জুমআর দিন দ্রুত মসজিদে আসলে কি উট কুরবানীর সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৬৪০৮) : একটি বইয়ে পেলাম, কোনো ব্যক্তি যদি জুমআর দিন আগে আগে মসজিদে আসে, তাহলে সে একটি উট কুরবানীর সওয়াব পাবে। জানতে চাচ্ছি, এটা কি ঠিক আছে?

খুতবার শুরু হলে কি আর ফজিলত লাভ হয় না

প্রশ্ন (৬৩৯৬) : শুনেছি, জুমআর দিন মসজিদে আগে আগে গেলে ফজিলত লাভ হয়। জানতে চাচ্ছি, কেউ যদি খুতবার সময় মসজিদে যায়, তাহলে সে কি মসজিদে আগমনের কোনো ফজিলত পাবে না?

লজ্জাস্থানের আশেপাশে সাদা দাগ দেখলে গোসল করতে হবে কি

প্রশ্ন (৬৩৪৮) : ঘুম থেকে উঠে কেউ যদি তার লজ্জাস্থানের আশেপাশে বীর্যের মত আঠালো সাদা দাগ দেখতে পায় তাহলে গোসল ফরজ হবে কি? উল্লেখ্য, স্বপ্নের কথা মনে নেই।

ফরজ গোসলের পর জরায়ু দিয়ে বীর্য বের হলে অজু ভাঙ্গবে কি

প্রশ্ন (৬১৯৬) : স্ত্রী সহবাসের পর গোসল করা হলে গোসলের পর যদি স্ত্রীর যৌনাঙ্গ দিয়ে স্বামীর বীর্য বের হয়ে আসে তাহলে কি স্ত্রীর অজু ভেঙ্গে যাবে?

গোসলের পর যোনী দিয়ে বীর্য বের হলে পুনরায় গোসল করতে হবে কি

প্রশ্ন (৬১২৫) : সহবাসের পর গোসল করা হলে সেই গোসলের পর যদি স্ত্রীর যোনী দিয়ে স্বামীর বীর্য বের হয়ে আসে তাহলে স্ত্রীর উপর পুনরায় গোসল ফরজ হবে কি?

লাশ দীর্ঘক্ষণ পানিতে থাকলে কি গোসল দিতে হয় না

প্রশ্ন (৬১১০) : আমাদের এলাকায় নিখোঁজ থাকার ৩ দিন পর এলাকার পরিত্যক্ত পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। কিছু লোক বলে, যেহেতু তার লাশ তিনদিন পানিতে ছিল তাই তাকে গোসল দিতে হবে না। জানতে চাচ্ছি, তাদের কথা কতটুকু সঠিক?

বাধ্য হয়ে জুনুবি অবস্থায় আজান দিলে করণীয় কী

প্রশ্ন (৬০৮৩) : ফজরের সময় গোসল ফরজ থাকা অবস্থায় মসজিদের টাংকিতে ছিল না। তাই গোসল করা ছাড়াই আজান দেই। জানতে চাচ্ছি, আজান কি আদায় হয়েছিল? উক্ত ক্ষেত্রে করণীয় কী ছিল?

দীর্ঘদিন পানিতে থাকা লাশ গোসল না দিয়ে নামাজ পড়ালে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৬০৬১) : কিছুদিন আগে আমরা নদীতে এক নিখোঁজ ব্যক্তির লাশ খুঁজে পাই। উক্ত ব্যক্তি ১০ দিন যাবৎ নিখোঁজ ছিল। তাকে গোসল দেওয়ার সময় কিছু নেতৃস্থানীয় লোক বাধা দিয়ে বলে, যেহেতু পানিতে ছিল, তাই গোসল দেওয়ার প্রয়োজন নেই। আমরা গোসল ছাড়াই নামাজ পড়ে তাকে কবরস্থ করি। জানতে চাচ্ছি, সেদিনের জানাযার নামাজ হয়েছিল কি?

কবরে নামলে কি গোসল করতে হবে

প্রশ্ন (৫৫৮৩) : কিছুদিন আগে আমি এক ব্যক্তিকে দাফনের জন্য তার কবরে নামি। নামাজের সময় হয়ে যাওয়ায় দাফনকার্য শেষ হওয়ার পর অজু করে নামাজ পড়ি। নামাজ শেষে এক ব্যক্তি বলল, তুমি যেহেতু দাফনকার্যে অংশগ্রহণ করেছ তাই তোমার উপর গোসল ফরজ ছিল। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি সঠিক? আমার কি সেদিনের নামাজ হয়নি?

রাসূল (সা.) কোন সাহাবীকে জান্নাতী পানি দিয়ে গোসল দিয়েছিলেন

প্রশ্ন (৫৫৫৫) : এক বক্তাকে বলতে শুনলাম, রাসূল (সা.) তাঁর জনৈক সাহাবীকে তার মৃত্যুর পর জান্নাতী পানি দিয়ে গোসল দিয়েছিলেন। জানতে চাচ্ছি, এমন কোনো ঘটনা হাদিসের কোনো কিতাবে বর্ণিত হয়েছে কি?

মৃতকে গোসল করানোর পর শরীর মুছতে হবে কি

প্রশ্ন (৫৫৪৮) : আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব বলে থাকেন, মৃতকে গোসল দেওয়ার পর তার শরীর মোছার দরকার নেই। এটিই সুন্নাহ সম্মত পদ্ধতি। জানতে চাচ্ছি, মৃত ব্যক্তিকে কি গোসল দেওয়ার পর শরীর মোছা যাবে না?