তালাক

স্ত্রীকে শুনিয়ে এক তালাক দিলে কয় তালাক পতিত হবে

প্রশ্ন (৪৮৭৬) : আমার এক বন্ধু মোবাইলে তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে এক তালাক দেয়। পরবর্তীতে মোবাইলে কথা বলা শেষ হলে তার স্ত্রীকে না শুনিয়ে আরো দুই তালাক দেয়। জানতে চাচ্ছি, এ অবস্থায় কয় তালাক পতিত হবে? তালাক স্ত্রীকে শুনিয়ে দেওয়া কি জরুরি?

শর্ত না পাওয়া গেলে তালাক হবে কি

প্রশ্ন (৪৮৬৬) : জনৈক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে ঝগড়ার এক পর্যায়ে কথা প্রসঙ্গে বলেছে, আমার স্ত্রী যদি আসলেই এ কথা বলে থাকে তাহলে সে তালাক। পরবর্তীতে জানা গিয়েছে যে, তার স্ত্রী উক্ত কথা বলেনি। জানতে চাচ্ছি, তার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে কি?

বিয়ের আগে তালাক কার্যকর হয় কি

প্রশ্ন (৪৮৩৯) : আমার এক বন্ধু এক মেয়েকে বিয়ে না করেই তালাক দিয়েছে। এখন সে উক্ত মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?

দীর্ঘদিন একসাথে না থাকলে কি তালাক হয়ে যায়

প্রশ্ন (৪৮১৩) : আমার সাথে যোগাযোগ নেই প্রায় ১০ বছর যাবত। এ সময়ের মাঝে তিনি আমার কোনো খোঁজ খবর নেননি। তবে মৌখিক বা লিখিতভাবে তিনি আমাকে কোনো তালাকও দেননি। এখন তিনি আবার আমার সাথে ঘর সংসার করতে চাচ্ছেন। জানতে চাচ্ছি, দীর্ঘদিন একসাথে না থাকার কারণে কি তালাক হয়ে গিয়েছে? এখন একসাথে থাকার জন্য কি কোনো কিছু করতে হবে?

দান না করার সাথে তালাক শর্তযুক্ত করলে পতিত হবে কি

প্রশ্ন (৪৮০৮) : আমি সম্পদশালী। আমি আমার সম্পদ থেকে আমার পিতা মাতাকে দান করে থাকি। কিন্তু আমার স্বামী তা পছন্দ করেন না। তিনি একদিন আমাকে বলেন, তুমি যদি আর কখনো তোমার পিতা মাতাকে দান কর তাহলে তুমি তালাক। জানতে চাচ্ছি, আমি যদি আমার সম্পদ থেকে আমার পিতা মাতাকে দান করি তাহলে তালাক পতিত হবে কি?

ছেড়ে দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (৪৭৯৫) : জনৈক ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়ার সময় স্ত্রী তাকে বলে ছেড়ে দিতে। স্বামী তার কথার প্রেক্ষিতে বলে, যা, ছেড়ে দিলাম। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, স্বামীর উক্ত কথা বলার সময় তালাকের নিয়ত ছিল না।

চলে যা বললে তালাক হবে কি

প্রশ্ন (৪৭৯৪) : এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, যা চলে যা। আমার বাড়িতে তোর থাকতে হবে না। এ কথা বলার সময় তার তালাকের নিয়ত ছিল না। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তার স্ত্রী তালাক হবে কি?

অস্পষ্ট শব্দে তালাক হবে কি

প্রশ্ন (৪৭৬০) : কিছুদিন আগে আমি আমার স্বামীকে বলি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার থেকে কিছুদিন দূরে থাকতে চাই। তখন আমার স্বামী বলে, যাও দিলাম। তুমি কিছুদিন দূরে থেকে আস। জানতে চাচ্ছি, উক্ত কথা দ্বারা তালাক হবে কি?

স্ত্রী পরকীয়া করলে করণীয় কী

প্রশ্ন (৪৬৯৮) : জনৈক ব্যক্তির স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল। এমনকি উক্ত ছেলের সাথে বাড়ি থেকে বেরও হয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকেরা সেই মহিলাকে স্বামীর কাছে ফিরিয়ে দিয়ে যায়। উক্ত ঘটনার পর স্ত্রী ভালো হয়ে যাওয়ার জন্য তওবা করেছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে স্বামীর করণীয় কী? সে কি তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে?

