স্বামী-স্ত্রী

রোজার নিয়তের পর স্ত্রী সহবাস করলে নিয়ত কি বাতিল হয়ে যাবে

প্রশ্ন (৪৪১২) : আমি একদিন সাহরীর পর রোজার নিয়ত করি। আজান হতে অনেক সময় বাকি থাকায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হই। সহবাসের পর আর নতুন করে রোজার নিয়ত করিনি। জানতে চাচ্ছি, সহবাসের কারণে কি আমার উক্ত নিয়ত বাতিল হয়ে গিয়েছিল?

স্ত্রী খোলা তালাক চাইলে গুনাহগার হবে কি

প্রশ্ন (৪১৬৭) : আমার স্বামীকে আমি মেনে নিতে পারি না। কারণ অন্য একটি ছেলে আমার পছন্দ। এ কারণে আমার স্বামীর সাথে আমার বনিবনা হচ্ছে না। জানতে চাচ্ছি, আমি কি আমার স্বামীর কাছে খোলা তালাক চাইতে পারব? খোলা তালাক চাওয়ার কারণে আমার কি গুনাহ হবে?

স্বামী স্ত্রী উভয়ের উপর কুরবানী আবশ্যক হবে কি

প্রশ্ন (৪১২৯) : আমি আর আমার স্ত্রী উভয়ই নেসাব পরিমাণ মালের মালিক। জানতে চাচ্ছি, আমাদের উপর স্বতন্ত্রভাবে কুরবানী আবশ্যক হবে, নাকি একটি কুরবানী আমাদের উভয়ের জন্য যথেষ্ট হবে?

পাঁচ বছর যাবৎ সম্পর্ক না থাকলে স্ত্রীর অন্যত্র বিয়ে বৈধ হবে কি

প্রশ্ন (৪১১১) : আমার এক আত্মীয়ের তার স্ত্রীর সাথে পাঁচ বছর যাবৎ কোনো সম্পর্ক নেই। কোনো যোগাযোগও তাদের মাঝে হয় না। তার স্ত্রী বর্তমানে অন্য এক পুরুষকে বিয়ে করে নিয়েছে। অথচ আমার আত্মীয় তাকে তালাক প্রদান করেনি। জানতে চাচ্ছি, তার স্ত্রীর অন্যত্র বিয়ে শুদ্ধ হয়েছে কি?

দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীকে তালাক দেওয়া কি জরুরি

প্রশ্ন (৪১০৭) : আমাদের এলাকার এক ব্যক্তির সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছে না। প্রায় পাঁচ বছর যাবৎ তারা আলাদা থাকছে। তারা এখন আর সংসার করতে চাচ্ছে না। কিন্তু উক্ত ব্যক্তি তাকে তালাক দিতে পারছে না কারণ, বিয়ের সময় মহর ধরা হয়েছিল পাঁচ লক্ষ টাকা, যা উক্ত ব্যক্তি দিতে অক্ষম। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়া ছাড়া অন্য নারীকে বিয়ে করতে পারবে কি?

জীবদ্দশায় মেয়ে ও স্ত্রীকে সম্পদ লিখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪১০৪) : আমার সন্তান একজনই। একটি মেয়ে। আমি চাচ্ছি, আমার সকল সম্পত্তি আমার জীবদ্দশায় আমার মেয়ে ও আমার স্ত্রীকে সমান সমান করে ভাগ করে লিখে দিয়ে যাব। জানতে চাচ্ছি, এমনটি করা আমার জন্য বৈধ হবে কি?

স্ত্রীর কথার জবাবে তিনবার তালাক দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (৪০৭৬) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তাকে ভয় দেখানোর জন্য বলে, বেশি বেশি বাড়াবাড়ি করলে তালাক দিব। তার স্ত্রী তাকে বলে, তালাক দেন। তখন আমার বন্ধু তার জবাবে বলে, তালাক দিলাম। তালাক দিলাম। তালাক দিলাম। তিনবার বলে। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা তিন তালাক পতিত হবে কি? এখন তারা একসাথে থাকতে পারবে কি?