ইদ্দত

ইদ্দতরত মহিলা চাকরির জন্য বাহিরে যেতে পারবে

প্রশ্ন (২০৯৯) : আমার বাবা রিকশা চালাতেন। মা মানুষের বাড়িতে কাজ করতেন। কিছু দিন পূর্বে আমার বাবা ইন্তেকাল করেন। আমার মায়ের অন্যের বাড়িতে কাজ করা ছাড়া আমাদের উপার্জনের আর কোন পন্থা নেই। এমতাবস্থায় কি তিনি কাজের জন্য অন্যের বাড়িতে যেতে পারবেন?

খুলা তালাকের ইদ্দত পালন অবস্থায় কি স্ত্রী নতুন বিবাহ করতে পারবে

প্রশ্ন (১৭৪৩) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে খুলা তালাক দিয়েছে। স্ত্রী ইদ্দত পালন করছে। এমতাবস্থায় স্ত্রীর পুনরায় বিবাহের আলোচনা চলছে। প্রশ্ন হল ইদ্দত অবস্থায় কি স্ত্রী আবার বিবাহ করতে পারবে?

স্বামী তার শশুর বাড়ি মারা গেলে স্ত্রী কোথায় ইদ্দত পালন করবে

প্রশ্ন (১৭৩২) : আমি স্বামীসহ গত মাসে বাবার বাড়ি যাই। কিন্তু সেখানে তার ইন্তেকাল হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, আমি কোথায় ইদ্দত পালন করব? স্বামীর বাড়িতে, নাকি বাবার বাড়িতে?

গর্ভবতী নারী তালাকের পর গর্ভপাত হয়ে গেলে কোন ইদ্দত পালন করবে

প্রশ্ন (১৭১৬) : আমাদের এলাকার এক গর্ভবতী নারীকে তার স্বামী তালাক দেয়। তালাক হওয়ার কিছুদিন পর ঐ মহিলার গর্ভপাত হয়ে যায়। আমার প্রশ্ন হলো, ঐ নারী কোন ইদ্দত পালন করবে? তিন হায়েজ, নাকি বাচ্চা প্রসবের?

পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়ে সাথে সাথে আরেক স্থানে বিবাহ করা যাবে কি

প্রশ্ন (১৬৯৬) : জনৈকা নারী পরকিয়ায় লিপ্ত হয়ে তার বর্তমান স্বামীকে ডিভোর্স দিয়ে আরেক স্বামীকে নিয়ে থাকছে। যে দিন সে ডিভোর্স দিয়েছে সেদিনই সে নতুন স্বামীকে বিবাহ করেছে। তার এ কাজটি শরিয়তের দৃষ্টিতে বৈধ হয়েছে কি?

সন্তান প্রসবের পূর্বে বিধবা নারী কি অন্য কোথাও বিবাহ করতে পারবে

প্রশ্ন (১৬৯৫) : আমার এক আত্মীয়া কিছু দিন পূর্বে বিধবা হয়েছে। কিন্তু তিনি এখন পূর্বের স্বামী থেকে গর্ভবতী। তার পরিবার চাচ্ছে, তাকে এখন আরেক স্থানে বিবাহ দিতে। প্রশ্ন হল, সে কি এখন বিয়ে করতে পারবে?

গর্ভবতী বিধবাকে ৪ মাস ১০ দিনের পূর্বে বিবাহ দেওয়া যাবে কি

প্রশ্ন (১৬৯৪) : আমাদের গ্রামের এক মেয়ে নতুন বিয়ে করেছে। বিয়ের এক বছরের মাথায় তার স্বামী মারা যায়। তখন তার গর্ভে সন্তান ছিল। কিছু দিন পর তার সন্তান হয়। সন্তান হওয়ার এক মাস পরই তাকে তার স্বামীর ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। তখনো তার ৪ মাস ১০ দিন অতিবাহিত হয়নি। জানতে চাই, তার এ বিয়ে কি সহিহ হয়েছে?

স্বামী দীর্ঘদিন বিদেশ থাকার পর তালাক দিলেও কি ইদ্দত পালন করতে হবে

প্রশ্ন (১৬২১) : এক মহিলার স্বামী ৪ বছর ধরে বিদেশে। সে সেখান থেকে তা স্ত্রীকে তালাক দিয়েছে। এমতাবস্থায়ও কি তার স্ত্রীর ইদ্দত পালন করতে হবে?

খোলা তালাকের ইদ্দত চলাকালে স্ত্রীর ভরণ-পোষণ কে বহন করবে

প্রশ্ন (১৫৩১) : এক ব্যক্তির সাথে তার স্ত্রী খোলা করেছে। এমতাবস্থায় স্ত্রী ইদ্দত পালনকালে তার ভরণ-পোষণ কে দিবে? স্বামী? নাকি স্ত্রী নিজেই বহন করবে?