মনে মনে শর্তযুক্ত তালাক পতিত হবে কি

প্রশ্ন (৪৬৮৮) : আমার স্ত্রীর সাথে কিছুদিন আগে তার বাবার বাড়ি যাওয়া নিয়ে ঝগড়া হয়। তখন আমি মনে মনে এই নিয়ত করি যে, সে যদি তার বাবার বাড়ি যায় তাহলে সে তালাক। তবে মুখে কোনো কিছু উচ্চারণ করিনি। জানতে চাচ্ছি, এখন আমার স্ত্রী যদি তার বাবার বাড়ি যায় তাহলে তালাক হবে কি?

মন থেকে তালাক না দিলে কি তালাক হবে না

প্রশ্ন (৪৬৫০) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। স্ত্রী তাকে তালাক দিতে বললে সে বলে, এক তালাক, দুই তালাক, তিন তালাক। রাগ কমে গেলে সে বলে, সে তার স্ত্রীকে মন থেকে তালাক দেয়নি। জানতে চাচ্ছি, মন থেকে তালাক না দিলে কি তালাক হবে না?

ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (৪৬৪৭) : আমার এক বন্ধু তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলেছে, তোমাকে আমি তালাক দিলাম। কিন্তু সে প্রকৃতপক্ষে তালাক দেওয়ার ইচ্ছা করেনি। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি তালাক পতিত হয়েছে?

দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হওয়া কি জরুরি

প্রশ্ন (৪৬৩৩) : আমার এক বান্ধবী তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে। এখন সে তার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাচ্ছে। তার দ্বিতীয় স্বামী তাকে তালাক দিতে রাজিও হয়েছে। কিন্তু বিয়ের পর দ্বিতীয় স্বামীর সাথে তার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। কারণ তার দ্বিতীয় স্বামী সহবাসে অক্ষম। জানতে চাচ্ছি, প্রথম স্বামীর জন্য বৈধ হতে দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হওয়া কি জরুরি?

দীর্ঘদিন স্বামী বিদেশে থাকলে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৪৬৩১) : আমার স্বামী ৪ বছর যাবৎ বিদেশে। তাকে দেশে আসতে বললে তিনি কোনো গুরুত্ব দেন না। দীর্ঘদিন স্বামী সঙ্গ না পাওয়ার কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত। গুনাহে লিপ্ত হওয়ার প্রবল আশংকা দেখা দেয়। জানতে চাচ্ছি, এই সকল কারণে আমি স্বামীর কাছে তালাক চাইতে পারব কি?

তিনবার এক তালাক বলার দ্বারা কয় তালাক হবে

প্রশ্ন (৪৬২১) : এক ব্যক্তি রাগের মাথায় তার স্ত্রীকে বলল, এক তালাক, এক তালাক, এক তালাক। এক তালাক সে তিনবার বলেছে। জানতে চাচ্ছি, এর দ্বারা কয় তালাক পতিত হয়েছে?

তিন তালাকের পর ঘর সংসারকারীর কোন ধরণের গুনাহ হবে

প্রশ্ন (৪৬২০) : আমাদের এলাকায় এক ব্যক্তি তার স্ত্রীকে রাগের মাথায় তিন তালাক দিয়েছে। তিন তালাক দেওয়ার পরও সে তার স্ত্রীর সাথে ঘর সংসার করছে। জানতে চাচ্ছি, তিন তালাকের পর স্ত্রীর সাথে ঘর সংসার করা কোন পর্যায়ের গুনাহ?

তালাকের ওয়াদা করলে তালাক হবে কি

প্রশ্ন (৪৬১৭) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে মনোমালিন্যের এক পর্যায়ে বলে বেশি বাড়াবাড়ি করলে তোকে ছেড়ে দিব। রাগ কমার পর আমার বন্ধু পেরেশানীতে পড়ে গিয়েছে। উক্ত কথার দ্বারা তালাক হয়েছে কিনা। আমার প্রশ্ন হল, ঐ কথার দ্বারা কি তালাক পতিত হবে?

স্বামীর কথার প্রেক্ষিতে স্ত্রী তালাক বললে তালাক হবে কি

প্রশ্ন (৪৫০৭) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তাকে বলে, তুমি তালাক দেও। স্ত্রী তার প্রতি উত্তরে বলে তালাক। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি তালাক পতিত হবে?