কেরাত শেষ হলে সানা পড়তে হবে কি

প্রশ্ন (৮১৮৬) : আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জেনেছি, ইমাম সাহেবের কেরাত পাঠরত অবস্থায় কেউ যদি নামাজে শরিক হয় তাহলে তা সে চুপ করে কেরাত শুনবে। ছানা পড়বে না। আমি জানতে চাচ্ছি, ইমাম সাহেবের যখন কেরাত শেষ হবে তখন কি সে ছানা পড়বে?

মাগরিবে এক রাকাত পেলে দ্বিতীয় রাকাতে বসতে হবে কি

প্রশ্ন (৮১৩৬) : আমি গতকাল মাগরিবের নামাজে ইমামের সাথে এক রাকাত পাই। সালাম ফিরানোর পর আমি বাকি নামাজ পড়ার সময় দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যাই। নামাজ শেষে সাহু সেজদা না করেই নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের মাগরিবের নামাজ হয়েছিল কি?

টয়লেটের বেগ হলে আগে কী করবে

প্রশ্ন (৮০১৩) : কারো যদি টয়লেটের বেগ হয় এবং জামাতও শুরু হয়ে যায় তাহলে সে টয়লেটের বেগ নিয়ে জামাতে শরিক হবে, নাকি আগে টয়লেটের হাজত সারবে?

একটি হাদিসের রেফারেন্স

প্রশ্ন (৭৯০৫) : ‘তোমাদের মাঝে যে ইমামের আগে মাথা উঠিয়ে ফেলে সি কি ভয় করে না যে, আল্লাহ তার মাথাকে গাধার মতো অথবা তার আকৃতিকে গাধার আকৃতি বানিয়ে দিবেন।’ এ হাদিসের রেফারেন্স কী? কোথায় আছে এ হাদিসটি?

গাধা হওয়ার আশঙ্কা সংক্রান্ত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৭৮৮৫) : একটি বইতে পড়লাম, ইমামের আগে রুকু সেজদা থেকে উঠলে গাধা হওয়ার আশঙ্কা রয়েছে। রেফারেন্স দেওয়া আছে ‘আলহাদিস’। আমার প্রশ্ন হল, এ হাদিসটি কোথায় আছে এবং হাদিসটি কি সহিহ?

ইকামতের সময় কি কাতার সোজা করে আবার বসবে

প্রশ্ন (৭৮৫৬) : আমাদের এলাকায় দেখা যায় নামাজের সময প্রথমে কাতার সোজা করা হয় তারপর ইকামত শুরু হয় আর তখন ইমাম সাহেবসহ সবাই বসে পড়ে। অতঃপর কদ ক্বমাতিস সলাহ বলার সময় আবার সবাই দাঁড়ায়। এটা কি সঠিক পদ্ধতি?

সেজদায় ঘুমিয়ে গেলে কী করবে

প্রশ্ন (৭৮৩৪) : ইমামের সাথে নামাজরত অবস্থায় প্রথম সেজদায় কেউ যদি ঘুমিয়ে যায় এবং ইমাম সাহেব দ্বিতীয় সেজদা করে দাঁড়িয়ে যান। তাহলে উক্ত ব্যক্তির করণীয় কী? সে কি সরাসরি দাঁড়িয়ে যাবে? নাকি দ্বিতীয় সেজদা করে তারপর দাঁড়াবে?

সেজদা করেছি কি না সন্দেহ হলে কী করব

প্রশ্ন (৭৮৩৩) : একদিন ইমামের সাথে নামাজরত অবস্থায় প্রথম সেজদায় তন্দ্রা চলে আসে। দ্বিতীয় সেজদা ইমামের সাথে করেছি কিনা, তা মনে করতে পারিনি। একবার মনে হচ্ছে করেছি। আবার মনে হচ্ছে, তন্দ্রার কারণে ছুটে গিয়েছে। এভাবেই নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার নামাজ কি হয়েছিল?

মুক্তাদি যদি ইমামের পূর্বে দাঁড়ায় তাহলে নামাজের হুকুম কী

প্রশ্ন (৭৮০২) : আমি একদিন ইমামের পিছনে নামাজরত অবস্থায় ইমামের আগেই রুকু থেকে দাঁড়িয়ে যাই। এরপর ইমাম সাহেব দাঁড়ান। আমার প্রশ্ন হল, উক্ত কারণে কি আমার নামাজ নষ্ট হয়েছিল?

পাগড়ি পরে নামাজ পড়লে কি সত্তর গুণ বেশি সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৭৬৮৭) : আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, পাগড়ি পরে নামাজ পড়লে নাকি সত্তর গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু আমি কোন এক বইয়ে পড়েছি, এটা সঠিক কথা নয়। আসলে আমার ভুল হচ্ছে না ইমাম সাহেব ভুল বলেছেন?