাবস্থায় আমি কি আমার বোনকে যাকাতের টাকা দিতে পারব?

বিক্রয় মূল উদ্দেশ্য না থাকলে কি যাকাত আবশ্যক হবে

প্রশ্ন (৭১৯৫) : আমার বাবা মূলত সম্পদ গড়ার জন্য একটি জমি ক্রয় করেছিলেন। সাথে এই নিয়তও ছিল, ভালো দাম পেলে তা বিক্রি করে দিবেন। এখন কি তার ঐ জমিগুলোর উপর যাকাত আসবে?

ফল কিনে দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (৭১৮৭) : আমার মামা অসুস্থ। আমি তাকে দেখতে যাওয়ার সময় যাকাতের টাকা থেকে খরচ করার নিয়ত করে ফল কিনে নিয়ে গিয়েছি। আমার কি ঐ টাকার যাকাত আদায় হয়েছে?

প্রতিনিধি থেকে যাকাতের টাকা চুরি হয়ে গেলে কি যাকাত আদায় হবে

প্রশ্ন (৭১৮১) : আমাকে এক লোক কিছু টাকা দিয়ে বলেছে, এগুলো যাকাতের টাকা। এগুলো যেন আমি আমাদের মাদরাসায় দান করে দিই। কিন্তু আমি আসার পথে বাস থেকে আমার টাকাসহ এগুলোও চুরি হয়ে গিয়েছে। প্রশ্ন হল, এখন কি উক্ত যাকাত আদায়কারীর যাকাত আদায় হয়েছে?

কবরস্থানের টাকা অতিরিক্ত হলে কী করবে

প্রশ্ন (৭০৭২) : একটি ওয়াকফিয়া কবরস্থানে অনেকগুলো গাছ লাগানো হয়েছিল। সেগুলো বিক্রি করে ইদানীং বেশ টাকা আয় হয়েছে। কিন্তু এ টাকাগুলো কবরস্থানের জন্য প্রয়োজন নেই। এখন এগুলো কী করবে?

ওয়াকফিয়া কবরস্থানের আয় মসজিদে ব্যয় করা যাবে

প্রশ্ন (৭০৬৫) : একটি ওয়াকফিয়া কবরস্থান থেকে বেশ কয়েকটি মাধ্যমে নিয়মিত কিছু আয় হয়। সেই আয়গুলো এখন কবরস্থানের জন্য প্রয়োজন নেই। তবে কবরস্থানের পাশে একটি মসজিদ আছে। সেখানের উন্নয়নের জন্য বেশ কিছু টাকার প্রয়োজন। এখন কি কবরস্থানের আয় থেকে মসজিদে খরচ করা যাবে?

ওয়াকফ করার পর তা বিক্রি করে দেওয়া যাবে কি

প্রশ্ন (৭০৬৩) : এক ব্যক্তি তার একটি জমি মাদরাসার জন্য মৌখিকভাবে ওয়াকফ করেছে। মাদরাসা কতৃপক্ষকে জমিটি হস্তান্তরও করেছে। তবে দলিল করে দেয়নি। পরবর্তীতে মাদরাসা কতৃপক্ষের সাথে তার সম্পর্ক খারাপ হওয়ায় সে জমিটি অন্যত্র বিক্রি করে ফেলেছে। শরিয়তে এ বিক্রিটি গ্রহণযোগ্য কি না?

পরিশোধিত টাকার যাকাত কখন আদায় করতে হবে

প্রশ্ন (৬৯০৩) : প্রায় বছর খানিক পূর্বে এক ব্যক্তি আমার থেকে দুই লক্ষ টাকা ধার নিয়েছে। কয়েকদিন আগে আমাকে পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেছে। এখন কি আমার যাকাত আদায় করা লাগবে?

অনাদায়ী মোহরের যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৬৮৮০) : আমার বিয়ে হয়েছে এক বছর হল। আমার মোহর ছিল ১০ লক্ষ টাকা। সেখান থেকে পরিশোধ করা হয়েছে ৫ লক্ষ টাকা। এখন প্রশ্ন হল, বাকি ৫ লক্ষ টাকার যাকাত কি আমাকে দিতে হবে?