যাকাত ও সাদাকাহ

বেতনের অর্ধেক টাকা দান করার নিয়ত পালন না করলে কি গুনাহ হবে

প্রশ্ন (১০৬০৩) : আমি নতুন চাকরি পাওয়ার পর নিয়ত করেছিলাম যে, প্রথম বেতনে যে টাকা পাব তার অর্ধেক মসজিদে দান করব। কিন্তু বিভিন্ন কারণে আর দান করা হয়নি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার কোনো গুনাহ হবে?

পর্দা রক্ষার খাতিরে পুরুষ ভিক্ষুকদের ফেরত দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৫৩৩) : অনেক সময় বাসায় পুরুষ ভিক্ষুক আসে। তখন বাসায় কোনো পুরুষ থাকে না। জানতে চাচ্ছি, পর্দা রক্ষার খাতিরে তাদেরকে সুন্দরভাবে বিদায় দেওয়া যাবে কি?

মাহফিলে হিন্দুদের টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৩৫১) : আমাদের এলাকার মাহফিলের জন্য এলাকার লোকদের কাছ থেকে টাকা উঠানো হয়। জানতে চাচ্ছি, মাহফিলের জন্য যদি হিন্দুরা টাকা দেয় তাহলে তা নেওয়া যাবে কি?

মনে সদকার নিয়ত থাকলে হবে কি

প্রশ্ন (১০৩৫০) : আমি যদি কোনো রিকসাওয়ালাকে তার ন্যায্য ভাড়া দেওয়ার পর সদকার নিয়তে কিছু টাকা দেই আর মুখে বলি, আমি আপনাকে হাদিয়া দিচ্ছি। তাহলে সদকা আদায় হবে কি?

স্ত্রী হাত খরচ থেকে জমিয়ে দান করতে পারবে কি

প্রশ্ন (১০১৭৯) : জনৈক নারীর স্বামীর ইনকাম হারাম। উক্ত নারীর স্বামীকে অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সেই নারীর নিজের কোনো ইনকাম সোর্স নেই। প্রশ্ন হল, সে কি তার স্বামীর কাছ থেকে প্রয়োজনী খরচ নিতে পারবে? নিতে পারলে সেই টাকা থেকে কিছু জমিয়ে দান সদকা করা যাবে কি?

যাকাতের টাকায় ফ্রি কোর্স করানো যাবে কি

প্রশ্ন (১০১৭৮) : আমাদের এলাকায় একটি এনজিও আছে। তারা যাকাতের নিয়ে থাকে। উক্ত টাকা দিয়ে তাদের প্রতিষ্ঠান চলে। পাশাপাশি তারা মানুষকে ফ্রি কোর্স করায়। জানতে চাচ্ছি, যাকাতের টাকায় মানুষকে ফ্রি কোর্স করানো যাবে কি?

পাগলা মসজিদে দান করা যাবে কি

প্রশ্ন (১০১৭৭) : কিশোরগঞ্জের পাগলা মসজিদে অনেক মানুষ দান খয়রাত করে। জানতে চাচ্ছি, উক্ত মসজিদে দান করতে কোনো সমস্যা আছে কি?

অসহায় ছাত্রীকে যাকাত দেওয়া যাবে কি

প্রশ্ন (১০১৭৬) : আমার পরিচিত এক ছাত্রী আছে। সে খুব অসহায় ও গরিব। তার পিতার পড়ালেখা চালানোর সামর্থ্য নেই। জানতে চাচ্ছি, আমি কি তাকে পড়াশোনার জন্য যাকাতের টাকা দিতে পারব?

যৌথ মালিকানাধীন জমি ওয়াকফ করা যাবে কি

প্রশ্ন (৯৮১৬) : আমি ও আমার বড় ভাই ওয়ারিশসূত্রে একটি জমির মালিক হয়েছি। কিন্তু জমিটি এখনো বণ্টন করা হয়নি। আমি চাচ্ছি, আমার অংশটুকু মসজিদের নামে ওয়াকফ করে দিব। জানার বিষয় হল, আমি কি এটি করতে পারি?