কসম ও মান্নত

চাকরি না পাওয়া পর্যন্ত সহবাস করব না বললে কসম হবে কি

প্রশ্ন (৮৫৭১) : আমার চাকরি নেই। তাই স্ত্রীর ভরণ-পোষণ চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। একদিন ঝগড়ার সময় বলে ফেলি, আমার চাকরি না হওয়া পর্যন্ত সহবাস করব না। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কসম হবে কি?

বিধবা বিয়ের কসম করলে তা ভঙ্গ করবে কিভাবে

প্রশ্ন (৮৪৮৮) : আমার এক বন্ধু ছাত্রাবস্থায় বিধবা নারী বিয়ে করার কসম করেছিল। বর্তমানে সে বিয়ে করবে। কিন্তু বিধবা নারী বিয়ে করতে চাচ্ছে না। জানার বিষয় হল, এখন সে কী করবে? কসম কিভাবে ভঙ্গ করবে?

দুষ্ট জ্বিন থেকে মুক্তি পাবার উপায় কী

প্রশ্ন (৮৪৬৮) : আমার এক আত্মীয় দুষ্ট জ্বিন কর্তৃক আক্রান্ত। অনেক তদবীর করেছে। কিন্তু কোনোভাবেই উক্ত জ্বিনকে তাড়াতে পারছে না। সেই জ্বিন তাকে খুব কষ্ট দিচ্ছে। কবিরাজ বলেছেন, একমাত্র হত্যা করা ছাড়া উক্ত জ্বিন থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে করণীয় কী?

আকিকার মান্নত করলে পালন করতে হবে কি

প্রশ্ন (৮২৫৪) : আমার বোন হচ্ছিল না। তাই আমার বাবা মান্নত করে যে, আমার বোন হলে ছাগলের পরিবর্তে দুম্বা দিয়ে আকিকা করবেন। আল্লাহর রহমতে আমার বোন হয়েছে। কিন্তু এখন দুম্বা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এখন আমাদের করণীয় কী?

দিন নির্দিষ্ট করে ডিভোর্স দেওয়ার কথা বললে তালাক হবে কি

প্রশ্ন (৮১৯২) : জনৈক স্বামী স্ত্রীর সাথে ঝগড়ার সময় বলল, আল্লাহর কসম, আমি এক মাসের মাঝে ডিভোর্স লেটার পাঠাবো। কিন্তু সে এক মাসের মাঝে ডিভোর্স লেটার পাঠায়নি। জানতে চাচ্ছি, এক মাস অতিবাহিত হওয়ার দ্বারা তালাক পতিত হবে কি?

মান্নতের ইতেকাফের সময় কি কাযা রোজা রাখা যাবে

প্রশ্ন (৮০৫৬) : আমার উপর মান্নতের এক দিনের ইতেকাফ ওয়াজিব। শুনেছি, এর সাথে নাকি রোজাও রাখতে হয়। আবার আমার উপর কাযা রোজাও আছে। এখন আমি কি ইতেকাফের সময় কাযা রোজার নিয়ত করতে পারব?

মান্নতের খাবার খাওয়ানোর টাকা একজনকে দিয়ে দিলে আদায় হবে কি

প্রশ্ন (৮০৫৫) : আমি বিশ জন মানুষকে খাওয়ানোর মান্নত করেছিলাম। কিন্তু এখন আমাদের চাচ্ছি, ‍পুরা টাকাটা আমাদের এলাকার এক গরীব ছাত্রকে দিয়ে দিতে। এতে কি আমার মান্নত আদায় হবে?

মান্নতের গরুর বয়স কত হতে হবে

প্রশ্ন (৮০৫৪) : আমি মান্নত করেছিলাম, আমার মা সুস্থ হলে একটি গরু সদকা করব। আলহামদুলিল্লাহ আমার মা সুস্থ হয়েছে। এখন আমি জানতে চাচ্ছি, আমি কি যে কোন গরু সদকা করতে পারব না নির্দিষ্ট বয়সের হতে হবে?