সাহু সিজদা

রুকুতে কুনুতের কথা স্মরণ হলে কী করবে

প্রশ্ন (৩৩৪৯) : আমি একদিন বিতরের নামাজ পড়া অবস্থায় দোয়ায়ে কুনুত পড়তে ভুলে যাই। রুকুতে গিয়ে কুনুতের কথা স্মরণ আসে। সে অবস্থায় আমি নামাজ ছেড়ে দিয়ে পুনরায় বিতরের নামাজ পড়ি। জানতে চাচ্ছি, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?

প্রথম বৈঠক করতে ভুলে গেলে নামাজ হবে কি

প্রশ্ন (৩১৫৩) : আমি একবার নফল নামাজে প্রথম বৈঠক না করেই দাঁড়িয়ে যাই। যথারীতি চার রাকাত শেষ করে সাহু সেজদা দিয়ে নামাজ শেষ করি। নামাজ শেষে আমার এক বন্ধু বলল, আমার নামাজ হয়নি। কারণ আমি প্রথম বৈঠক করিনি। জানতে চাচ্ছি, আসলেই কি আমার নামাজ হয়নি? আমার বন্ধুর কথা কি সঠিক?

প্রথম বৈঠকে দরূদ পড়ে ফেললে নামাজ হবে কি

প্রশ্ন (৩১১৩) : আমি একবার যোহরের ফরজ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পড় ভুলে দরূদ পড়ে ফেলি। পরবর্তীতে করণীয় নির্ধারণ করতে না পেরে নামাজ শেষে সাহু সেজদা দিয়ে দেই। এখন আমি জানতে চাচ্ছি, আমর সেদিনের নামাজটি কি হয়েছিল?

ইমামকে সাহু সেজদা দিতে দেখলে মাসবুক কী করবে

প্রশ্ন (৩০৯৭) : আমার বন্ধু একবার এশার নামাজে মাসবুক হয়। সে তার ছুটে যাওয়া রাকাতের জন্য দাঁড়ানোর পর ইমাম সাহেব সাহু সেজদায় চলে যান। আমার বন্ধু ইমামের সাথে সেজদায় না গিয়ে তার বাকি নামাজ পূর্ণ করে। জানতে চাচ্ছি, তার সেদিনের নামাজ কি হয়েছিল? সে অবস্থায় তার করণীয় কী ছিল?

পঞ্চম রাকাতের জন্য দাঁড়ালেই কি সাহু সিজদা দিতে হবে

প্রশ্ন (২৮২৭) : আমি শুনেছি, কমপক্ষে তিন তাসবীহ পরিমাণ কোনো রূকন আদায়ে দেরি হলে সাহু সিজদা দিতে হয়। আমার প্রশ্ন হল, তাহলে কি চার রাকাত বিশিষ্ট নামাজে পঞ্চম রাকাতে দাঁড়িয়ে যাওয়ার পর তিন তাসবীহ পরিমাণ না হলেও কি সাহু সিজদা দিতে হবে?

সূরা ফাতেহার স্থানে অন্য সূরা পড়লে কি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (২৪৭৪) : কেউ যদি নামাজে দাঁড়ানোর পর প্রথম রাকাতে সূরা ফাতেহা পড়ার স্থানে অন্য সূরা পড়ে ফেলে অতঃপর সূরা ফাতেহা পড়ার কথা স্মরণ হয় তাহলে কী করবে?

চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ দুই রাকাতে সূরা মিলালে কি সেজদায়ে সাহু দিতে হবে

প্রশ্ন (২৩১৩) : কেউ যদি ভুলক্রমে ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতেহার পর অন্য কোন সূরা পড়ে ফেলে তাহলে কি তাকে সেজদায়ে সাহু দিতে হবে?

চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ দুই রাকাতে সূরা মিলালে কি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (২২৩৭) : চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার পর ভুলে অন্য কোন সূরা পড়ে ফেললে কি সাহু সিজদা দিতে হবে?

ঈদের নামাজের কেরাত আস্তে পড়লে কি সেজদায়ে সাহু দিতে হবে

প্রশ্ন (২০৬৮) : আমাদের মসজিদে একবার ঈদের নামাজ পড়াতে গিয়ে ইমাম সাহেব আস্তে কেরাত পড়েছিলেন। এবং নামাজ শেষে সাহু সেজদা দিয়েছিলেন। এতে কি নামাজর কোন সমস্যা হয়েছে?

ইমাম সাহেব নামাজের মধ্যে তিন সিজদা দিয়ে ফেললে করণীয় কী

প্রশ্ন (৫৬৬) : যদি কোনো ইমাম সাহেব নামাজের মধ্যে ভুলে তিন সিজদা করে ফেলে এবং সালাম ফেরানোর পর জানতে পারে যে, তিনি এক রাকাতে তিন সিজদা করেছেন তাহলে তার জন্য উক্ত নামাজ পুনরায় পড়তে হবে কি?

মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে তাহলে কি তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হবে

প্রশ্ন (৩০৭) : আমি একবার জোহরের নামাজে জামাতে পড়ার সময় ইমাম সাহেবের সাথে দ্বিতীয় রাকাতে শরিক হই। নামাজ শেষে ইমাম সাহেব যখন সালাম ফিরান তখন আমিও সালাম ফিরিয়ে ফেলি। পরবর্তীতে সেজদায়ে সাহু আদায় করি। আমার নামাজ কি সহিহ হয়েছে?

নামাজে সূরার তারতীব রক্ষা না করলে কি সেজদায়ে সাহু দেওয়া লাগবে

প্রশ্ন (৩০৫) : আমি শুনেছি, নামাজের কেরাতে তারতীব রক্ষা করা জরুরি। যদি জরুরি হয় তাহলে কি তারতীব ভঙ্গ করলে সেজদায়ে সাহু দেওয়া লাগবে?

নামাজে কোন সূরা পড়বে তা চিন্তা করতে গিয়ে যদি দেরি হয়ে যায় তাহলে কী করবে

প্রশ্ন (২১৬) : আমি একবার নামাজের মধ্যে সূরা ফাতেহা পড়ে চিন্তা করছিলাম, কোন সূরা পড়বো। ভাবতে ভাবতে কিছুটা দেরি হয়ে যায়। জানতে চাই, আমার উপর কি সেজদায়ে সাহু ওয়াজিব হবে?