স্বামী কাফের হয়ে যাওয়ার কারণে বিচ্ছেদ ঘটলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (১৫১৬) : আমাদের এলাকার এক ব্যক্তি খ্রিষ্টান হয়ে গিয়েছে। আমরা জানি যে, স্বামী বা স্ত্রীর যেকোনো একজন কাফের হয়ে গেলে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, উক্ত মহিলার কি ইদ্দত পালন করতে হবে?

কোনো বাচ্চার আপন পিতা বাচ্চার দুধমাকে বিয়ে করতে পারবে কি

প্রশ্ন (১৪৬৫) : আমাদের এলাকার একটি বাচ্চা জন্মগ্রহণ করার পর তার মা মারা যায়। এ কারণে তার খালা তাকে দুধ পান করায়। কিছুদিন পর বাচ্চার খালু মারা যাওয়ার পর বাচ্চার আপন পিতা তার খালাকে বিয়ে করে। এখন আমার প্রশ্ন হলো, শরিয়তের দৃষ্টিতে এই বিয়ে কি বৈধ হয়েছে?

স্বামী বিদেশে মারা গেলে স্ত্রী কখন থেকে ইদ্দত পালন শুরু করবে

প্রশ্ন (১৪১৬) : আমাদের এলাকার এক ব্যক্তি বিদেশে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার মৃত্যুর খবর দুই মাস পর দেশে আসে। এক্ষেত্রে তার স্ত্রী কখন থেকে ইদ্দত পালন শুরু করবে? তার মৃত্যুর সময় থেকে নাকি যখন সে সংবাদ পেয়েছে তখন থেকে?

স্ত্রীর কোনো কথার সাথে তালাককে সম্পৃক্ত করা হলে স্ত্রী যদি সেই কথা বলে ফেলে তাহলে তালাক হবে কি

প্রশ্ন (১৪১৫) : যায়েদ ও তার স্ত্রী সর্বদা ঝগড়া করে। ঝগড়া হলেই স্ত্রী বলে, আমাকে ছেড়ে দাও। এটি তার অভ্যাসে পরিণত হয়েছে। একদিন ঝগড়ার সময় স্ত্রী ঐ কথা বললে যায়েদ বলে আবার যদি তুমি কখনো ঐ কথা বল তাহলে তুমি তালাক। পরবর্তীতে তার স্ত্রী অনিচ্ছাকৃতভাবে সে কথা বলে ফেলে। প্রশ্ন হলো, এর দ্বারা কি তালাক পতিত হয়ে যাবে? হলে কয় তালাক?

নারীদের কি স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করতে হবে

প্রশ্ন (১৪০২) : আমার এক কলিগের বাবা মারা গিয়েছেন। চাচাদের সাথে তাদের সম্পর্ক ভালো না হওয়ার কারণে তার মা আশংকা করছেন যে, তার বাবার বাড়িতে ইদ্দত পালন করলে চাচারা তার ক্ষতি করতে পারে। এমতাবস্থায় তিনি অন্যত্র ইদ্দত পালন করতে পারবেন কি?

তালাক দেওয়ার সর্বোত্তম পদ্ধতি কোনটি

প্রশ্ন (১৩৯৬) : কিছুদিন আগে আমার এক বন্ধু বিয়ে করেছে। কিন্তু তার স্ত্রীর আচার আচরণ ভালো নয়। তার সাথে তার সম্পর্কও খারাপ। তাই সে চাচ্ছে তাকে তালাক দিয়ে দিতে। এক্ষেত্রে তালাক দেওয়ার সর্বোত্তম পদ্ধতি কোনটি?

কোনো নারীকে দ্বিতীয় স্বামী ইদ্দতের মাঝে বিয়ে করার পর তালাক দিলে সে নারী প্রথম স্বামীর জন্য বৈধ হবে …

প্রশ্ন (১৩৯১) : আমার এক বন্ধু তার স্ত্রীকে ৩ তালাক দেওয়ার পর অন্য এক ব্যক্তি সে মহিলাকে ইদ্দত চলা অবস্থায় বিয়ে করে। তাদের মাঝে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কও হয়। কিছুদিন পর উক্ত ব্যক্তি সেই মহিলাকে তালাক দিয়ে দেয়। আমার প্রশ্ন হলো, উক্ত মহিলাকে পুনরায় বিয়ে করা কি আমার বন্ধুর জন্য বৈধ হবে?

কোনো নারী তার স্বামীকে তালাক দেওয়ার পর অন্য পুরুষকে বিয়ে করতে পারবে কি

প্রশ্ন (১৩৪৯) : আমার স্ত্রী পূর্বে বিবাহিত ছিল। সে পূর্বের স্বামীকে কাজীর মাধ্যমে তালাক দিয়ে ইদ্দত পালন করার পর আমার সাথে তার বিয়ে হয়। আমার প্রশ্ন হলো, আমাদের এ বিয়ে কি শুদ্ধ হয়েছে?