অনুসন্ধান

নিরাপত্তাজনিত কারণে প্রবেশাধিকার সংরক্ষিত এলাকার মসজিদে জুমার নামায আদায় করা সহিহ হবে কি?

প্রশ্ন (১২২৭৫) : আমি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানীতে চাকরি করি। কোম্পানীটি প্রায় ৩ একর জমিতে স্থাপিত। প্রবেশাধিকার কোম্পানীর স্টাফদের জন্য আইনগতভাবে সংরক্ষিত। ভিতরে একটি মসজিদ আছে, যাতে পাঁচ ওয়াক্ত নামায আদায় করা হয়। শুক্রবার ছুটি থাকায় জুমা হয় না। তবে অফিস টাইম ছাড়া অন্য সময় দায়িত্বরত পাহারাদারগণ নামায পড়েন। কিন্তু যখন কোম্পানীর প্রডাকশন বৃদ্ধি পায় তখন শুক্রবারেও কাজ করতে হয়। জানার বিষয় হল, এখন শুক্রবারে আমাদের জন্য উক্ত মসজিদে জুমা আদায় করা কি সহিহ হবে?

রোযার ফিদইয়া সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২২৭৪) : আমার এক মেয়ে আজ প্রায় ১৫-১৬ বছর যাবত অনেক বেশি অসুস্থ। এত বেশি অসুস্থ যে, তা বর্ণনা করে বুঝানো সম্ভব নয়। শুধু এতটুকু বলব যে, সে যে বেঁচে আছে এটা কেউ বিশ্বাসই করতে চায় না। মাঝখানে তার মৃত্যু প্রায় নিশ্চিত ছিল। অর্থাৎ তার বয়স যখন আঠারো ছিল মারাত্মক অসুস্থতার কারণে ওজন ১৭ তে নেমে আসে। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাকে হাজারো মানুষের দুআয় বাঁচিয়ে রেখেছেন। হুজুরের কাছে যে বিষয়ে জানতে চাচ্ছি তা হচ্ছে, ১৫-১৬-১৭-১৮ বয়সগুলোতে সে লাগাতার রোযা ভাঙে। এছাড়া পরবর্তীতে ডাক্তারদের অনুরোধে আরো কিছু রোযা ভাঙে। এখন তার বয়স ত্রিশ। কষ্ট করে রোযা নামায যথাযথভাবে পালন করে যাচ্ছে। সে নিজেকে সুস্থ মনে করে এ হিসেবে যে, আল্লাহ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে বৈবাহিক জীবন যাপনের তাওফীক দিয়েছেন এবং অকল্পনীয়ভাবে সন্তানের মাও বানিয়েছেন। কিন্তু বাস্তবে সে সুস্থ নয়। কারণ এমন এমন কিছু জটিল রোগ আছে, যা বাহ্যদৃষ্টিতে নিরাময় হবে বলে মনে হয় না। বরং প্রায়ই তার থেকে শাখাগত রোগ দেখা দিয়ে থাকে। তাই মাঝে মাঝে সে আমাকে বলে থাকে, বাবা! রোযাগুলোর কী হবে? সেগুলোর কি ফিদয়া দেওয়া যায় না? তাই সে কি উক্ত রোযাগুলোর ফিদয়া দিতে পারবে? জানালে উপকৃত হব।

জানাযার নামাযে ইমাম সাহেব মাইয়্যেতের কোন অংশের বরাবর দাঁড়াবে?

প্রশ্ন (১২২৭৩) : আমাদের এলাকায় একটি বিষয় নিয়ে বেশ কিছুদিন যাবৎ মতবিরোধ চলে আসছে। তা হল, জানাযার নামাযে ইমাম সাহেব মায়্যেতের কোন বরাবর দাঁড়াবেন? সিনা বরাবর, নাকি কোমর বরাবর? এবং এক্ষেত্রে পুরুষ-মহিলার কেনো পার্থক্য হবে কি না? মুফতী সাহেবের কাছে এ বিষয়ের সঠিক সমাধান কামনা করছি।

কারো কাছে নেসাব পরিমান সম্পদ থাকলে কি সে যাকাত গ্রহণ করতে পারবে?

প্রশ্ন (১২২৭২) : আমার পরিচিত এক ড্রাইভার আমাকে বললেন, ভাই, প্রায়ই আমি রোযার ঈদে সদকায়ে ফিতর দিয়ে থাকি। কারণ রমযানে ডাবল বোনাস ও যাকাতের মাল অর্জন হওয়ায় ঈদের সময় আমার কাছে প্রয়োজন অতিরিক্ত নেসাব সমপরিমাণ টাকা থাকে। কিন্তু বড় সংসার একা চালানোর কারণে ৪-৫ মাসের ভিতর তা খরচ হয়ে যায়। ফলে রমযান পর্যন্ত আমার কাছে অতিরিক্ত আর কোনো টাকা থাকে না। বেতনের টাকা দিয়েই কোনো রকম সংসার চলে। তাই এ সময় আমি যাকাতের টাকা গ্রহণ করে থাকি। আমার জন্য এভাবে রমযানে যাকাত গ্রহণ করতে অসুবিধা নেই তো? জানালে উপকৃত হব। উল্লেখ্য, যাকাত গ্রহণের সময় তার কাছে নেসাব সমপরিমাণ টাকা থাকে না।

