নেফাসের সময়সীমা।
প্রশ্ন (১২০৭৮) : আমার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নেফাস ছিল ১৮ দিন। দ্বিতীয় সন্তান হওয়ার পর ২০ দিন রক্ত আসে। এরপর ১৬ দিন রক্ত দেখা যায়নি। পরে আবার ৬ দিন স্রাব এসেছে। হুজুরের কাছে জানার বিষয় হল, এক্ষেত্রে আমি কতদিন নেফাস গণ্য করব?
প্রশ্ন (১২০৭৮) : আমার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নেফাস ছিল ১৮ দিন। দ্বিতীয় সন্তান হওয়ার পর ২০ দিন রক্ত আসে। এরপর ১৬ দিন রক্ত দেখা যায়নি। পরে আবার ৬ দিন স্রাব এসেছে। হুজুরের কাছে জানার বিষয় হল, এক্ষেত্রে আমি কতদিন নেফাস গণ্য করব?
প্রশ্ন (১২০৪০) : আমার এক আত্মীয় কয়েক বছর যাবৎ কানাডায় থাকেন। কিছুদিন আগে কর্মস্থলে যাওয়ার পথে এক সড়ক-দুর্ঘটনায় সেখানেই তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর সংবাদ তার পরিবারের নিকট পৌঁছায়নি। এরপর থেকে তার সাথে কোনো প্রকার যোগাযোগ না হওয়ার কারণে পরিবারের লোকজন তার ব্যাপারে দুশ্চিন্তায় পড়ে যান। তারা কানাডায় থাকা বাংলাদেশী লোকজন ও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খোঁজ-খবর নিতে থাকেন। এক মাস পর বাংলাদেশ দূতাবাস তার পরিবারের নিকট তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। এখন জানার বিষয় হলো, তার স্ত্রী কোন দিন থেকে স্বামী-মৃত্যুর ইদ্দত গণনা শুরু করবে? মৃত্যুর দিন থেকে, নাকি সংবাদ পাওয়ার দিন থেকে?
প্রশ্ন (১২০২৮) : যোহরের নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর আমার মাসিক শুরু হয়। কিন্তু তখনও আমি যোহরের নামায পড়িনি। তবে যোহরের নামায পড়ার মত সময় আমার হাতে ছিল। আমি চাইলে নামায পড়তে পারতাম। আমি জানতে চাচ্ছি, এখন কি আমার উক্ত নামায কাযা করতে হবে? জানালে উপকৃত হব।
প্রশ্ন (১২০১৫) : আমার বাবা-মা গ্রামে থাকতেন। আর আমরা দুই ভাই চাকরি সূত্রে ঢাকা থাকি। সপ্তাহ খানেক আগে আমার বাবা ইন্তিকাল করেন। এখন আমার আম্মু গ্রামে একা আছেন। সেখানে আামাদের অন্য কোনো আত্মীয়ও নেই। তাই আমার আম্মুর জন্য গ্রামে থেকে ইদ্দত পালন করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তিনি অনেক ভয় পাচ্ছেন একা থেকে। কখনো কখনো ভয়ে অজ্ঞান হয়ে পড়ছেন। আমাদেরও অফিস থেকে ছুটি নেই যে, গিয়ে আম্মুর সাথে থাকব। এমতাবস্থায় কি আম্মুকে আমাদের বাসায় এনে রাখার কোনো সুযোগ আছে?
প্রশ্ন (১১৮৫৭) : কোনো নারী হায়েযগ্রস্ত হলে নামাযের সময়গুলোতে কি নামাযের স্থানে বসে থাকতে হবে? এটা কি জরুরি?
প্রশ্ন (১১৮৫৬) : আমি হেফজখানার এক শিক্ষিকা। হায়েজ অবস্থায় ছাত্রীদের পড়া শুনতে হয়। সেক্ষেত্রে তারা যদি সেজদার আয়াত পাঠ করে তাহলে আমার উপর সেজদা আবশ্যক হবে কি?
প্রশ্ন (১১৮৫৫) : এক মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা পাঁকাপাঁকি হয়েছে। তার একটি ছবি আমার কাছে আছে। আমি কি তার ছবিটি মাঝে মাঝে দেখতে পারব?
প্রশ্ন (১১৮৫৪) : স্বামী বিদেশ থাকে। দীর্ঘদিন পর পর স্বামী দেশে আসলে জনৈকা নারী মাসিকের দিনগুলোতে ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখে। প্রশ্ন হল, মাসিক বন্ধ রাখলে সেই দিনগুলোতে সহবাস করতে পারবে কি?
প্রশ্ন (১১৮৫৩) : আমরা অনেক চেষ্টার পরও বাচ্চা হচ্ছে না। জনৈক ডাক্তার বলল, পিরিয়ডের চতুর্থ দিন থেকে ট্রাই করতে। জানতে চাচ্ছি, এমনটি করা বৈধ হবে কি?
প্রশ্ন (১১৮৫২) : কোনো নারী তার নাবালেগ ছেলেকে সাথে নিয়ে সফরের দূরত্ব অতিক্রম করতে পারবে কি?
