সালাত বা নামাজ

মুকীমের ইকতেদায় নামায ফাসেদ হলে কয় রাকাত কাযা করবে

প্রশ্ন (৯৩৭৪) : আপনাদের ওয়েবসাইট থেকে জেনেছি যে, কোনো মুসাফির যদি কোনো মুকিম ইমামের পিছনে ইকতেদা করে তাহলে কসর করতে পারবে না। বরং চার রাকাতই পড়তে হবে। আমার প্রশ্ন হল, মুকিম ইমামের পিছনে ইকতেদা করার পর কোনো কারণে যদি ইমামের নামায ফাসেদ হয়ে যায় তাহলে মুসাফির কয় রাকাত কাযা করবে?

নামাযের বাহিরের সেজদা নামাযে দিলে তা কি ভেঙ্গে যাবে

প্রশ্ন (৯৩৭২) : আমি নামাযরত অবস্থায় এক ব্যক্তির সেজদায়ে তেলাওয়াত শুনে ফেলি। তাই নামাযেই সেজদা দিয়ে ফেলি। পরবর্তীতে জানতে পারি, আমার উক্ত কাজটি ঠিক হয়নি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামায শুদ্ধ হয়েছিল কি?

নামাযের বাহিরের সেজদা নামাযে দিবে কি

প্রশ্ন (৯৩৭১) : আমি একদিন নামায পড়ছিলাম। আমার পাশেই এক ব্যক্তি অল্প আওয়াজে কুরআন তেলাওয়াত করছিলেন। তিনি আস্তে আস্তে সেজদার আয়াত তেলাওয়াত করলেন। তারপরও আমি তা শুনে ফেলি। তাই নামাযেই উক্ত সেজদা দিয়ে দেই। জানতে চাচ্ছি, আমার উক্ত সেজদা আদায় হয়েছিল কি?

নামাযের পর মাটি দেখলে পুনরায় তা পড়তে হবে কি

প্রশ্ন (৯৩৭০) : আমি একজন মাটিকাটার শ্রমিক। একদিন ভালোভাবে অজু করে নামায আদায়ের পর দেখতে পাই আঙ্গুলে নখের ভিতরে মাটি ঢুকে আছে। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামায হয়েছিল কি?

কুরআন ইয়াদের জন্য আয়োজিত নামাযে বড়রা ইকতেদা করতে পারবে কি

প্রশ্ন (৯৩৬৬) : হিফজখানায় ছাত্রদের কুরআন ইয়াদকে পাঁকা করার জন্য নামাযের আয়োজন করা হয়ে থাকে। সেখানে নাবালেগ বাচ্চারাও নামায পড়িয়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত নামাযে বালেগরা ইকতেদা করতে পারবে কি?

শবে বরাতে ১০০ রাকাত নামাজ পড়লে কি ৭০ বার রহমতের দৃষ্টি পড়বে

প্রশ্ন (৯৩২০) : ইহইয়াউ উলুমিদ্দিন কিতাবে আছে, কেউ যদি শবে বরাতে একশ রাকাত নামায কিতাবে বর্ণিত বিশেষ পদ্ধতিতে পড়ে তাহলে আল্লাহ তাআলা তার ‍দিকে ৭০ বার রহমতের দৃষ্টি দিবেন। জানতে চাচ্ছি, উক্ত বক্তব্য কি সঠিক?

সুদী টাকায় নির্মিত মসজিদে নামায পড়া কি বৈধ

প্রশ্ন (৯০৯৪) : আমাদের এলাকায় এক ব্যক্তি নিজস্ব টাকায় মসজিদ নির্মাণ করেছে। কিন্তু উক্ত ব্যক্তি সুদী কারবারে জড়িত। জানতে চাচ্ছি, উক্ত মসজিদে নামায পড়া বৈধ হবে কি?