ছোট বাচ্চার খাবারের স্বাদ চাখতে গিয়ে গলায় চলে গেলে কি রোজা ভেঙ্গে যাবে
প্রশ্ন (১৭৯৯) : আমার একটি ছোট বাচ্চা আছে। তাকে খাওয়ানোর পূর্বে আমি তার খাবারের স্বাদ চেখে দেখি। একদিন স্বাদ চাখতে গিয়ে সামান্য খাবার আমার গলায় ঢুকে গেছে। পরিমাণে তা ছিল একেবারেই সামান্য। তাছাড়া সে খাবার বড়রা খেতেও পারবে না। আমি জানতে চাচ্ছি, এর কারণে কি আমার রোজা ভেঙ্গে গেছে?