মসজিদ

মসজিদকে চলাচলের রাস্তা বানানো যাবে কি

প্রশ্ন (৮০৬২) : আমাদের মাদরাসার সামনে মসজিদ। তার অপর পাশে ক্যান্টিন। তো ঐ ক্যান্টিনে জুতা ছাড়া সহজে যাওয়ার জন্য আমরা মসজিদের ভেতর দিয়েই সেখানে চলে যাই। এতে কি কোন সমস্যা আছে?

মসজিদে গল্প-গুজব করা যাবে কি

প্রশ্ন (৮০৬০) : আমাদের গ্রামের মসজিদে কিছু মানুষ আগে আগে গিয়ে চেয়ারে বসে গল্পগুজবে লিপ্ত হয়। উনাদেরকে নিষেধ করলেও শুনে না। আমার প্রশ্ন হল, মসজিদে গিয়ে দুনিয়াবি কথা বলা যাবে কি?

সূর্যোদয়ের আগে কি ফজরের সুন্নত পড়া যাবে

প্রশ্ন (৭৯৩২) : কখনো এমন হয় যে ফজরের নামাজে মসজিদে যেতে দেরি হয়ে যায়। ইমাম সাহেবেরও এক রাকাত শেষ হয়ে যায়। এমতাবস্থায় সুন্নত না পড়েই জামাতে শরিক হই। তো এই যে সুন্নত বাকি রয়ে গেল এটা কখন পড়ব? সূর্যোদয়ের আগে তা পড়া যাবে কি?

দুই সেজদার মাঝে মাথা পরিপূর্ণ না উঠালে কি নামাজ হবে

প্রশ্ন (৭৯০০) : জনৈক বৃদ্ধ নামাজ পড়ার সময় দুই সেজদার মাঝে আধা হাত পরিমাণ মাথা উঠিয়েই দ্বিতীয় সেজদায় চলে যায়। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, তিনি সারা জীবন এভাবেই করেছেন। এখন তার পিছনের নামাজগুলোর কী হবে?

নির্দিষ্ট মসজিদে নামাজ আদায়ের মানত করলে কি মানা জরুরি

প্রশ্ন (৭৭৬১) : আমি আমাদের গ্রামের মসজিদে দশ রাকাত নামাজ পড়ার মানত করেছিলাম। কিন্তু অনেক ধরে গ্রামে যাওয়া হচ্ছে না। এখন কি আমি শহরের মসজিদে ঐ নামাজ পড়তে পারব?

জাতীয় মসজিদে নামাজ পড়ার মানত করলে অন্য কোথাও পড়া যাবে কি

প্রশ্ন (৭৭৩৭) : একবার কোন এক প্রসঙ্গে আমি মানত করেছিলাম, যদি আল্লাহ আমাকে এই সমস্যা থেকে মুক্তি দেন তাহলে জাতীয় মসজিদে দুই রাকাত নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঐ সমস্যা থেকে মুক্তি দান করেন। এখন কি আমাকে জাতীয় মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়তে হবে?

কদরের রাতে নারীদের সুযোগ দিতে বাসা ছেড়ে মসজিদে ইবাদত করা যাবে কি

প্রশ্ন (৭৭১৭) : আমার বাসা খুব ছোট। বাসার নারীরা শবে ক্বদরের রাতে ইবাদত বন্দেগী করবে। আমার প্রশ্ন হল, আমি যেহেতু পুরুষ, সে হিসেবে আমি মসজিদে গিয়ে ইবাদত করতে পারব কি? শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?

অস্থায়ী নামাজ ঘর কি অন্য কাজে ব্যবহার করা যাবে

প্রশ্ন (৭৬৯১) : আমাদের ফ্ল্যাটের একটি স্থানে আমরা নামাজ পড়তাম। এটা কোন মসজিদ ছিল না। এখন আমরা সেটাতে অন্য কাজ করতে চাচ্ছি। এবং নামাজের জন্য ভিন্ন জায়গা নির্ধারণ করতে চাচ্ছি। এটা কি আমরা করতে পারব?