তাওবা ও ইস্তিগফার

ভুলে কুফরী কথা বললে কি বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়

প্রশ্ন (৩৮২১) : আমার এক বন্ধু ভুলে কুফরী কথা উচ্চারণ করেছে। সাথে সাথে সে এজন্য তওবা ইস্তেগফার করেছে। আমি শুনেছি, কেউ কাফের হয়ে গেলে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। জানতে চাচ্ছি, আমার বন্ধুর বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে কি?

পিতা মাতার সাথে অসদাচরণের ক্ষতিপূরণ কী হতে পারে

প্রশ্ন (৩৭৮১) : আমার পিতা মাতার জীবদ্দশায় আমি তাদের সাথে সদাচার করতে পারিনি। বর্তমানে তারা উভয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। জানতে চাচ্ছি, তাদের সাথে অসদাচরণের কোনো ক্ষতিপূরণ হতে পারে কি?

সমকামীর তওবা কবুল হবে কি

প্রশ্ন (৩৭৬৬) : শয়তানের ধোঁকায় পড়ে এক ব্যক্তি সমকামিতার মত নিকৃষ্ট কাজে জড়িয়ে পড়েছিল। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে কি?

সমকামী কি চিরদিনের জন্য অভিশপ্ত

প্রশ্ন (৩৭৬৫) : আমি একটি বইয়ে একটি হাদিস পড়েছি যে, আল্লাহ তাআলা সমকামীদের প্রতি অভিশম্পাত করেন। জানতে চাচ্ছি, তারা কি চিরদিনের জন্য অভিশপ্ত? তওবা করে ভালো হয়ে গেলেও কি তারা অভিশপ্ত থাকবে?

শ্যালিকার সাথে খারাপ কাজে লিপ্ত হলে স্ত্রী তালাক হয়ে যাবে কি

প্রশ্ন (৩৭৬১) : আমার পরিবারের এক ব্যক্তি তার স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?

তওবাকৃত গুনাহের খোঁটা দিলে করণীয় কী

প্রশ্ন (৩৬৫২) : আমি একটি গুনাহ করেছিলাম। ইসলামের বুঝ আসার পর সেই গুনাহের জন্য তওবা করেছি। আলহামদুলিল্লাহ, এখন সেই গুনাহ থেকে ফিরতে পেরেছি। কিছুদিন আগে আমার এক বন্ধু উক্ত গুনাহে লিপ্ত হতে গেলে আমি তাকে নিষেধ করি। কিন্তু সে আমাকে আমার কৃত গুনাহের খোঁটা দিতে থাকে। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমার করণীয় কী?

দাড়ি রাখলে ভাল্লুকের মত লাগে- এ কথা বললে ঈমান চলে যাবে কি

প্রশ্ন (৩৬০৮) : আমি ইসলামের উপর চলার চেষ্টা করি। এ কারণে আমি দাড়ি রেখেছি। আমার এক বোন বলল, তোমাকে দাড়ি রাখলে ভাল্লুকের মত লাগে। জানতে চাচ্ছি, এ কথা বলার দ্বারা তার ঈমানের কোনো সমস্যা হয়েছে কি?

দাড়ি রাখলে বুড়ো লাগে এ কথা বললে গুনাহ হবে কি

প্রশ্ন (৩৬০৭) : আমি কিছুদিন আগে আমার স্বামী বললাম দাড়ি রাখতে। সে জবাবে বলল, দাড়ি রাখলে বুড়ো বুড়ো লাগে। জানতে চাচ্ছি, একথা বলার কারণে সে কি গুনাহগার হবে?

পিতার নাম ভুল লেখার গুনাহ মাফ হবে কি

প্রশ্ন (৩৫৩৪) : বিশেষ একটি কারণবশত আমি একস্থানে আমার পিতার নাম ভুল লেখি। পরবর্তীতে আমি জানতে পেরেছি যে, পিতার বদলে অন্যের নাম সে স্থানে লেখা কবীরা গুনাহ। প্রশ্ন হল, এই গুনাহ তওবাহের দ্বারা মাফ হবে কি?

