ওযরের কারণে রোজা ভাঙ্গলে পানাহার করতে পারবে কি

প্রশ্ন (৪৪৭৮) : এক ব্যক্তি তীব্র পানি পিপাসার কারণে রোজা ভেঙ্গে ফেলেছে। পিপাসা এত তীব্র ছিল যে, রোজা না ভাঙ্গলে প্রাণনাশের আশংকা দেখা দিত। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তি কি বাকি দিন পানাহার করতে পারবে?

মেহমানের আবদারে শাওয়ালের রোজা ভাঙ্গলে কাযা করতে হবে কি

প্রশ্ন (৪৪৬৮) : আমি শাওয়ালের রোজা অবস্থায় ছিলাম। বাসায় মেহমান আসলে তাদের পীড়াপীড়িতে রোজা ভেঙ্গে ফেলি। জানতে চাচ্ছি, সেই রোজার কাযা আমাকে করতে হবে কি?

মেহমানদারি রক্ষার্থে শাওয়ালের রোজা ভাঙ্গা যাবে কি

প্রশ্ন (৪৪৬৭) : ঈদের পর দিন শাওয়ালের রোজা অবস্থায় এক আত্মীয়ের বাড়ি যাই। আত্মীয়ের পীড়াপীড়িতে রোজা ভেঙ্গে তাদের সাথে খানায় শরিক হই। আমার প্রশ্ন হল, মেহমানদারি রক্ষার্থে সেদিনের রোজা ভাঙ্গাতে আমার কি কোনো গুনাহ হয়েছে?

ঈদের দিন মানতের রোজা রাখলে তা আদায় হবে কি

প্রশ্ন (৪৪৬০) : আমার বোন ঈদের দিন রোজা রাখার মানত করেছিলেন। ঈদের দিন সবার নিষেধ সত্ত্বেও তিনি সেই মানতের রোজা রাখেন। জানতে চাচ্ছি, ঈদের দিন রোজা রাখার কারণে মানত পূর্ণ হয়েছে কি?

ঈদের দিন রোজা রাখলে গুনাহ হবে কি

প্রশ্ন (৪৪৫৭) : গত বছর আমার বড় ভাই ঈদের দিন রোজা রাখেন। পরিবারের সকলে নিষেধ করলেও তিনি রোজা ভাঙ্গেননি। আপনাদের ওয়েবসাইটে দেখেছিলাম, ঈদের দিন রোজা রাখা নিষেধ। জানতে চাচ্ছি, ঈদের দিন রোজা রাখার কারণে কি তিনি গুনাহগার হবেন?

ঈদের মানতের রোজা রাখতে হবে কি

প্রশ্ন (৪৪৫৫) : আমার আম্মা গত বছর মানত করেছিলেন যে, তিনি ঈদের দিন রোজা রাখবেন। এখন আমার জানার বিষয় হল, মানত পূরণার্থে আমার আম্মা কি ঈদের দিন রোজা রাখবেন?

ঈদের দিন রোজা রাখা যাবে কি

প্রশ্ন (৪৪৫৩) : একমাস রমজানের রোজা রেখে অভ্যস্ত হয়ে যাই, তাই ঈদের দিন কোনো কিছু খেতে মন চায় না। আমার প্রশ্ন হল, ঈদের দিন রোজা রাখতে কোনো সমস্যা আছে কি?

রোজার নিয়তের পর স্ত্রী সহবাস করলে নিয়ত কি বাতিল হয়ে যাবে

প্রশ্ন (৪৪১২) : আমি একদিন সাহরীর পর রোজার নিয়ত করি। আজান হতে অনেক সময় বাকি থাকায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হই। সহবাসের পর আর নতুন করে রোজার নিয়ত করিনি। জানতে চাচ্ছি, সহবাসের কারণে কি আমার উক্ত নিয়ত বাতিল হয়ে গিয়েছিল?

বাধ্য হয়ে গ্লুকোজ স্যালাইন গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৪৪১১) : আমি কিছুদিন আগে রোজা অবস্থায় খুবই অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমাকে গ্লুকোজ স্যালাইন দেওয়া হয়। তারপরও সেদিনের রোজা আমি ভাঙ্গিনি। এখন আমার প্রশ্ন হল, বাধ্য হয়ে গ্লুকোজ স্যালাইন গ্রহণ করার কারণে আমার সেদিনের রোজার কি কোনো ক্ষতি হয়েছে?

ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙ্গবে কি

প্রশ্ন (৪৪০৬) : রোজা অবস্থায় আমার একদিন খুব খারাপ লাগছিল। তাই আমি ইচ্ছাকৃত বমি করি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হয়েছিল?

রোজা অবস্থায় নাকের ভিতরের অংশে পানি দিতে হবে কি

প্রশ্ন (৪৪০৫) : আমি শুনেছি, ফরজ গোসলে ভালোভাবে কুলি করতে হয়। নাকের ভিতরের অংশে পানি পৌঁছাতে হয়। জানতে চাচ্ছি, রোজা অবস্থায়ও কি ফরজ গোসলের সময় নাকের ভিতরের অংশে পানি পৌঁছাতে হবে?

নামাজ না পড়লে রোজাদার কি ক্ষুধার্ত কুকুরের মত

প্রশ্ন (৪৪০৪) : একটি বইয়ে পড়লাম, ‘কোনো রোজাদার যদি নামাজ না পড়ে তাহলে সে ঐ ক্ষুধার্ত কুকুরের মত যে সারাদিন খাবারের জন্য ছুটলো কিন্তু খাবার পেল না’। উক্ত বইয়ে এটিকে হাদিস বলা হয়েছে। জানতে চাচ্ছি, এমন কি কোনো হাদিস আছে?

ষাটটি রোজা রাখার সক্ষমতা থাকা সত্ত্বেও ফিদয়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৯৯) : আমি অনেক আগে ইচ্ছাকৃত একটি রোজা ভেঙ্গেছিলাম। আমি কাফফারার ষাটটি রোজা রাখতে সক্ষম। জানতে চাচ্ছি, সেই ষাটটি রোজা না রেখে কাফফারার নির্দিষ্ট ফিদয়া দেওয়া যাবে কি?

সুন্নত ইতিকাফ ভেঙ্গে গেলে কয়দিন কাযা করতে হবে

প্রশ্ন (৪৩৯২) : আমি গত বছর সুন্নত ইতিকাফে বসি। একটি বিশেষ কারণে আমার একদিনের ইতিকাফ ছুটে যায়। অবশিষ্ট দিনগুলো আমি ইতিকাফ করি। আমার প্রশ্ন হল, আমার কি পুরো দশদিনের ইতিকাফের কাযা করতে হবে, নাকি একদিনের করলেই চলবে?

কসমের কাফফারার রোজা কি লাগাতার রাখতে হবে

প্রশ্ন (৪৩৮৬) : জনৈক ব্যক্তি কসম করে ভেঙ্গে ফেলেছে। সে দশজন মিসকিনকে আহার করাতে অক্ষম। জানতে চাচ্ছি, কসমের কাফফারা স্বরূপ রোজাগুলো কি লাগাতার রাখতে হবে?