জামাআত

বাসা থেকে জুমআর জামাতে শরিক হওয়া যাবে কি

প্রশ্ন (৬৩২৮) : আমার বাসার দেয়াল মসজিদের দেয়ালের সাথে লাগোয়া। মসজিদ থেকে আমার বাসার দূরত্ব ৫ ফুট। জানতে চাচ্ছি, আমরা বাড়ির পুরুষেরা জুমআর দিন মসজিদে না গিয়ে ঘরে থেকে জামাতের শরিক হতে পারবে কি?

মুসাফির ইমাম তৃতীয় রাকাতে দাঁড়ালে মুক্তাদীর আলাদা হওয়ার নিয়ত শুদ্ধ হবে কি

প্রশ্ন (৬২২৫) : মুসাফির ইমাম যদি ভুলবশত চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাতে সালাম না ফিরিয়ে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যায় এবং মুক্তাদী ইমামের নামাজ ছেড়ে দিয়ে পৃথকভাবে বাকি নামাজ আদায়ের নিয়ত করে তাহলে তা শুদ্ধ হবে কি?

কাযা নামাজ থাকলে আগে জামাত ধরবে নাকি কাযা পড়বে

প্রশ্ন (৬১৫৮) : আমার একদিন ফজরের নামাজ কাযা হয়। যোহরের সময় মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছেন। জানতে চাচ্ছি, ঐ মুহূর্তে আমার করণীয় কী ছিল?

ইমামকে সেজদায় পেয়ে একাকি রুকু করলে উক্ত রাকাত গণ্য হবে কি

প্রশ্ন (৬০৩০) : কেউ যদি জামাতে এসে ইমাম সাহেবকে সেজদায় পায় তাহলে একাকি রুকু করে সেজদায় শরিক হলে সে উক্ত রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে কি?

ইমাম সেজদারত অবস্থায় একাকি রুকুকারীর নামাজ ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (৬০২৯) : যদি কোনো ব্যক্তি ইমাম সাহেবের সেজদারত অবস্থায় নামাজে শরিক হয়ে একাকি রুকু করে তারপর সেজদায় শরিক হয় তাহলে তার নামাজ ভেঙ্গে যাবে কি?

ডান হাত অচল ব্যক্তির ইমামতি কি অবৈধ হবে

প্রশ্ন (৫৮৯৮) : আমাদের মসজিদের ইমাম সাহেবের ডান হাত অচল। তিনি তাকবীরে তাহরীমার সময় শুধু বাম হাত উঠাতে পারেন। কিছু মুসল্লীর বক্তব্য হল, এমন ইমামের পিছনে সুস্থ্য ব্যক্তিদের ইক্তেদা সহিহ হবে না। জানতে চাচ্ছি, তাদের বক্তব্য কতটুকু সঠিক?

দরূদ পাঠ করা অবস্থায় ইমাম সালাম ফেরালে মুক্তাদী কী করবে

প্রশ্ন (৫৭৪২) : আমি একদিন জামাতে নামাজ পড়া অবস্থায় শেষ বৈঠকে দরূদ পাঠ করছিলাম। সে মুহূর্তে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। করণীয় ঠিক না করতে পেরে আমিও সালাম ফিরিয়ে ফেলি। জানতে চাচ্ছি, তখন আমার করণীয় কী ছিল?

দোয়ায়ে মাছুরা পাঠ করা অবস্থায় সালাম ফিরিয়ে ফেললে কী করবে

প্রশ্ন (৫৭৪০) : মুক্তাদী দোয়া মাছুরা পাঠ করা অবস্থায় যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন তাহলে মুক্তাদী কী করবে? সেও সালাম ফিরাবে, নাকি দোয়া পূর্ণ করবে?

ইবাজী মতাদর্শীর পিছনে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৫৭২৪) : আমি ওমান থাকি। সেখানে আহলে সুন্নত ওয়াল জামাআতের অনুসারী ইমাম পাওয়া দুষ্কর। জানতে চাচ্ছি, এমন ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি? উল্লেখ্য, আমাদের এখানে সুন্নী ইমাম পাওয়া যায় না।

যোহরের সুন্নত না পড়ে ইমামতি করা যাবে কি

প্রশ্ন (৫৫৯৯) : আমি এক মসজিদের ইমামের দায়িত্বে নিয়োজিত। কখনো যোহরের আগে সময় কম থাকলে সুন্নত না পড়ে যোহরের ইমামতি করি। যোহরের পর সেই চার রাকাত আদায় করে নেই। জানতে চাচ্ছি, আমার ইমামতিতে কোনো সমস্যা হচ্ছে কি?

লালবাতি জ্বলাকালিন কি নামাজ পড়া নিষেধ

প্রশ্ন (৫৫৬৭) : মসজিদগুলো লালবাতির ব্যবস্থা করা হয়। সাধারণত নামাজের এক দুই মিনিট আগে তা জ্বালানো হয়। সেখানে লেখা থাকে, লালবাতি জ্বলাকালিন নামাজ পড়া নিষেধ। জানতে চাচ্ছি, আসলেই কি লালবাতি জ্বলাকালিন নামাজ পড়া নিষিদ্ধ?

নাবালেগ জানাযা পড়ালে পুনরায় তা পড়তে হবে কি

প্রশ্ন (৫৫২৪) : কিছুদিন আগে মৃতের অসিয়ত অনুযায়ী আমাদের এলাকায় এক নাবালেগ বাচ্চা জানাযার নামাজ পড়ায়। তখন জনৈক মুফতি সাহেব বলেন, এই জানাযার নামাজ শুদ্ধ হয়নি। পুনরায় জানাযার নামাজ পড়াতে হবে। ফলে পুনরায় জানাযার নামাজ পড়ানো হয়। জানতে চাচ্ছি, এ কাজটি কি শরিয়ত সম্মত হয়েছে?