সালাত বা নামাজ

নিয়ত ছাড়া ২০ দিন থাকলে কসর করব কি

প্রশ্ন (১১৩৪৩) : আমার বাড়ি বরিশাল। বিশেষ কাজে ঢাকা আসি। নিয়ত ছিল দুইদিন থেকে চলে যাব। কিন্তু কাজ শেষ না হওয়ায় এভাবে নিয়ত ছাড়া ২০ চলে যায়। উক্ত অবস্থায় আমি মুসাফিরের মত নামায পড়তে থাকি। জানতে চাচ্ছি, আমার কাজটি কি সঠিক হয়েছে?

দ্বিতীয় রাকাতে না বসে চতুর্থ রাকাতা মিলিয়ে সাহু সেজদা দিলে হবে কি

প্রশ্ন (১১৩৩৯) : আমি একবার তারাবী পড়ার সময় ভুলে দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যাই। তৃতীয় রাকাত শেষ হলে স্মরণ হয় আমি দ্বিতীয় রাকাতে বৈঠক করিনি। পরবর্তীতে আরো এক রাকাত মিলিয়ে চার রাকাত পড়ে সাহু সেজদা করি। জানতে চাচ্ছি, আমার চার রাকাত আদায় হয়েছিল কি?

ডান পাশে ছবি থাকলে মাকরূহ হবে কি

প্রশ্ন (১১৩৩৭) : আমি একবার আমার দাদার বাসায় একটি রুমে নামায পড়ি। সেখানে হাতের ডান দিকের দেয়ালে আমার দাদা ও দাদির বড় একটি ছবি ঝোলানো ছিল। জানতে চাচ্ছি, নামাযরত অবস্থায় ডান পাশে ছবি থাকলেও কি মাকরূহ হবে?

ইশারায় রাকাত সংখ্যা বুঝালে নামায হবে কি

প্রশ্ন (১১৩৩২) : একবার জামাতে নামায পড়ার সময় ইমাম সাহেবের সালাম ফিরানোর পর রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় যে তিনি তিন রাকাত পড়েছেন নাকি চার রাকাত। হাতের দ্বারা ইশারা করে তিনি আমার কাছে জানতে চান। আমিও হাতের দ্বারা ইশারা করে বলে দেই। তিনি আরেক রাকাত পড়ে সাহ সেজদা করে নামায শেষ করেন। জানতে চাচ্ছি, ইশারার কারণে নামায ভেঙ্গে গিয়েছিল কি?

নামায শুরুর পর বেতেরের নিয়ত করা যাবে কি

প্রশ্ন (১১৩৩০) : আমি একবার এশার পর নফল পড়ব কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। পরবর্তীতে কোনো নিয়ত না করেই নামাযে দাঁড়াই। নামায শুরুর পর ঠিক করি বেতের পড়ব। জানতে চাচ্ছি, এভাবে নিয়ত করা সঠিক হয়েছে কি?

নড়াচাড়ায় পেশাব বের হলে বসে নামায আদায় করা যাবে কি

প্রশ্ন (১১৩২৯) : জনৈক ব্যক্তি অবস্থা হল, সে একটু নাড়াচাড়া করলেই তার পেশাব বের হয়। যে কারণে দাঁড়িয়ে নামায পড়লে তার অজু নষ্ট হয়ে যায়। তবে সে বসে নামায পড়তে সক্ষম। জানতে চাচ্ছি, সেকি মাজুর হিসেবে দাঁড়িয়েই নামায পড়বে নাকি বসে বসে আদায় করবে?

তিন তাসবীহ না হলেও কি সাহু সিজদা দিতে হবে

প্রশ্ন (১১৩২৮) : একবার আমাদের মসজিদের ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বৈঠক না করে দাঁড়াতে উদ্বত হন এবং দাঁড়ানোর কাছকাছি চলে যান। মুক্তাদীদের লোকমার কারণে বৈঠকে ফিরে আসেন। নামায শেষে সাহু সিজদা না করেই নামায শেষ করেন। লোকেরা জিজ্ঞাসা করলে বলেন, তিন তাসবীহ পরিমাণ হয়নি তাই সিজদা করিনি। জানতে চাচ্ছি, তার বক্তব্য কি সঠিক?

তাহাজ্জুদগুজার ব্যক্তির জন্য বেতের জামাতে পড়া কি উত্তম

প্রশ্ন (১১৩২৭) : আমার পিতা নিয়মিত তাহাজ্জুদের নামায আদায় করেন এবং তাহাজ্জুদের পরই বেতের পড়েন। জানতে চাচ্ছি, রমযানে তার জন্য বেতেরের নামায জামাতে পড়া কি উত্তম নাকি তাহাজ্জুদের পর?

ছুটে যাওয়া অংশে কুনুত পড়তে হবে কি

প্রশ্ন (১১৩২৩) : কেউ যদি ইমাম সাহেবকে বেতেরের তৃতীয় রাকাতের রুকুতে পায় তাহলে সে যখন নিজের নামায পড়বে তখন তার শেষ রাকাতে কুনুত পড়তে হবে কি?

একই মসজিদে এক সাথে দুই জামাত করা যাবে কি

প্রশ্ন (১১৩২০) : কিছুদিন আগে আমাদের মসজিদে ইফতার মাহফিল হয়। মাগরিবের নামায বড় জামাতের পাশাপাশি কিছু লোক মসজিদের তৃতীয় তলায় স্বতন্ত্র জামাত করে। জানতে চাচ্ছি, তাদের কাজটি কেমন হয়েছে?