অন্যান্য ধর্ম

না জেনে কাউকে ইহুদি খ্রিস্টানের দালাল বলা যাবে কি

প্রশ্ন (৩৯২৩) : বিভিন্ন সময় দেখা যায়, কেউ যদি কারো মতের বিপক্ষে চলে যায় তাহলে তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বানিয়ে দেওয়া হয়। জানতে চাচ্ছি, এভাবে না জেনে কাউকে ইহুদি খ্রিস্টানের দালাল বানিয়ে দেওয়া কতটুকু বৈধ?

হিন্দুদেরকে কোন মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে

প্রশ্ন (৩৭৯৭) : আমি একটি বইয়ে পড়লাম, দাফনের স্থানের মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। মুসলমানদের ক্ষেত্রে তো বিষয়টি খাটে। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে বিষয়টি কিভাবে হবে? কারণ তাদেরকে তো দাফন করা হয় না। বরং আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।

অমুসলিম মালিকের অধীনে চাকরি করা যাবে কি

প্রশ্ন (৩৬৩৮) : আমি আমেরিকায় একটি রেস্টুরেন্টে চাকরি করি। আমার মালিক অমুসলিম। সেই রেস্টুরেন্টে শুকরের মাংসের বার্গার বিক্রি করা হয়। অন্যান্য হালাল জিনিসও বিক্রি করা হয়। জানতে চাচ্ছি, এমন রেস্টুরেন্টে চাকরি করা বৈধ হবে কি?

মিশনারী খ্রিস্টানদের কাছে সফটওয়্যার বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৩৬২৬) : আমি একটি আইটি ফার্মের মালিক। আমার ফার্মে ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব নিকাশ রাখার জন্য সফটওয়্যার তৈরি করা হয়। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে সফটওয়্যার ক্রয় করে থাকে। কিছুদিন আগে এক খ্রিস্টান মিশনারী প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে তাদের প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার ক্রয় করতে চায়। তারা মুসলমানদেরকে ধর্মান্তরিত করার কাজে নিয়োজিত আছে। প্রশ্ন হল, এদের কাছে সফটওয়্যারটি বিক্রি করা যাবে কি?

অমুসলিম কুরআন রিসার্চের জন্য তা ধরতে পারবে কি

প্রশ্ন (৩৫০৯) : আমি প্রবাসে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার একজন গবেষক কলিগ চাচ্ছে কুরআন নিয়ে গবেষণা করতে। কিন্তু সে অমুসলিম। প্রশ্ন হল, সে কুরআন নিয়ে গবেষণার জন্য অপবিত্র অবস্থায় তা ধরতে পারবে কি?

অমুসলিম পিতা মাতার সাথে সদাচার করা আবশ্যক কি

প্রশ্ন (৩৪৭২) : আমি একজন নওমুসলিম। কিন্তু আমার পিতা মাতা এখনও মুসলমান হননি। আমার প্রশ্ন হল, তারা অমুসলিম হওয়ার কারণে তাদের সাথে সদাচার করা কি আমার উপর আবশ্যক?

হিন্দুদের পূজা উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৩১৬৭) : আমার চাচা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। এবারের পূজায় এলাকার হিন্দুরা তাকে পূজা উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ করেছে। প্রশ্ন হল, তিনি কি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন?

অমুসলিম দেশের সিটিজেনশিপের জন্য মুখে খৃস্টধর্ম গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৩০৯৩) : আমার এক বন্ধু দালালের মাধ্যমে আমেরিকায় গিয়েছে। এখন সে চাচ্ছে আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করতে। এক্ষেত্রে সবচেয়ে সহজ পন্থা হল, নিজেকে খৃস্টান হিসেবে প্রকাশ করে কিছুদিন গির্জায় যাতায়ত করা। আমি জানতে চাচ্ছি, আমার বন্ধু সিটিজেনশিপের জন্য শুধু মৌখিকভাবে খৃস্টান হওয়ার দাবি করতে পারবে কি? শরিয়তে এর অনুমতি আছে কি?

চাকরি লাভের জন্য নিজেকে হিন্দু বলে পরিচয় দেওয়া যাবে কি

প্রশ্ন (২৯৬২) : এক ব্যক্তি এক অফিসে চাকরি লাভের জন্য নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছে এবং ইন্টারভিউয়ের সময়ও স্পষ্ট করে বলেছে, সে হিন্দু। এতে কি তার ঈমানের কোন ক্ষতি হবে? উল্লেখ্য, উক্ত অফিসে শুধু হিন্দুরাই চাকরি পায়।

ইসলামের সমাজ ব্যবস্থা অমুসলিমরা কেন গ্রহণ করবে

প্রশ্ন (২৯০০) : ইসলামের কোন কোন সৌন্দর্যের কারণে অমুসলিমরা সুরক্ষিত থাকে, সম্প্রীতির ভিতরে থাকে? ইসলামের সমাজ ব্যবস্থা অমুসলিমরা কেন গ্রহণ করবে?