কোন সাহাবি রাতভর ইবাদাতে লিপ্ত থাকতেন

প্রশ্ন (৬৪৬৯) : অনেক আগে একটি ঘটনা শুনেছিলাম। এক সাহাবি সারা রাত নামাজ পড়তেন। কিন্তু রাসূল (সা.) তাকে এভাবে নামাজ পড়তে নিষেধ করেছেন। আমি সাহাবির নামটা ভুলে গিয়েছি। তার নামটা কি দয়া করে বলা যাবে?

যিনার কারণে রোজা ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (৬৪১৫) : আমার বন্ধু শয়তানের ধোঁকায় পড়ে রমজান মাসে দিনের বেলা যিনায় লিপ্ত হয়েছিল। সে জানতে চাচ্ছে, উক্ত কারণে কি তার রোজা ভেঙ্গে গিয়েছিল?

শরিয়তের বিধান সম্পর্কে অজ্ঞতার কারণে নামাজের কাযা লাগবে কি

প্রশ্ন (৬১৩৩) : জনৈক ব্যক্তি মুসলমান হওয়ার পর শরিয়তের বিধি বিধান সম্পর্কে অজ্ঞ ছিল। কারণ, সে এমন এক এলাকায় বাস করত যেখানে ইসলাম সম্পর্কে জানার কোনো মাধ্যম ছিল না। ৫ বছর পর তার ইসলাম সম্পর্কে জানার সুযোগ হয়। এখন সে শরিয়তের বিধান যথাযথভাবে মানার চেষ্টা করছে। প্রশ্ন হল, ৫ বছরের নামাজ রোজার কি কাযা করতে হবে?

অসুস্থ অবস্থায় মারা গেলে ফিদয়া দিতে হবে কি

প্রশ্ন (৫৯৪১) : আমার নানা মুমূর্ষু অবস্থায় ছিলেন। যে কারণে ১০টি রোজা রাখতে পারেননি। সে অবস্থায়ই তার মৃত্যু হয়। জানতে চাচ্ছি, সেই ১০টি রোজার ফিদয়া দিতে হবে কি?

দাঁতের ফাঁকে আটকে থাকা গোশত গিলে ফেললে রোজা ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (৫৮১৫) : সাহরীতে গোশত দিয়ে ভাত খাওয়ার কারণে দাঁতের ফাঁকে গোশত আটকে ছিল। অনিচ্ছায় তা গলায় চলে যায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি রোজা ভেঙ্গে যাবে?

রজব মাসের রোজা ও বিশেষ নামাজের দ্বারা কি সকল গুনাহ মাফ করে দেওয়া হয়

প্রশ্ন (৫৬৯১) : আমি ইহইয়াউ উলুমিদ্দিন বইয়ে পেলাম, রজব মাসের রোজা ও বিশেষ এক ধরনের নামাজ আছে। এই রোজা ও বিশেষ নামাজের দ্বারা বান্দার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু সঠিক?

কয়েকটি রোজা রাখার মান্নত করলে কয়টি রাখতে হবে

প্রশ্ন (৫৩৭০) : কিছুদিন আগে আমি এভাবে মান্নত করি, আমার উক্ত কাজটি সম্পন্ন হলে আমি কয়েকটি রোজা রাখব। এখন আমার উক্ত কাজটি সম্পন্ন হয়েছে। জানতে চাচ্ছি, আমাকে কয়টি রোজা রাখতে হবে?