সিজদা

স্বামীকে কি সেজদা করতে বলা হয়েছে

প্রশ্ন (৩২৩৮) : আমি শুনেছি, হাদিস শরিফে স্বামীকে সেজদা করতে বলা হয়েছে। অথচ আমরা তো জানি, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না। তাহলে হাদিসে কীভাবে স্বামীকে সেজদা করতে বলা হয়েছে?

মিম্বর ছাড়া খুতবা দেওয়া যাবে কি

প্রশ্ন (৩১৬০) : মিম্বর ছাড়া জুমআর নামাজের খুতবা দিলে তা গ্রহণযোগ্য হবে কি? আমাদের মসজিদে এখনও মিম্বর বানানো হয়নি। যার কারণে খতিব সাহেব মিম্বর ছাড়াই খুতবা দেন। উত্তর জানিয়ে বাধিত করবেন।

প্রথম বৈঠক করতে ভুলে গেলে নামাজ হবে কি

প্রশ্ন (৩১৫৩) : আমি একবার নফল নামাজে প্রথম বৈঠক না করেই দাঁড়িয়ে যাই। যথারীতি চার রাকাত শেষ করে সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করি। নামাজ শেষে আমার এক বন্ধু বলল, আমার নামাজ হয়নি। কারণ আমি প্রথম বৈঠক করিনি। জানতে চাচ্ছি, আসলেই কি আমার নামাজ হয়নি? আমার বন্ধুর কথা কি সঠিক?

প্রথম বৈঠকে দরূদ পড়ে ফেললে নামাজ হবে কি

প্রশ্ন (৩১১৩) : আমি একবার যোহরের ফরজ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পড় ভুলে দরূদ পড়ে ফেলি। পরবর্তীতে করণীয় নির্ধারণ করতে না পেরে নামাজ শেষে সাহু সেজদা দিয়ে দেই। এখন আমি জানতে চাচ্ছি, আমর সেদিনের নামাজটি কি হয়েছিল?

ইমামকে সাহু সেজদা দিতে দেখলে মাসবুক কী করবে

প্রশ্ন (৩০৯৭) : আমার বন্ধু একবার এশার নামাজে মাসবুক হয়। সে তার ছুটে যাওয়া রাকাতের জন্য দাঁড়ানোর পর ইমাম সাহেব সাহু সেজদায় চলে যান। আমার বন্ধু ইমামের সাথে সেজদায় না গিয়ে তার বাকি নামাজ পূর্ণ করে। জানতে চাচ্ছি, তার সেদিনের নামাজ কি হয়েছিল? সে অবস্থায় তার করণীয় কী ছিল?

সেজদা থেকে উঠে বসা কি সুন্নত

প্রশ্ন (২৮৮৭) : আজকাল অনেককে দেখা যায় যে, তারা সেজদা থেকে সরাসরি না দাঁড়িয়ে কিছুক্ষণ বসে থাকে। তারপর দাঁড়ায়। প্রশ্ন হল, এভাবে বসা কি সুন্নতের অন্তর্ভুক্ত?

পঞ্চম রাকাতের জন্য দাঁড়ালেই কি সাহু সিজদা দিতে হবে

প্রশ্ন (২৮২৭) : আমি শুনেছি, কমপক্ষে তিন তাসবীহ পরিমাণ কোনো রূকন আদায়ে দেরি হলে সাহু সিজদা দিতে হয়। আমার প্রশ্ন হল, তাহলে কি চার রাকাত বিশিষ্ট নামাজে পঞ্চম রাকাতে দাঁড়িয়ে যাওয়ার পর তিন তাসবীহ পরিমাণ না হলেও কি সাহু সিজদা দিতে হবে?

পীরকে সেজদা করা যাবে কি

প্রশ্ন (২৬২১) : আমাদের এলাকায় এক পীর সাহেব রয়েছেন। তার অনেক ভক্ত। আমি একবার তার দরবারে গিয়ে দেখি, তার কয়েক জন ভক্ত তাকে সেজদা করছে। আমার কাছে বিষয়টি খারাপ লাগায় আমি সেখান থেকে চলে আসি। আমি জানতে চাচ্ছি, যারা এই পীরকে সেজদা করেছে তারা কি মুসলমান না মুশরিক?

তারাবিহ নামাজে রুকু-সেজদা দ্রুত আদায় করা যাবে কি

প্রশ্ন (২৬১৬) : অনেক মসজিদে দেখা যায় তারাবিহ নামাজ খুব দ্রুত আদায় করে। সে হিসেবে রুকু-সেজদাও অনেক দ্রুত আদায় করে। আমি জানতে চাচ্ছি, এভাবে দ্রুত রুকু-সেজদা আদায় করলে কি নামাজ আদায় হবে?

সূরা ফাতেহার স্থানে অন্য সূরা পড়লে কি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (২৪৭৪) : কেউ যদি নামাজে দাঁড়ানোর পর প্রথম রাকাতে সূরা ফাতেহা পড়ার স্থানে অন্য সূরা পড়ে ফেলে অতঃপর সূরা ফাতেহা পড়ার কথা স্মরণ হয় তাহলে কী করবে?

আদম আ.কে সেজদার আদেশের মধ্যে কি শয়তান অন্তর্ভুক্ত ছিল না

প্রশ্ন (২৩১৫) : কুরআন শরিফে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন: আদম আ.কে সেজদা করতে। তো শয়তান যদি ফেরেশতা না হয়ে থাকে তাহলে সেজদা না দেওয়ায় তার অপরাধ হবে কেন? বিষয়টির ব্যাখ্যা জানতে চাই।