সৌদিআরবে অবস্থানরত কাউকে দিয়ে বদলি হ্জ্ব করালে আদায় হবে কি

প্রশ্ন (২১৮১) : আমার নানার উপর হজ ফরজ। কিন্তু তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ঘর থেকে বের হতে পারেন না। আমার এক চাচা সৌদি আরবে থাকেন। আমার নানা তাকে দিয়ে সৌদি আরব থেকে বদলি হজ্ব করিয়ে নিয়েছেন। জানতে চাই, আমার নানার ফরজ হজ কি আদায় হয়েছে?

ফরজ হজ্বে যাওয়ার জন্য স্বামী অনুমতি না দিলে করণীয় কী

প্রশ্ন (২১৭৯) : আমার উপর হজ ফরজ। কিন্তু আমার স্বামীর উপর হজ ফরজ নয়। এবছর আমার পিতা-মাতা হজে যাবে। আমার ইচ্ছা আমি বাবা-মার সাথে এ বছর হজে যাব। কিন্তু আমার স্বামী আমাকে অনুমতি দিচ্ছেন না। তিনি বলেছেন তার যখন সামর্থ্য হবে তখন তার সাথে যেতে। এখন আমার করনীয় কী?

প্রতি বছর কি ছয় লক্ষ হাজ্বী হজ্ব করে

প্রশ্ন (২১৪৪) : একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) বলেন: প্রতি বছর ছয় লক্ষ হাজ্বী হজ্ব করবে। হাজ্বীর সংখ্যা কম হলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তা পূর্ণ করে দিবেন। হাদিসটি কি সঠিক?

পুরুষের বদলি হজ্ব কি নারী করতে পারবে

প্রশ্ন (২১৩২) : জনাব রশিদ সাহেব মৃত্যুর পূর্বে তার পক্ষ থেকে বদলি হজ আদায়ের ওসিয়ত করে যান। এ বছর তার একমাত্র ছেলে হজে যাচ্ছে। তিনি তার পিতার বদলি হজ করার জন্য তার বোনকে নিয়ে যেতে চাচ্ছেন। জানতে চাই পুরুষের বদলি হজ মহিলা আদায় করতে পারবে কিনা?

হজ্বের পূর্বমুহূর্তে স্বামী মারা গেলে হজ্বে যাবে না ইদ্দত পালন করবে

প্রশ্ন (২১২৫) : আমরা স্বামী-স্ত্রী হজ্বে যাওয়ার নিয়ত করি। টিকেটও কেটে ফেলি। ঘটনাক্রমে যাওয়ার দুই দিন পূর্বে আমার স্বামী মারা যান। এখন কি আমি ইদ্দত পালন করব না হজ্বে যেতে পারব?

দান করা উত্তম না বারবার উমরা করা

প্রশ্ন (১৮৬৮) : আলহামদুলিল্লাহ, আমি আমার ফরজ হজ্ব আদায় করেছি। প্রতি বছর আমার যাবতীয় খরচাদির পর কিছু টাকা বেঁচে যায়। আমি ইচ্ছা করেছি সেই টাকা দিয়ে উমরা করব। কিন্তু আমার এক বন্ধু বলল, বারবার উমরা করার চেয়ে ঐ টাকা গরিবদেরকে দান করে দেওয়া উত্তম। আমার প্রশ্ন হল, আমার সেই বন্ধুর কথাটি কি সঠিক?

হজরে আসওয়াদ কি সাদা ছিল

প্রশ্ন (১৬২২) : আমি শুনেছি, হজরে আসওয়াদ নাকি সাদা ছিল। পরবর্তীতে আদম সন্তানের গুনাহ গ্রহণ করতে করতে কালো হয়ে গিয়েছে। বিষয়টি কি সঠিক?

হজ্ব না করার গুনাহ কী

প্রশ্ন (১২৭৭) : আমার বড় ভাই হজ্ব ফরজ হওয়ার পরও হজ্ব করতে যাচ্ছে না। আমি জানতে চাচ্ছি, হজ্ব না করার গুনাহ কী?

মাহরাম ছাড়া নারীরা বিদেশ যেতে পারবে কি

প্রশ্ন (১২১৮) : আমার এক মহিলা আত্মীয় পড়াশোনার জন্য বিদেশে যেতে চাচ্ছে। কিন্তু বিদেশে যাওয়ার সময় তার সাথে কোনো পুরুষ মাহরাম যাবে না। প্রশ্ন হলো মাহরাম ছাড়া মহিলাদের দূরে কোথাও সফর করার বিধান কী?

কয়েক বান্ধবী মিলে কোনো সফরে যাওয়া যাবে কি

প্রশ্ন (১২১২) : আমরা কয়েক বান্ধবী ইচ্ছা করেছি যে, এবার শীতে কক্সবাজার ঘুরতে যাব। এবং সেন্টমার্টিন, রাঙামাটি ইত্যাদি জায়গায় ঘুরব? শরিয়তের পক্ষ থেকে এ কাজে কোনো বাঁধা আছে কি?

জিহাদ কত হিজরিতে ফরজ করা হয়েছিলো

প্রশ্ন (১২০১) : আমি শুনেছি, মক্কায় অবস্থানকালে মুসলমানদের উপর জিহাদ ফরজ ছিলো না। আমি জানতে চাচ্ছি, কখন কোথায় মুসলমানদের উপর জিহাদ ফরজ করা হয়?

চল্লিশা পালন না করলে কি গুনাহ হবে

প্রশ্ন (১০৫২) : আমাদের গ্রামের এক বয়স্ক লোক বলেন, চল্লিশা করা সওয়াবের কাজ। যুগ যুগ ধরে আমরা করে আসছি। বাপ-দাদাদের দেখে আসছি। আমি জানতে চাচ্ছি, তার এ বক্তব্য ইসলাম সম্মত কিনা?

হজে যাওয়ার কয়েকদিন পূর্বে স্বামী মারা গেলে ইদ্দত পালন করবে না হজে যাবে

প্রশ্ন (৮২৬) : আমরা স্বামী-স্ত্রী একসাথে হজে যাওয়ার নিয়ত করি। টিকেটও কেটে ফেলি। ঘটনাক্রমে যাওয়ার ৫ দিন পূর্বে আমার স্বামী মারা যায়। এখন কি আমি ইদ্দত পালন করব না হজে যেতে পারব?