প্রশ্ন (১১৬৮৪) : আমার বিয়ের ছয় মাস চলে। বিয়ের কয়েকদিন পরে আমি আমার স্বামীর সাথে বাবার বাড়ি বেড়াতে যাই। সেখানে স্বামীর সাথে একটি বিষয়ে ঝগড়া হয়। তখন আমার স্বামী আমাকে ‘তুই তালাক, তোর মা তালাক’ বলে বাড়ি থেকে বের হয়ে চলে যান। পরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারি নি। এর মাস খানেক পরে জানতে পারি তার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। সে ঐ মেয়েকে বিয়ে করে নেয়। এই কথা শুনে আমার বাবা তার সাথে যোগাযোগ করে। তখন সে বাবার কাছে বলে যে, আমি আপনার মেয়েকে তালাক দিয়ে এসেছি। এবং আরেকটি বিয়ে করেছি। তাই আমার সাথে আর যোগাযোগ করবেন না। তো যেদিন আমার স্বামী আমাকে তালাক দেয় সেদিন থেকে আমি ইদ্দত গণনা করতে থাকি। আমার ইদ্দত শেষ হওয়ার কয়েকদিন আগে জানতে পারি, আমার স্বামী ব্রেইনস্ট্রোক করে মারা যায়। এখন জানার বিষয় হল, আমি কি তালাকের ইদ্দত শেষ করব নাকি স্বামী মারা যাওয়ার কারণে আমাকে নতুন করে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে?
প্রশ্ন (১১৬৬২) : আমি যোহরের নামাযের শেষ ওয়াক্তে নামাযে দাঁড়াই। নামাযরত অবস্থায় আমার মাসিক শুরু হয়ে যায়। তখন আমি নামায ছেড়ে দেই। এমতাবস্থায় পবিত্র হওয়ার পর কি আমার এই নামায পরে কাযা করে নিতে হবে?
প্রশ্ন (১১৬৪৩) : আমার প্রতি মাসে সাধারণত হায়েয আসে সাত দিন । কখনো কখনো ষষ্ঠ দিনে বন্ধ হয়ে যায়। প্রশ্ন হল, কোনো মাসে ষষ্ঠ দিনে রক্ত বন্ধ হয়ে গেলে কবে থেকে নামায শুরু করব? আদত হলো ৭ দিন।
প্রশ্ন (১১৫২৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মেয়েদের ক্লাসে পুরুষ শিক্ষকদের ক্লাস নেওয়া জায়েয আছে কি?(মেয়েরা পর্দা করে না)।
প্রশ্ন (১১৫১২) : আমি বিয়ে করেছি অল্প কিছুদিন হয়েছে। এর মধ্যেই আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করা শুরু করে। তার পরিবার নাকি তার অসন্তুষ্টি থাকা সত্ত্বেও তাকে আমার সাথে বিয়ে দিয়েছে। তাই সে আমার সাথে সংসার করতে চা্য়। এখন সে আমার কাছে তালাক চাচ্ছে। আমি তালাক দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে মহরের বিনিময়ে খোলা তালাকের সিদ্ধান্ত হয়। কিন্তু তালাকের পর সে আমার কাছে ইদ্দত চলাকালীন ভরণপোষণ দাবি করে। যেহেতু তার কারণে খোলা তালাক দিতে হয়েছে এক্ষেত্রেও কি তার ইদ্দতকালীন ভরণপোষণ দেওয়া আামার উপর আবশ্যক?
প্রশ্ন (১১৫০১) : আমার স্বামী মারা যাওয়ার ২৫ দিন হলো । স্বামীর মৃত্যুর পর থেকেই আমি যথানিয়মে ইদ্দত পালন করা শুরু করেছি। আমাদের এলাকায় মসজিদ সংলগ্ন এক বাড়িতে একটি মাসতুরাতের জামাত এসেছে। আমাদের বাড়ি থেকে তার দূরত্ব ৯/১০ মিনিট হাঁটার পথ। তো এখন আমি জানতে চাচ্ছি, আমি কি ইদ্দত পালন অবস্থায় দিনে সেখানে তালীম শোনার জন্য যেতে পারব? প্রতিবেশী মহিলারা সবাই সেখানে তালীম শুনতে যায়। আমাকেও তারা যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। এখন আমি কী করব? এক্ষেত্রে শরীয়তের বিধান কী?
প্রশ্ন (১১৫০০) : নামাযের সময় ঋতুমতী মহিলারা কি কোন আমলে ব্যস্ত থাকবে ? কারো থেকে শুনি, ওযু করে নামাযের স্থানে বসে তাসবীহ তাহলীল করবে।এটা কতটুকু শুদ্ধ?
প্রশ্ন (১১৪৯৫) : হায়েযের ১০ দিন অতিক্রম হওয়ার পরেও রক্ত বন্ধ না হলে করণীয় কি?
প্রশ্ন (১১৩৭৬) : কোনো নারীর যদি নামায পড়ার সুযোগ থাকার পরও নামাযে বিলম্ব করে এবং ওয়াক্তের মাঝেই হায়েয চলে আসে তাহলে উক্ত নামায কাযা করতে হবে কি?
প্রশ্ন (১১৩৭৪) : আমার বোনের স্বামী মারা গিয়েছে। স্বামীর বাড়ি পর্দা পালন করার কোনো সুযোগ নেই। সেখানে ইদ্দত পালন করলে দ্বীনী ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। জানতে চাচ্ছি, আমার বোন কি বাবার বাড়িতে ইদ্দত পালন করতে পারবে?