পবিত্রতা

রেক্সিনের বিছানা মুছলে পাক হবে কি

প্রশ্ন (৮৭৫৯) : বর্তমানে রেক্সিনের কিছু বিছানার চাদর পাওয়া যায়। সেগুলোতে কোনো তরল পড়লে চাদর ভিজে না। তরল মুছে ফেললে তার আর কোনো অস্তিত্ব থাকে না। জানতে চাচ্ছি, এমন বিছানায় যদি বাচ্চা পেশাব করে তাহলে তা মোছার দ্বারা পাক হয়ে যাবে কি?

নামাযের অজু করে ফরজ গোসল করলে হবে কি

প্রশ্ন (৮৭৫৬) : আমার উপর গোসল ফরজ ছিল। কিন্তু গোসলের সময় ফরজ গোসলের কথা মনে ছিল না। তাই অন্যান্য দিনের মত গোসলের শুরুতে নামাযের অজুর ন্যায় অজু করে গোসল করি। জানতে চাচ্ছি, আমার গোসল কি হয়েছিল?

দোয়া পড়ার সময় কি অজু থাকতে হবে

প্রশ্ন (৮৭৫৫) : মোবাইলে দোয়া দরূদের বিভিন্ন অ্যাপ পাওয়া যায়। জানতে চাচ্ছি, সে সকল অ্যাপ থেকে দোয়া দরূদ পাঠ করার সময় কি অজু অবস্থায় থাকতে হবে কি?

অজু ছাড়া মোবাইলের তাফসীর ধরা যাবে কি

প্রশ্ন (৮৭৫৩) : বর্তমানে মোবাইল ডিভাইসের জন্য বিভিন্ন তাফসীর অ্যাপ পাওয়া যায়। জানতে চাচ্ছি, মোবাইলের তাফসীর অ্যাপে তাফসীর পাঠ করার সময়ও কি অজু থাকতে হবে?

অজু ছাড়া ক্যালিগ্রাফি করা যাবে কি

প্রশ্ন (৮৭৫২) : আমি একজন ক্যালিগ্রাফিক শিল্পী। কুরআনের আয়াতের ক্যালিগ্রাফি করে থাকি। ক্যালিগ্রাফি করার সময় মাঝে মাঝেই অজু থাকে না। জানতে চাচ্ছি, অজু ছাড়া ক্যালিগ্রাফি করতে কোনো সমস্যা আছে কি?

নাকের তরল পানি কি নাপাক

প্রশ্ন (৮৪৭২) : কিছুদিন আগে আমার ঠাণ্ডা লাগে। সেসময় নাকের তরল পানি আমার কাপড়ে পড়ে। নামাজের সময় কাপড়ের সে অংশ ধুয়ে নামাজ পড়ি। জানতে চাচ্ছি, নাকের তরল পানি কাপড়ে লাগলে তা নাপাক হবে কি?

উত্তেজনার সাথে ৩/৪ বার বীর্যপাত হলে কতবার গোসল করবে

প্রশ্ন (৮৪৪৭) : জনৈক ব্যক্তির কখনো কখনো দিনে ৩/৪ উত্তেজনার সাথে বীর্যপাত হয়। সে জানতে চাচ্ছে, প্রতিবারই তার গোসল করতে হবে? নাকি একবার গোসল করে বাকি সময়ে অজু বা তায়াম্মুম করলেই চলবে?