ফিদইয়া ও কাফফারা

আল্লাহর নাম উচ্চারণ না করে শপথ করার পর ভঙ্গ করলে কাফফারা দিতে হবে কি

প্রশ্ন (৬৫৮২) : আমি একবার কসম করি। কসম করার সময় আল্লাহর নাম নিই নি। তবে কসম করেছি। পরবর্তীতে কসমটি ভঙ্গ করে ফেলেছি। এখন কি আমার কাফফারা দিতে হবে?

তোমার হাতের রান্না খাব না, খেলে হারাম খাই- বললে কোনো সমস্যা হবে কি

প্রশ্ন (৬৩০০) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে খাবার নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বলে, আমি এখন থেকে তোমার হাতের রান্না খাব না। যদি খাই তাহলে আমি হারাম খাই। এর কিছুদিন পর সে তার হাতের রান্না খেয়েছে। এখন সে জানতে চাচ্ছে, উক্ত কথার কারণে কোনো সমস্যা হয়েছিল কি?

ফরজ হজ্ব আদায়ের কসম করলে তা সংঘটিত হয় কি

প্রশ্ন (৬০৮০) : আমি কসম করেছিলাম যে, আমি এ বছর আমার ফরজ হজ্ব আদায় করব। কিন্তু কিছু বিশেষ কারণে এ বছর হজ্ব আদায় করতে পারিনি। জানতে চাচ্ছি, উক্ত কসম কি সংঘটিত হয়েছিল?

চারটি পৃথক কসম করে দু’টি ভঙ্গ করলে কয়টি কাফফারা দিবে

প্রশ্ন (৬০৪৮) : আমি পৃথক পৃথক চারটি বিষয়ের কসম করেছিলাম। তন্মধ্যে দু’টি পূর্ণ করেছি। আর দু’টি ভেঙ্গে ফেলেছি। জানতে চাচ্ছি, এখন আমার কয়টি কসম ভঙ্গের কাফফারা দিতে হবে?

স্ত্রীর মাধ্যমে হস্তমৈথুন করালে কি রোজার কাফফারাও দিতে হবে

প্রশ্ন (৪৮৭৯) : এ বছর রমজানে রোজা অবস্থায় স্ত্রীকে আদর করতে থাকি। এক পর্যায়ে উভয়ে উত্তেজিত হয়ে পড়ি। আমার স্ত্রী হাত দিয়ে আমাকে মৈথুন করে দেয়। ফলে আমার বীর্যপাত হয়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার উপর কাফফারাও আবশ্যক হবে?

মুসাফির রোজা ভাঙ্গলে কি কাফফারা ওয়াজিব হবে

প্রশ্ন (৪৫৭২) : এই রমজানে আমি কিছু দিনের জন্য মুসাফির ছিলাম। একদিন আমি রোজা রেখে আবার জোহরের পর ভেঙ্গে ফেলি। এখন কি আমার কাযা-কাফফারা দুটোই রাখতে হবে না শুধু কাযা রাখলেই চলবে?

কসমের কাফফারার ক্ষেত্রে কয় বেলা খাওয়াতে হবে

প্রশ্ন (৪৫৩৬) : আমি একটি কসম করে ভঙ্গ করেছি। এখন আমি তার কাফফারা আদায় করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, আমি যদি ফকীরকে খাওয়াই তাহলে কয় বেলা খাওয়াতে হবে?

দশজনের স্থলে বিশজনকে একবেলা খাওয়ালে কসমের কাফফারা আদায় হবে কি

প্রশ্ন (৪৫৩৫) : কারও উপর যদি কসমের কাফফারা ওয়াজিব হয় আর সে দশ জন মিসকীনকে দুই বেলা খাবার খাওয়ানোর পরিবর্তে বিশ জন মিসকীনকে এক বেলা খাবার খাওয়ায় তাহলে কি তার কসমের কাফফারা আদায় হবে?

ষাটটি রোজা রাখার সক্ষমতা থাকা সত্ত্বেও ফিদয়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৩৯৯) : আমি অনেক আগে ইচ্ছাকৃত একটি রোজা ভেঙ্গেছিলাম। আমি কাফফারার ষাটটি রোজা রাখতে সক্ষম। জানতে চাচ্ছি, সেই ষাটটি রোজা না রেখে কাফফারার নির্দিষ্ট ফিদয়া দেওয়া যাবে কি?

কসমের কাফফারার রোজা কি লাগাতার রাখতে হবে

প্রশ্ন (৪৩৮৬) : জনৈক ব্যক্তি কসম করে ভেঙ্গে ফেলেছে। সে দশজন মিসকিনকে আহার করাতে অক্ষম। জানতে চাচ্ছি, কসমের কাফফারা স্বরূপ রোজাগুলো কি লাগাতার রাখতে হবে?