প্রযুক্তি ও ইন্টারনেট

মোবাইল ফোনে বিবাহ করলে সহিহ হবে কী

প্রশ্ন (৮৪৮) : কিছুদিন আগে আমার এক বোনের বিয়ে হয়েছে। ছেলে বিদেশে থাকে। তাই বিয়েটি মোবাইলে হয়েছে। বিয়ের সময় এখানেও সাক্ষী ছিল এবং ওখানেও সাক্ষী ছিল। মোবাইলে খুব স্পষ্টভাবে শোনা গিয়েছিল। এখন আমার প্রশ্ন হলো, এভাবে বিয়ে হয়েছে কি না?

বিকাশ একাউন্টের ইন্টারেস্টের ব্যাপারে করণীয় কী

প্রশ্ন (৮২২) : বিকাশ একাউন্টে বিভিন্ন সময়ে ইন্টারেস্ট দেওয়া হয়। উদাহরণত তারা মোবাইলে এসএমএস দেয় যে, আপনি বিকাশের ৬.৯৪ টাকা ইন্টারেস্ট পেয়েছেন। এক্ষেত্রে আমাদের করণীয় কী?

ইন্টারনেট ব্যবহারের বিধান কী

প্রশ্ন (৫৭৯) : আমরা জানি, ইন্টারনেটে বৈধ-অবৈধ অনেক কিছুই পাওয়া যায়। প্রশ্ন হলো, এ কারণে কি ইন্টারনেট ব্যবহার করা জায়েয হবে?

মোবাইল বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রীকে মোহর হিসাবে ধরার হুকুম কি

প্রশ্ন (১৫২) : এক ব্যক্তি বিবাহের কিছুদিন পর তার স্ত্রীকে একটি দামি মোবাইল দেয়। এরপর বিভিন্ন সমস্যার কারণে স্বামী স্ত্রীকে ডিভোর্স দেয়। ডিভোর্সের পর মোহর আদায়ের সময় স্বামী ঐ মোবাইলকে মোহরের অন্তর্ভুক্ত ধরে এবং বলে যে, আমি সেটা মোহর হিসেবেই দিয়েছি। কিন্তু ডিভোর্স দেওয়ার পূর্বে মোবাইল মোহর হিসাবে দেওয়ার কথা জানায়নি। এখন তার স্ত্রীও উক্ত মোবাইলকে মোহর হিসাবে ধরতে সম্মত নয়। জানতে চাই, উক্ত স্বামী এই মোবাইল মোহরের হিসেবের মধ্যে ধরতে পারবে কি না?