ব্যবসা-বাণিজ্য

ব্যবসার ফযিলত কী

প্রশ্ন (৬৬৯৮) : আমি ব্যবসা করে আমার জীবিকা নির্বাহ করতে চাই। আমি জানতে চাচ্ছি, ইসলামে ব্যবসার কোন ফযিলত আছে কি?

সালাম চুক্তিতে পণ্য পাওয়ার আগে বিক্রয় করা যাবে কি

প্রশ্ন (৬৪৭৭) : আমাদের গ্রামে প্রচলিত আছে যে, বড় ব্যবসায়ীরা অনেক ধান একসাথে কিনে নেয়। এরপর ধান পেতে পেতে আও দুই মাস চলে যায়। এর মধ্যেই তারা আবার এগুলোকে ছোট ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে থাকে। অথচ ধান এখনো ক্ষেতেই রয়ে গেছে। এ ব্যবসার বিধান কী?

কিস্তিতে অতিরিক্ত টাকা দিয়ে পণ্য ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৬২৭৭) : আমি একটি ল্যাপটপ কিনতে চাচ্ছি, যার দাম ৮০ হাজার টাকা। কিন্তু আমার কাছে এত টাকা না থাকায় কিস্তিতে কিনবো। কিন্তু কিস্তিতে কিনলে ৮৫ হাজার টাকা দিতে হবে। জানতে চাচ্ছি, এভাবে পাঁচ হাজার টাকা অতিরিক্ত দিয়ে কিস্তিতে ল্যাপটপ ক্রয় করা যাবে কি?

ব্যবসায়িক জমির পরিশোধিত মূল্যের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৫৯৮৯) : আমি এক ব্যক্তির কাছ থেকে ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে একটি জমি ক্রয় করেছি। তবে নগদ অর্থ না থাকায় দশ লক্ষ টাকা দিয়ে সেই জমিটি নিজের নামে নিয়ে নেই। বাকি টাকা পরে দিব। জানতে চাচ্ছি, এখন উক্ত জমির উপর যাকাত আসবে কি?

ঋণ নিয়ে স্বেচ্ছায় লাভ দিতে চাইলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫৮৮০) : আমার এক আত্মীয় আমার কাছ থেকে দুই লক্ষ টাকা ঋণ নিয়ে তা দিয়ে ব্যবসা করেছে। সে ব্যবসায় কিছু লাভও হয়েছে। এখন সে আমাকে আমার ঋণের টাকা ফেরত দিতে চাচ্ছে। পাশাপাশি সেই লাভ থেকেও কিছু টাকা দিতে চাচ্ছে। জানতে চাচ্ছি, সেই অতিরিক্ত লাভ গ্রহণ করা যাবে কি?

মুদারিব অন্যের সাথে মুদারাবা চুক্তি করতে পারবে কি

প্রশ্ন (৫৭৭৩) : আমার চাচা আমাকে মুদারাবা চুক্তি স্বরূপ ১ লক্ষ টাকা দিয়েছেন। আমি সেই টাকা আমার এক বন্ধুকে ব্যবসা করার জন্য মুদারাবা স্বরূপ দিয়েছি। জানতে চাচ্ছি, দ্বিতীয় মুদারাবা চুক্তিটি কি শুদ্ধ হয়েছে?

বাবার হারাম উপার্জনে সহযোগিতা করা যাবে কি

প্রশ্ন (৫৬৬৯) : আমার এক বন্ধুর বাবা হারাম বস্তুর ব্যবসার সাথে জড়িত। তিনি আমার বন্ধুকে নির্দেশ দিয়েছেন তার ব্যবসা দেখাশোনা করতে। এখন আমার বন্ধু যদি তার কথায় রাজি না হয় তাহলে তিনি অসন্তুষ্ট হবেন। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমার বন্ধু কী করবে?

শ্রমের কারণে লভ্যাংশে কম বেশি করা যাবে কি

প্রশ্ন (৫৪৬০) : আমি ও আমার চাচাত ভাই শরিকানা ব্যবসা করছি। উভয়ে দুই লক্ষ টাকা ব্যবসায় খাটিয়েছি। তবে আমি ব্যবসায় সময় বেশি দেই একারণে আমাদের লভ্যাংশ বণ্টিত করেছি ৬০% ও ৪০% হিসেবে। আমি নিব ৬০%। আর আমার চাচাত ভাই নিবে ৪০%। জানতে চাচ্ছি, এভাবে চুক্তিটি কি বৈধ হবে?

লভ্যাংশ হিসেবে ক্ষতি নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৫৪৫৫) : আমি ও আমার মামাত ভাই শরিকানার ভিত্তিতে ব্যবসায় অংশীদার হয়েছি। আমাদের লভ্যাংশ যথাক্রমে ৬০% ও ৪০% হিসেবে নির্ধারিত হয়েছে। আমরা এভাবে চুক্তি করেছি যে, যে লোকসান হবে তা আমাদের মাঝে ৬০% ও ৪০% হিসেবে বণ্টিত হবে। উল্লেখ্য, আমাদের মূলধন সমান। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?