সালাত বা নামাজ

সেজদার আয়াতের পর ফাতিহা পড়লে করণীয় কী

প্রশ্ন (৯৭২৭) : আমি একবার তারাবীর নামাযে সেজদার আয়াত তেলাওয়াত করে সেজদা দেই। সেজদা থেকে উঠে মনের ভুলে আবার ফাতিহা পাঠ করা শুরু করি। তির চার আয়াত পাঠ করার পর মনে পড়লে আবার কেরাত পড়া শুরু করি। তবে নামায শেষে কোনো সাহু সেজদা করিনি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামায হয়েছিল কি?

শার্ট পরিধান করে নামায পড়া যাবে কি

প্রশ্ন (৯৭২৬) : আমি একটি প্রতিষ্ঠানে চাকুরি করি। এখোনে নির্দিষ্ট ড্রেসকোড রয়েছে। সে হিসেবে আমাকে হাফ শার্ট পরতে হয়। জানতে চাচ্ছি, এভাবে শার্ট পরিধান করে নামায পড়া যাবে কি?

যোহর পড়ে জুমআয় শরিক হলে তা আদায় হবে কি

প্রশ্ন (৯৭২৫) : আমি একবার শুক্রবারে সফরে যাওয়ার খেয়ালে বাসা থেকে যোহরের নামায আদায় করে বের হই। রাস্তায় জুমআর নামাযের জন্য আমাদের গাড়ি থামানো হয়। সেখানে আমি জুমআর নামায আদায় করি। জানতে চাচ্ছি, আমার জুমআর নামায আদায় হয়েছিল কি? উল্লেখ্য, তখনও আমি শহরের সীমা অতিক্রম করিনি।

মৃতের নাবালেগ বাচ্চা ইমামতি করতে পারবে কি

প্রশ্ন (৯৭২২) : জনৈক ব্যক্তি অসিয়ত করে গিয়েছে, তার মৃত্যুর পর যেন তার একমাত্র ছেলে জানাযার নামায পড়ায়। অথচ তার ছেলে নাবালেগ। জানতে চাচ্ছি, তার নাবালেগ ছেলে জানাযার ইমামতি করতে পারবে কি?

বাতিলকৃত সফরের কাযা নামায কয় রাকাত পড়বে

প্রশ্ন (৯৭১৯) : কিছুদিন আগে আমি আসরের সময় সফর শুরু করি। নিজ জেলার সীমা অতিক্রম করি। মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। গাড়িতে থাকায় আসর পরতে পারিনি। কিন্তু বিশেষ এক কারণে সফর কেন্সেল করে ঢাকায় ফিরে আসি। জানতে চাচ্ছি, আমি কি সেদিনের আসর কসরের কাযা করব নাকি পূর্ণ কাযা করব?

পুমা কোম্পানীর টি-শার্ট পরিধান করে নামায পড়া যাবে কি

প্রশ্ন (৯৭১৭) : পুমা কোম্পানীর টি-শার্টগুলোতে একটা বাঘের আকৃতির ছবি দেওয়া থাকে। জানতে চাচ্ছি, এ জাতীয় টি-শার্ট পরিধান করে নামায পড়া যাবে কি?

তাকবীর না বললে কি নামায হবে

প্রশ্ন (৯৭১৪) : গত ঈদের নামাযে আমি ইদগাহে গিয়ে দেখি ইমাম সাহেব প্রথম রাকাতের কেরাত শেষ করে ফেলেছেন এবং রুকুতে গিয়েছেন। আমিও তার সাথে রুকুতে গিয়ে শরিক হই। বাকি নামায যথারীতি শেষ করি। কিন্তু প্রথম রাকাতের অতিরিক্ত তাকবীরগুলো আর আদায় করিনি। জানতে চাচ্ছি, আমার সেদিনের ঈদের নামায সহিহ হয়েছিল কি?

জেলখানায় জুমআ পড়া যাবে কি

প্রশ্ন (৯৭১৩) : আমি কিছুদিন জেলে ছিলাম। সেখানে কয়েদিদের জন্য জামাতে নামায আদায়ের নির্দিষ্ট স্থান রয়েছে। সেখানে সব কয়েদিরা মিলে জুমআও আদায় করে। জানতে চাচ্ছি, সেখানে জুমআ আদায় শুদ্ধ হয়েছিল কি?

চার রাকাতের নিয়ত করে দুই রাকাত পড়লে কী হুকুম

প্রশ্ন (৯৭১০) : আমি কিছুদিন আগে চার রাকাত নফল নামায পড়ার নিয়ত করি এবং নামায শুরু করি। কিন্তু নামায শুরু করার পর আমার দুধের বাচ্চা কান্নাকাটি শুরু করে। দুই রাকাত পড়ে আমি সালাম ফিরিয়ে ফেলি। জানতে চাচ্ছি, বাকি দুই রাকাতের কাযা করতে হবে কি?

গীর্জায় নামায পড়া যাবে কি

প্রশ্ন (৯৭০৯) : আমি ইউরোপে পড়া লেখা করার জন্য এসেছি। এখানে মসজিদগুলো অনেক দূরে। ভার্সিটিতে থাকা অবস্থায় যোহরের ওয়াক্ত হয়ে যায়। তখন মসজিদে গিয়ে নামায পড়া সম্ভব হয় না। জানতে চাচ্ছি, আমাদের ভার্সিটির গীর্জায় একপাশে যে নামাযের ব্যবস্থা আছে সেখানে নামায পড়া যাবে কি?

কাযা নামায কি পড়তেই হবে

প্রশ্ন (৯৭০৫) : দ্বীনের জ্ঞান না থাকার কারণে যে সকল ফরয নামায কাযা হয়ে গিয়েছে সেগুলোর কাযা কি করতেই হবে?