মিথ্যা ও গীবত

রাসূল (সা.) কি মেরাজে নব্বই হাজার কালাম লাভ করেছেন

প্রশ্ন (২০২১) : কেউ কেউ বলে, রাসূল (সা.) মেরাজের রাতে নব্বই হাজার কালাম লাভ করেছেন। এর মধ্যে ত্রিশ হাজার কালাম যাহেরি। এগুলো উলামায়ে কেরাম জানেন। বাকি ষাট হাজার শুধু আলী (রা.) জানেন। তার নিকট থেকে পরবর্তীতে যুগ পরম্পরায় সূফীরা তা লাভ করেছে। এটি কি সঠিক বিষয়?

রমজানের খবর প্রথম প্রচার সংক্রান্ত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (১৭৩৩) : রমজান আসার আগেই মানুষকে একটি হাদিস বলতে শোনা যায় যে, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি রমজানের খবর কাউকে সর্বপ্রথম দিবে তার জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে। প্রশ্ন হলো, এটি কি হাদিস?

কুরআন স্পর্শ করে মিথ্যা বললে কোনো ক্ষতি হয় কি

প্রশ্ন (১৬৫৬) : আমার এক বন্ধু একবার কুরআন স্পর্শ করে মিথ্যা কথা বলল। অপর আরেকজন বলল, এতে নাকি তার ঈমান চলে গিয়েছে। প্রশ্ন হলো, আমার বন্ধুর কি আবার নতুন করে ঈমান আনতে হবে?

এমন কথা বললে কি কাফের হয়ে যাবে

প্রশ্ন (১৬০২) : এক ব্যক্তির সাথে ঝগড়ার একপর্যায়ে সে বলে, মরণের পরে যা হওয়ার হবে। প্রশ্ন হলো, এমন কথা বলার দ্বারা তার ঈমান কি থাকবে?

রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শুভেচ্ছা জানানো সংক্রান্ত হাদিসটি কি সহিহ?

প্রশ্ন (১৫৭২) : কিছু ব্যক্তিকে দেখা যায়, রবিউল আউয়াল মাস আসলে তারা একটি হাদিসের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে থাকে। হাদিসটি হলো, ‘যে ব্যক্তি এ মহান মাস উপলক্ষ্যে মানুষকে শুভেচ্ছা জ্ঞাপন করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার প্রশ্ন হলো, হাদিসটি কি সহিহ?

মিথ্যার আশ্রয় নিয়ে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কি

প্রশ্ন (১৪৬৯) : এক ব্যক্তি বিবাহিত। সে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষার জন্য ভর্তির আবেদন করে। সে প্রতিষ্ঠানে ভর্তির পূর্বশর্ত হলো অবিবাহিত হওয়া। সে ভর্তির কাগজপত্রে নিজেকে অবিবাহিত হিসেবে লিখে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হলে মৌখিকভাবেও সে বলে যে, সে অবিবাহিত। এখন আমার জানার বিষয় হলো, ভর্তি হওয়ার জন্য তার এভাবে মিথ্যা বলাটা কি বৈধ হয়েছে?

বিবাহিত হয়ে নিজেকে অবিবাহিত দাবী করলে কি স্ত্রী তালাক হয়ে যায়

প্রশ্ন (১৪৬৮) : আমার এক বন্ধু এক প্রাইভেট ফার্মে চাকরী নেওয়ার সময় বলেছে সে অবিবাহিত। অথচ সে বিবাহিত। অপর এক ব্যক্তি বলল, এই মিথ্যা কথা বলার কারণে তার স্ত্রী তালাক হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, ঐ ব্যক্তির কথা কি সঠিক? আমার বন্ধুর স্ত্রী কি তালাক হয়ে গেছে?

কোন গালি দিলে ৪০ দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না

প্রশ্ন (১৩৪৮) : আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি যে, এমন একটি গালি আছে যা মুখে উচ্চারণ করলে ৪০ দিন পর্যন্ত আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হয় না। আমি জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথাটি কি ঠিক?

মসজিদ রক্ষার জন্য মিথ্যা বলা জায়েয হবে কি

প্রশ্ন (১৩০১) : কিছু লোক আমাদের এলাকার একটি পাঞ্জেগানা মসজিদ ভেঙ্গে সেখানে লাইব্রেরি নির্মাণ করতে চাচ্ছে। কোর্ট থেকে তারা অনুমতিও নিয়ে এসেছে। মসজিদটি যেন না ভাঙ্গা হয় সেজন্য আমরা এক উকিলের সাথে কথা বলি। তিনি কোর্ট বরাবর একটি দাবীনামা লিখে দেন। যাতে কিছু মিথ্যা পয়েন্টও উল্লেখ করা হয়। আমার জানার বিষয় হলো, মসজিদ রক্ষার জন্য মিথ্যা বলা বৈধ হবে কী?

দ্বীনের কোনো বিষয়ের গুরুত্ব বুঝানোর জন্য মিথ্যা বা বানোয়াট কাহিনী বলা যাবে কি

প্রশ্ন (১১৭০) : অনেক ভাইকে দেখা যায় যে, তারা দাওয়াত ও তাবলীগের গুরুত্ব বুঝানোর জন্য বিভিন্ন ধরনের বানোয়াট ঘটনা বা হাদিস বলে থাকে। এটি কি বৈধ হবে?

হালাল মানে কি

প্রশ্ন (১০৮৯) : আমি প্রায় কিছু পণ্যের গায়ে লেখা দেখি হালাল। আমার জানার বিষয় হলো হালাল মানে কী?

লাভ বেশি করার জন্য মিথ্যা বলা যাবে কি

প্রশ্ন (১০৮৪) : আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। অনেক সময় কোনো জিনিস একটু বেশি লাভে বিক্রি করার জন্য ক্রেতাদেরকে বলি, ভাই, লাভ মাত্র এত টাকা, আমি এই দামে কিনেছি। আপনাকে এরচেমে কমে দিতে পারব না ইত্যাদি। এভাবে বললে কি আমার কোনো গুনাহ হবে?

বাধ্য হলে ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৩৭) : আমি একজন সিএনজি চালক। রাস্তায় মাঝে মাঝে পুলিশ গাড়ি আটকায়। লাইসেন্স-কাগজপত্র ঠিক থাকার পরও তারা মামলা দেয়ার ভয় দেখায়। তাই তাদেরকে কিছু টাকা দিয়ে ছুটে যাই। টাকা না দিলে তারা এমন ধারায় মামলা দেয় যার কারণে পরবর্তীতে অনেক টাকা খরচ হয়ে যায়। তাই মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছি, এ অবস্থায় আমি কি ঘুষ দিয়ে তাদের থেকে ছুটতে পারব?