হজ্বে হালাল হওয়ার পূর্বে স্ত্রীর সাথে মিলন হয়ে গেলে কী জরিমানা দিবে

প্রশ্ন (৬৮৪২) : আমি আর আমার স্ত্রী এ বছর হজ্বে গিয়েছি। ঘটনাক্রমে উকুফে আরাফার পর হালাল হওয়ার পূর্বে আমাদের মিলন হয়ে যায়। এখন আমাদের কী জরিমানা দিতে হবে?

জমি বিক্রি করে হজ্বে যেতে হবে কি

প্রশ্ন (৬৬৯৪) : আমার ত্রিশ শতক জমি আছে। এটাতে আপাতত কোন কাজ করছি না। আমি যদি এই জমি বিক্রি করে তাহলে আমার হজ্বে যাওয়ার টাকা হয়ে যায়। এমতাবস্থায় আমার কি হজ্বে যাওয়া ফরজ?

তামাত্তু হজ্বকারী হজ্বের আগে মীকাতের বাহিরে যেতে পারবেন কি

প্রশ্ন (৬৬৮৭) : কোন তামাত্তু হজ্ব আদায়কারী উমরা শেষে মাদীনায় চলে গেল। পরে হজ্বের সময় ইহরাম করে হজ্ব আদায় করল। এতে কোন সমস্যা হবে কি?

তামাত্তু হজ্বকারী হজ্বের আগে মীকাতের বাহিরে যেতে পারবেন কি

প্রশ্ন (৬৬৬৬) : কোন তামাত্তু হজ্ব আদায়কারী উমরা শেষে মাদীনায় চলে গেল। পরে হজ্বের সময় ইহরাম করে হজ্ব আদায় করল। এতে কোন সমস্যা হবে কি?

ইজতিবা মানে কি

প্রশ্ন (৬৫৭৫) : হজ্বের মাঝে কোন সময় যে ইজতিবা করতে হয়। আমি জানতে চাচ্ছি, ইজতিবা মানে কি?

ফরজ হজ্ব আদায়ের কসম করলে তা সংঘটিত হয় কি

প্রশ্ন (৬০৮০) : আমি কসম করেছিলাম যে, আমি এ বছর আমার ফরজ হজ্ব আদায় করব। কিন্তু কিছু বিশেষ কারণে এ বছর হজ্ব আদায় করতে পারিনি। জানতে চাচ্ছি, উক্ত কসম কি সংঘটিত হয়েছিল?

হজ্ব ফরজ হওয়া ব্যক্তি অন্ধ হয়ে গেলে হজ্ব করতে হবে কি

প্রশ্ন (৬০১৭) : জনৈক ব্যক্তির উপর হজ্ব ফরজ ছিল। তখন সে শরীরিকভাবে সুস্থ ছিল। তারপরও সে হজ্ব করেনি। বর্তমানে এক দুর্ঘটনায় সে অন্ধ। জানতে চাচ্ছি, তার উপর হজ্ব কি এখনো ফরজ থাকবে?

মেডিকেল টিম হিসেবে হজ্বে গেলে কি ফরজ হজ্ব আদায় হবে

প্রশ্ন (৫৯১৫) : এ বছর সরকারের পক্ষ থেকে একটি মেডিকেল টিম পাঠাবে হজ্ব করার জন্য। সেখানে আমার নাম আছে। জানতে চাচ্ছি, আমি কি আমার ফরজ হজ্বের নিয়ত করতে পারব?

আল্লাহর রাস্তায় দাঁড়ানো শবে কদরে ইবাদত করার চেয়ে কি উত্তম

প্রশ্ন (৫৮৭২) : কিছুদিন আগে এক ব্যক্তিকে একটি হাদিস বলতে শুনলাম, আল্লাহর রাস্তায় এক মুহূর্ত দাঁড়ানো শবে কদরে হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ইবাদত করার চেয়ে উত্তম। জানতে চাচ্ছি, এটি কি হাদিস?

হজ্বের মানত করলে কয়টি হজ্ব করতে হবে

প্রশ্ন (৫৫৯১) : আমার মামা মানত করেছে যে, তার অসুস্থ ছেলে সুস্থ হলে তিনি হজ্ব করবেন। বর্তমানে তার ছেলে সুস্থ। তার উপর হজ্ব ফরজ হয়ে আছে। জানতে চাচ্ছি, তার কয়টি হজ্ব করতে হবে?

মক্কায় পনের দিন থাকলে কি কুরবানি করতে হবে

প্রশ্ন (৫৪২৯) : হজ্বের সময় বাংলাদেশীরা তামাত্তু হজ্বের কুরবানি করে থাকে। কোনো বাংলাদেশী যদি মক্কায় পনের দিন থাকার নিয়ত করে তাহলে তার উপর কুরবানি আবশ্যক হবে কি?

চাষাবাদের জমির মূল্যের কারণে হজ্ব আবশ্যক হবে কি

প্রশ্ন (৫৩৭৫) : আমার একটি চাষাবাদের জমি আছে। যা দ্বারা আমার পরিবারের ভরণ পোষণ নির্বাহ হয়। উক্ত জমির মূল্য বর্তমানে দশ লক্ষ টাকা। এছাড়া আমার আর কোনো অতিরিক্ত সম্পদ নেই। জানতে চাচ্ছি, উক্ত জমি আংশিক বিক্রি করে কি আমার হজ্বে যেতে হবে?

ছবি তোলা হারাম হওয়ার কারণে হজ্বে যাওয়া কি মাফ হয়ে যায়

প্রশ্ন (৪৯৫৩) : ইসলামি শরিয়তে ছবি তোলা হারাম। কিন্তু হজ্বে যেতে হলে ছবি তুলতে হয়। সুতরাং হারাম থেকে বাঁচার জন্য হজ্বে যাওয়া কি মাফ হয়ে যাবে?