নফল নামাজ

বিদআতী ব্যক্তির ইবাদত কি কবুল হবে না

প্রশ্ন (১৭২৫) : আমাদের এলাকার এক ব্যক্তি বললেন, হাদিসে এসেছে যে, আল্লাহ তাআলা বিদআতী ব্যক্তির কোনো আমল কবুল করেন না। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কথা কি সঠিক? এমন কি কোনো হাদিস আছে?

পিতার পরিত্যক্ত সম্পত্তি থেকে কুরবানি দিলে কুরবানি হবে কি

প্রশ্ন (১৪৭১) : আমরা দুই ভাই। আমাদের পিতা মারা যাওয়ার পর পিতার সম্পত্তি বণ্টন করা হয়নি। প্রতি বছর পিতার সম্পদ থেকে আমরা তার নামে কুরবানি করে থাকি। আমার জানার বিষয় হলো, এভাবে কুরবানি করলে কি কুরবানি হবে?

রমজানে ইতেকাফে রোজা রাখতে না পারলে ইতেকাফের বিধান কী?

প্রশ্ন (১৩৩৬) : একবার আমি রমজানের শেষ দশকে ইতেকাফ করেছিলাম। কিন্তু ঘটনাক্রমে আমি অসুস্থ হয়ে পড়ায় কয়েক দিন রোজা রাখতে পারিনি। তবে আমি ইতেকাফ ত্যাগ করিনি। আমার কি ইতেকাফ সহিহ হয়েছে?

মৃত ব্যক্তির নামে করা কুরবানির গোশত কী করবে

প্রশ্ন (১৩১৭) : অনেককে দেখা যায় মৃত ব্যক্তির নামে কুরবানি করে। এক্ষেত্রে কুরবানির গোশত কী করবে? গরিবদের মাঝে দান করে দিবে নাকি কুরবানিদাতা খেতে পারবে?

ঈদের নামাজের আগে বা পরে কোনো সুন্নত নামাজ আছে কি

প্রশ্ন (৭৮২) : আমরা যত নামাজ পড়ি সব নামাজের আগে পরেই কিছু সুন্নত নামাজ পড়ি। কিন্তু ঈদের নামাজের সময় তো এমন কোনো নামাজ পড়ি না। ঈদের নামাজের ক্ষেত্রে এমন কোনো নামাজ আছে কি?

তাবলীগের জামাতের লোকদের মসজিদে অবস্থান করা বৈধ কি

প্রশ্ন (৭৪১) : আমাদের দেশে তাবলীগ জামাতের লোকেরা দিনের কাজ করে যাচ্ছেন। তবে কিছু কিছু লোক বলে থাকে, নফল এতেকাফের জন্য রোজা রাখা শর্ত। রোজা ব্যতীত এতেকাফ শুদ্ধ নয়। অতএব তাবলীগ জামাতের লোকদের জন্য মসজিদে থাকা, খাওয়া ইত্যাদি বৈধ নয়। উক্ত আলেমের এ কথা কি সঠিক?

নফল সাঈয়ের মধ্যে কি কোনো সওয়াব আছে

প্রশ্ন (৫০৯) : আমাদের এক প্রতিবেশি বললেন, তিনি গত বছর হজ্বেরে সময় তিন বার নফল সাঈ করেছেন। তার এ কথা শুনে আমার প্রশ্ন জাগল যে, নফল সাঈয়ের কি কোনো সওয়াব আছে? কুরআন-হাদিসে কি নফল সাঈয়ের কথা আছে?

মায়ের নিষেধ থাকলে নফল হজ্ব করা যাবে কি

প্রশ্ন (৪৭৩) : আমি একবার ফরজ হজ্ব আদায় করেছি। এখন আবার নফল হজ্ব আদায় করতে চাচ্ছি। কিন্তু আমার মা আমাকে নিষেধ করছেন। এমতাবস্থায় আমার জন্য নফল হজ্বে যাওয়া উচিত হবে কি?

তাওয়াফে যেয়ারতের পর কেউ যদি নফল তাওয়াফ আদায় করে তার জন্যও কি তাওয়াফে বিদা আদায় করা জরুরি

প্রশ্ন (৪৬৮) : তাওয়াফে যেয়ারতের পর কেউ যদি নফল তাওয়াফ আদায় করে তার জন্যও কি তাওয়াফে বিদা আদায় করা জরুরি?

নফল হজ্ব এবং সদকার মধ্যে কোনটি বেশি সওয়াবের

প্রশ্ন (৩৫৫) : নিজ আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে দুস্থ, অসহায়, অভাবী, অভাবের কারণ দ্বীনী শিক্ষা থেকে বঞ্চিত লোক থাকা সত্ত্বেও তাদের অভাবের প্রতি সাহায্য-সহযোগিতার হাত না বাড়িয়ে প্রতি বছর হ্জ্ব না করার সওয়াব বেশি না তাদের সহযোগিতার সওয়াব বেশি?