সুদ ভিত্তিক ঋণ নিয়ে তওবা করলে তওবা কবুল হবে কি

প্রশ্ন (৩৫০৫) : আমি জানি যে সুদ হারাম। কিন্তু একটি গাড়ির প্রয়োজন দেখা দেওয়ায় আমি ব্যাংক থেকে সুদের উপর ঋণ নেই। এখন আমার জানার বিষয় হল, আমি যদি খাঁটি মনে তওবা করি তাহলে এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে কি?

সূরা তওবার ২ নং আয়াত দ্বারা ৪ মাস প্রমাণিত করা যাবে কি

প্রশ্ন (৩৪১০) : আমি কিছুদিন আগে তাবলীগে গিয়েছিলাম। সেখানে এক ভাই বয়ানের সময় সূরা তওবার ২ নং আয়াতের দ্বারা ৪ মাস তাবলীগে সময় দেওয়ার বিষয়টি প্রমাণিত করেন। জানতে চাচ্ছি, সূরা তওবার ২ নং আয়াত দ্বারা তাবলীগে ৪ মাস লাগানোর বৈধতা প্রমাণিত করা যাবে কি?

দুনিয়ার মদপানকারী কি আখিরাতে মদ পাবে না

প্রশ্ন (৩৩৭৭) : একটি বইয়ে পড়েছি যে, কোনো মদপানকারী যদি তওবা না করে মারা যায় তাহলে সে আখিরাতে মদ থেকে বঞ্চিত থাকবে। প্রশ্ন হল, এ ব্যাপারে কি কোনো হাদিস আছে?

কাযা নামাজ তওবা দ্বারা মাফ হবে কি

প্রশ্ন (৩৩৫৯) : আমি শুনেছি, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা শিরক ছাড়া সব মাফ করে দেন। আমি আগে নামাজ পড়তাম না। জানতে চাচ্ছি, তওবার দ্বারা কি সে সকল নামাজের কাযা মাফ হয়ে যাবে?

তুলায়হা নামে কোন মিথ্যা নবি ছিল কি

প্রশ্ন (৩১৯৮) : একটি বইতে পড়েছি, তুলায়হা নামে এক মিথ্যা নবি বের হয়েছিল। আসলেই কি এই লোক নবুওয়াত দাবি করেছিল এবং এই লোক কখন মিথ্যা নবি দাবি করেছে?

দাইয়ুস ব্যক্তির তওবা কি কবুল হবে না

প্রশ্ন (৩১৪৮) : আমি আপনাদের ওয়েব সাইটের মাধ্যমে জানতে পেরেছি যে, দাইয়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্রশ্ন হল, দাইয়ুস ব্যক্তি যদি তওবা করে তাহলে তার তওবা কি কবুল হবে না?

কিভাবে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করতে পারি

প্রশ্ন (৩০৮১) : আমাদের পরস্পরের মাঝে যে হিংসা-বিদ্বেষ, মারামারি কাটাকাটি হয়, এ থেকে দূরে থেকে আমরা কীভাবে ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে পারি?

মরণব্যাধিতে আক্রান্ত ব্যক্তির তওবা কবুল হবে কি

প্রশ্ন (২৯৯৭) : আমাদের এলাকার এক ব্যক্তি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ডাক্তার বলেছেন তার হাতে আর সময় বেশি নেই। উক্ত ব্যক্তি জীবনে অনেক খারাপ কাজ করেছে। এখন সে চাচ্ছে তওবা করতে। প্রশ্ন হল, মরণব্যাধিতে আক্রান্ত থাকা অবস্থায় উক্ত ব্যক্তির তওবা কবুল হবে কি?

কুরআনে বর্ণিত নাসূহা কি কোনো ব্যক্তির নাম

প্রশ্ন (২৬৯০) : আমি কুরআনের এক আয়াতে নাসূহা শব্দটি পেয়েছি। কিছুদিন আগে এক বক্তাকে বলতে শুনলাম, নাসূহা এক ব্যক্তির নাম। সে এমন খাঁটি তওবা করেছে যে, আল্লাহ তাআলা তার নাম কুরআনে উল্লেখ করে দিয়েছেন। আমি জানতে চাচ্ছি, উক্ত বক্তার কথা কি সঠিক? নাসূহা কি কোনো ব্যক্তির নাম?