স্বর্ণ দিয়ে দাঁত বাঁধানোর পর অজু-গোসলে কোন সমস্যা হবে কি

প্রশ্ন (২২৮২) : আমার একটি দাঁত ভেঙ্গে গেছে। এখন আমি চাচ্ছি ভাঙ্গা দাঁতটি স্বর্ণ দিয়ে বাঁধাই করে নিব। জানতে চাই, আমার জন্য কি তা বৈধ হবে এবং আমার অজু এবং গোসল কি সহিহ হবে?

দুধ পান করালে কি ওজু নষ্ট হয়

প্রশ্ন (২২১৩) : আমি অযু করার পর বাচ্চাকে দুধ পান করিয়েছি। আমাদের পাশের বাসার এক আপু বলল বাচ্চাকে দুধ পান করালে নাকি ওযু নষ্ট হয়ে যায়। তার কথা কি ঠিক?

এশা পুনরায় পড়লে কি বিতরও পড়তে হবে

প্রশ্ন (২১৫৭) : এক লোক রাতের বেলা এশার নামাজ পড়েছে। আর বিতির নামাজ ভোর রাতে পড়েছে। বিতির নামাজ আদায়ের পর জানতে পারল, এশার নামাজ অজু ছাড়া পড়া হয়েছে। এখন জানার বিষয় হলো, এশার নামাজ কি বিতিরসহ পুনরায় পড়তে হবে না শুধু এশার ফরজ নামাজ পড়লেই যথেষ্ট হবে?

সবসময় সাদা স্রাব বের হলে নামাজ কিভাবে পড়বে

প্রশ্ন (১৯২৫) : আমার সবসময় সাদা স্রাব বের হতেই থাকে। প্রত্যেকবার নামাজের সময় কাপড় পরিবর্তন করে নতুনভাবে অজু করে নামাজ পড়ি। কিন্তু নামাজের মাঝেও স্রাব বের হয়ে কাপড় নষ্ট হয়ে যায়। প্রশ্ন হলো, আমি কিভাবে নামাজ পড়ব?

গোসল ফরজ থাকা অবস্থায় কি খাবার খাওয়া নিষেধ

প্রশ্ন (১৮৬৪) : আমার উপর একবার গোসল ফরজ ছিল। তখন আমি খাবার খেতে চাইলে আমার এক বন্ধু বলল, গোসল সেরে তারপর খাওয়া দাওয়া কর। কারণ গোসল ফরজ থাকা অবস্থায় কোনো কাজ করা ঠিক না। আমার প্রশ্ন হল, আমার উক্ত বন্ধুর কথা কি ঠিক?

সতর খুলে গেলে কি অজু ভেঙ্গে যাবে

প্রশ্ন (১৮৫৪) : ছোটকালে শুনেছি, সতর খুলে গেলে নাকি অজু ভেঙ্গে যায়। কখনো কাউকে বিষয়টি জিজ্ঞাসা করিনি। মুফতী সাহেবের কাছে জানতে চাচ্ছি, সতর খুলে গেলে কি অজু ভেঙ্গে যায়?

গোসল করলে কি আলাদাভাবে আবার অজু করতে হয়

প্রশ্ন (১৮৪৩) : কিছুদিন আগে আমার এক বড় ভাইকে দেখলাম গোসল করার পর তিনি আবার অজু করছেন। তাকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি বলেন, গোসল করলেই যথেষ্ট হয় না, বরং নামাজ পড়তে হলে আবার নতুন করে অজু করে নিতে হবে। প্রশ্ন হলো, ঐ বড় ভাইয়ের কথা কি সঠিক?

বাচ্চাদেরকে অজু ছাড়া কুরআন মাজিদ ধরতে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৬৬২) : আমি যখন কুরআন মাজিদ পড়ি তখন আমার ২ বছরের বাচ্চা কুরআন মাজিদ ধরতে চায়। প্রশ্ন হলো, অজু ছাড়া তাকে কুরআন মাজিদ ধরতে দেওয়া যাবে কি?

অজুর অঙ্গে রং লেগে থাকলে অজু হবে কি

প্রশ্ন (১৫৭৫) : আমি একদিন অজু করার পর দেখতে পেলাম আমার অজুর অঙ্গের একটি অংশে রং লেগে আছে। একজন বলল, আমার অজু হয়নি। রং উঠিয়ে নতুন করে আবার অজু করতে হবে। প্রশ্ন হলো, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?

সুদের টাকা দিয়ে মসজিদের অজুখানা বানানো যাবে কি

প্রশ্ন (১৪৬১) : এক ব্যক্তি আমাদের গ্রামের মসজিদের অজুখানা নির্মাণের জন্য টাকা দিয়েছে। সে ব্যক্তি সুদী লেনদেনের সাথে জড়িত। আমার প্রশ্ন হলো, এই সুদের টাকা দিয়ে মসজিদের অজুখানা নির্মাণ করা যাবে কি?