কুরআন

কুরআন তেলাওয়াতের জন্য সমবেত হওয়া বৈধ কি

প্রশ্ন (২৫৮৯) : আমাদের এলাকায় কুরআন খতম করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে ত্রিশজন লোককে একই মজলিসে উপস্থিত হতে বলা হয়েছে, যেন সবার মাঝে কুরআনের ত্রিশ পারা ভাগ করে দেওয়া যায়। উদ্দেশ্য হল, একই সময় কুরআনের খতম হওয়া। আমার প্রশ্ন হল, এভাবে কুরআন খতমের উদ্দেশ্যে সমবেত হওয়া বৈধ কি?

কুরআনের কোন আয়াতটি সর্বাপেক্ষা মর্যাদাবান

প্রশ্ন (২৫৭৬) : আমি একটি হাদিসে পড়েছিলাম, কুরআনে সর্বাপেক্ষা মর্যাদাবান একটি আয়াত আছে। কিন্তু আমি সে আয়াতটির কথা ভুলে গিয়েছি। আমি জানতে চাচ্ছি, কুরআনের সর্বাপেক্ষা মর্যাদাবান আয়াত কোনটি?

রাতে কুরআনের দশটি আয়াত পাঠ করার কোনো ফজিলত আছে কি

প্রশ্ন (২৫৬৯) : আমি একটি বইয়ে পেয়েছি, কোনো ব্যক্তি রাতে কুরআনের দশ আয়াত পাঠ করলে গাফেলদের কাতারে তার নাম লেখা হয় না। আমি জানতে চাচ্ছি, এ সম্পর্কে কুরআন হাদিসের কোনো রেফারেন্স আছে কি?

কুরআন না বুঝে পড়া কি নিষেধ

প্রশ্ন (২৫৫৪) : আমার এক ভাইকে বলতে শুনলাম, কুরআন বুঝে পড়তে হবে। কুরআন না বুঝে পড়া জায়েয নেই। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী? কুরআন না বুঝে পড়া কি আসলেই নাজায়েয?

যিনি কুরআন মুখস্থ করেছেন তিনি কি সর্বাবস্থায় কল্যাণপ্রাপ্ত

প্রশ্ন (২৫৪৯) : আল্লাহ তাআলা যে ব্যক্তিকে কুরআন মুখস্থ করার তাওফিক দিয়েছেন, সে শরিয়তের বিধি বিধান পালন না করলেও কি সর্বাবস্থায় কল্যাণপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে?

ক্যাসেট প্লেয়ারে কুরআন বাজালে তা শুনতে হবে কি

প্রশ্ন (২৫৩৬) : আমি শুনেছি, কুরআন তেলাওয়াত চলা অবস্থায় মনোযোগ সহকারে তা শ্রবণ করা আবশ্যক। আমার প্রশ্ন হল, যদি ক্যাসেট প্লেয়ারে কুরআন চালানো হয় তাহলেও কি মনোযোগসহকারে শ্রবণ করা আবশ্যক?

কুরআন মুখস্থ পড়লে কি সওয়াব কম হয়

প্রশ্ন (২৫৩৩) : আমি একটি বইয়ে পড়েছি, কুরআন দেখে পড়লে সওয়াব বেশি। আর মুখস্থ পড়লে সওয়াব কম। আমার জানার বিষয় হল, এই বিষয়টি কি সঠিক? কুরআন মুখস্থ পড়লে কি সওয়াব কম হবে?

কুরআন শরিফের কসম করলে কি তা সংঘটিত হবে

প্রশ্ন (২৫০১) : আমি একবার কোন এক কারণে এভাবে কসম করেছিলাম, কুরআন শরিফের কসম, আমি আমার বন্ধুর দোকানে যাব না। পরবর্তীতে আমি সেখানে যাই। এতে কি আমার কসম ভঙ্গ হয়ে গেছে?

কুরআন মাজিদ ট্রাঙ্কে রেখে খাটের নিচে রাখলে গুনাহ হবে কি

প্রশ্ন (২৪৯৯) : আমাদের ঘরে অনেকগুলো কুরআন শরিফ রয়েছে। কয়েকটি আমাদের প্রয়োজন হয় না। তাই সেগুলোতে গিলাফ লাগিয়ে ট্রাঙ্কের মধ্যে রেখে দিয়েছি। আর ট্রাঙ্কটি রেখেছি খাটের নিচে। এতে কি আমাদের গুনাহ হয়েছে?

পরীক্ষায় পাশের জন্য কুরআনের কোনো অক্ষর পরিবর্তন করা যাবে কি

প্রশ্ন (২৩৭১) : আমি আলিয়া মাদরাসায় পড়ি। পরীক্ষায় কোনো মাসআলায় কুরআনের আয়াত দ্বারা দলিল দেওয়ার সময় মাঝে মাঝে কুরআনের আয়াতে কোনো কোনো অক্ষর বা শব্দ ভুলে যাই। তখন ঐ অক্ষর বা শব্দটির পরিবর্তে অন্য অক্ষর বা শব্দ লিখে দেই। সেক্ষেত্রে আমার উদ্দেশ্য থাকে পরীক্ষায় পাশ করা। ইচ্ছাকৃতভাবে কুরআন বিকৃত করা উদ্দেশ্য থাকে না। এই কাজটির কারণে কি আমার গুনাহ হবে?

কুরআনের অক্ষর পরিবর্তন করলে কী হুকুম

প্রশ্ন (২৩৬৮) : শুনেছি, কাদিয়ানীদের প্রচারিত কুরআন শরিফে কিছু কিছু জায়গায় পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হল, কেউ যদি কুরআনের কোনো একটি অক্ষর পরিবর্তন করে দেয়, তাহলে সে কি কাফের হয়ে যাবে?

কুরআন খতম করার মান্নত করলে কি তার পূর্ণ করতে হবে

প্রশ্ন (২১৯৫) : জনাব রাসেল সাহেব একবার কঠিন রোগে আক্রান্ত হন। তখন তিনি মান্নত করেন সুস্থ হলে দশ খতম কুরআন পড়বেন। পরবর্তীতে আল্লাহর রহমতে তিনি সুস্থ হন। এখন কি তার জন্য দশ খতম কুরআন পড়া জরুরি?