মৃত্যু

সাত মাস পর স্বামীর মৃত্যুর কথা জানতে পারলে ইদ্দত পালন করবে কখন থেকে

প্রশ্ন (২১৩৪) : স্বামীর মৃত্যুর সাত মাস পর স্ত্রী জানতে পারল তার স্বামী মারা গেছে। এক্ষেত্রে কি তার ইদ্দত পালন করতে হবে না তার ইদ্দত শেষ হয়ে গেছে?

মৃত ব্যক্তির কাফন-দাফনে যাকাতের টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (১৯৬১) : আমাদের এলাকায় এক গরীব লোক মারা গেছে। তার কাফন-দাফনের জন্য কিছু লোক টাকা উঠিয়েছে। আমার কাছে টাকা চাইলে আমি আমার যাকাতের টাকা থেকে কিছু টাকা দেই। আমি জানতে চাচ্ছি, এ টাকা দ্বারা কি আমার যাকাত আদায় হয়েছে?

মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে কি তার পাশে বসে তেলাওয়াত করা যাবে না

প্রশ্ন (১৯১৫) : আমরা জানি মৃত ব্যক্তির ঈসালে সওয়াবের জন্য মৃতের পাশে বসে তেলাওয়াত করা যায়। কিন্তু এক আলেমের কাছে শুনলাম, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে এমনটি করা উচিৎ নয়। তার কথা কি সঠিক?

মৃত ব্যক্তির জন্য সদকা করলে কি তার কোনো উপকারে আসে

প্রশ্ন (১৮৭৮) : আমার দাদা গত বছর মারা গেছেন। আমার আব্বা চাচ্ছেন এই রমজানে তার জন্য কিছু টাকা সদকা করতে। প্রশ্ন হলো, সেই সদকা কি আমার দাদার কোনো উপকারে আসবে?

মৃত ব্যক্তির চুল কেটে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৮৩৪) : গতবছর আমাদের এলাকার এক ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিবারের লোকেরা তার মাথার চুল কেটে পরিপাটি করে দেয়। এখন আমি জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি ঠিক হয়েছে?

মৃত ব্যক্তির রোজার ফিদয়া মসজিদে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৭৬৮) : আমার দাদা গত রোজায় ইন্তেকাল করেছেন। তিনি কিছু রোজা রাখতে পারেননি। প্রশ্ন হলো, সেই রোজাগুলোর ফিদয়া মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য দান করা যাবে কি?

পিতা মৃত্যুর আগে তার সকল সম্পত্তি যে কোনো এক মেয়েকে দিয়ে যেতে পারবে কি

প্রশ্ন (১৪৫৫) : আমার চাচা মৃত্যুর আগে তার অন্যান্য সন্তানদের সাথে রাগ করে তার সকল সম্পত্তি ছোট মেয়েকে দান করে দখল বুঝিয়ে দেন। অন্যান্য ওয়ারিশরা বিরোধিতা করলেও তিনি ভ্রুক্ষেপ করেননি। আমার প্রশ্ন হলো, তার এ দান করা কি সহিহ হয়েছে? উল্লেখ্য, তার আরো দুইজন মেয়ে আছে।

মৃত্যুর আগে সম্পত্তি বণ্টন করে যেতে চাইলে কিভাবে করবে

প্রশ্ন (১৪০৮) : আমার এক স্ত্রী, দুই ছেলে ও মেয়ে আছে। কিছু ঋণও মানুষ আমার কাছে পায়। আমি চাচ্ছি, আমার মৃত্যুর আগে সমুদয় সম্পত্তি সবার মাঝে বণ্টন করে যাব। আমার জন্যও কিছু রেখে দিব। এক্ষেত্রে ইসলামি শরিয়ত মোতাবেক কিভাবে বণ্টন করলে ভালো হবে?

মৃত ব্যক্তিকে দাফন করার পর তার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়া যাবে কি

প্রশ্ন (১৪০৬) : মৃত ব্যক্তিকে দাফন করার পর তার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত পাঠ করা যাবে কি? ইসলামি শরিয়তে এর কি কোনো ভিত্তি আছে?

মৃত ব্যক্তির নামে করা কুরবানির গোশত কী করবে

প্রশ্ন (১৩১৭) : অনেককে দেখা যায় মৃত ব্যক্তির নামে কুরবানি করে। এক্ষেত্রে কুরবানির গোশত কী করবে? গরিবদের মাঝে দান করে দিবে নাকি কুরবানিদাতা খেতে পারবে?

মৃত ব্যক্তির রোজার ফিদয়া কীভাবে আদায় করবে

প্রশ্ন (১১০১) : আমার নানা কিছু দিন পূর্বে মারা গেছে। উনি অসুস্থতার কারণে গত রমজানে রোজা রাখতে পারেননি। আমাদেরকে তিনি তার রোজার ফিদয়া আদায় করে দিতে অসিয়ত করে গিয়েছিলেন। এখন আমরা তার রোজার ফিদয়া আদায় করতে চাচ্ছি। আমরা তার রোজার ফিদয়া কীভাবে আদায় করব?

মৃত ব্যক্তির উদ্দেশ্যে দাঁড়িয়ে নীরবতা পালন বৈধ কি

প্রশ্ন (১০৬৫) : বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় মৃতব্যক্তির উদ্দেশ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করতে। এ ব্যাপারে ইসলামের সঠিক বিধান জানতে চাই।

মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর কবরে গাছের ডাল পুঁতে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৫৯) : অনেককে দেখা যায় মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর কবরে গাছের ডাল পুঁতে দেয়। এভাবে গাছের ডাল পুঁতে দেওয়া কি বৈধ। দলীলসহ জানালে উপকৃত হবো।