ব্যবহৃত বস্তু বিক্রি করে টাকা রেখে দিলে কি সেই টাকার উপর যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১২২৭১) : কিছুদিন আগে আমার বাবা কাকরাইলের একটি শোরুমে গেলে একটি নতুন মডেলের গাড়ি তার অনেক পছন্দ হয়। এ উদ্দেশ্যে তিনি গত এপ্রিলে ব্যক্তিগত গাড়িটি ২৫ লক্ষ টাকায় বিক্রি করে দেন। অতঃপর শো রুমে যোগাযোগ করলে তারা গাড়িটির মূল্য ৩৫ লক্ষ বলে। বাবার কাছে অতিরিক্ত টাকা না থাকায় তিনি অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে এ বছরের এপ্রিল চলে আসলেও অতিরিক্ত ১০ লক্ষ টাকা আর জোগাড় করতে সক্ষম হননি। হুজুরের কাছে যে বিষয়ে জানতে চাচ্ছি তা হচ্ছে, কিছুদিনের মাঝেই বাবাকে যাকাত দিতে হবে। এখন তিনি কি শুধু তার ব্যবসার মালের যাকাত দেবেন, নাকি এ ২৫ লক্ষ টাকারও যাকাত দেবেন? একজন বলল, এ ২৫ লক্ষ টাকার যাকাত দিতে হবে না। কারণ এগুলো হচ্ছে ব্যবহৃত গাড়ির বিক্রি করা টাকা, যা নতুন গাড়ি কেনার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

যাকাতের টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজ করলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১২২৭০) : আমাদের এলাকার একটি পুল দীর্ঘদিন যাবত ভেঙ্গে পড়ে আছে। এ কারণে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হয়। তাই আমি এই পুলটি মেরামত করতে চাচ্ছি। এখন জানার বিষয় হল, আমি যদি যাকাতের টাকা দিয়ে উক্ত পুল মেরামত করি তাহলে কি আমার যাকাত আদায় হবে?

সৎ মাকে যাকাত দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২২৬৯) : আমার নানীর ইন্তেকালের পর নানা আবার বিবাহ করেন। বিবাহের কয়েক মাস পরে নানাও মারা যান। এরপর থেকে সৎ নানী তার ভাইদের সাথে থাকেন। এখন তার আর্থিক অবস্থা বেশি ভাল না। তাই আমার আম্মা চাচ্ছেন যাকাতের টাকা থেকে কিছু টাকা তার সৎ মাকে দিতে। প্রশ্ন হল, এর দ্বারা কি আমার আম্মার যাকাত আদায় হবে?

ঋণ দেওয়া টাকার উপর কি যাকাত আবশ্যক হয়?

প্রশ্ন (১২২৬৮) : আল্লাহর রহমতে আমি বেশ কিছু সম্পদের মালিক হয়েছি। আমি প্রতি বছর রমযানের শুরুতে এই সম্পদের যাকাত আদায় করি। আমার একজন বন্ধু প্রায় ৫ বছর আগে আমার কাছ থেকে ৫ বছর মেয়াদে দশ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। ৫ বছর পর এই রমযানের মাস খানেক আগে তিনি সেই টাকা পরিশোধ করেছেন। এখন আমি জানতে চাচ্ছি, এই দশ লক্ষ টাকা তো গত ৫ বছর আমার কাছে ছিল না, এখন এই বছর কি আমাকে অন্যান্য সম্পদের সাথে এই টাকারও যাকাত আদায় করতে হবে?

প্রাপ্ত বয়স্ক সন্তানের ফিতরা আদায় করা কি বাবার উপর আবশ্যক?

প্রশ্ন (১২২৬৭) : আমার তিন সন্তান। ২৪ ও ১৮ বছর বয়সী দুই ছেলে এবং ৫ বছর বয়সী এক মেয়ে। বিগত বছরগুলোতে ঈদের আগে আমি ৩ সন্তান ও স্ত্রীসহ আমাদের ৫ জনের ফিতরা আদায় করে আসছি। গত রমযানে ঈদের আগের জুমায় খতীব সাহেব ফিতরার বিধান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, পিতার উপর তার প্রাপ্ত বয়ষ্ক সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব নয়। বিষয়টি আমি এই প্রথম শুনলাম। তাই জানতে চাচ্ছি, খতিব সাহেবের উক্ত কথা কি ঠিক আছে?

অনাদায়ি মহরের উপর কি যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১২২৬৬) : আমার বিয়ের সময় আত্মীয়স্বজন ও বান্ধবীগণ আমাকে বিভিন্ন জিনিস গিফট করেন। যার মধ্যে বেশ কিছু সোনার গয়নাও ছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এবং বিয়ের সময় আমার মহর নির্ধারণ করা হয়েছিল ১ লক্ষ ৩০ হাজার টাকা। এর মধ্যে ২০ হাজার টাকা বিয়ের সময় নগদ আদায় করা হয়। আর বাকি ১ লক্ষ ১০ হাজার পরে আদায় করার কথা রয়েছে। কিছুদিন আগে আমার বিয়ের ১ বছর পূর্ণ হয়েছে। এখন আমি আমার গয়নার যাকাত দিতে চাচ্ছি। আমার জানার বিষয় হল, আমি যখন গয়নার যাকাত আদায় করব তখন কি আমাকে এই ১ লক্ষ ১০ হাজার টাকা অনাদায়ি মহরেরও যাকাত আদায় করতে হবে?

বছর শেষ হওয়ার আগে যাকাত আদায় করলে কি তা আদায় হবে?

প্রশ্ন (১২২৬৫) : যশোর শহরে আমার একটি মটরসাইকেলের শো-রুম রয়েছে। আমার দোকানে প্রায়ই বিভিন্ন লোক সাহায্য চাওয়ার জন্য আসতে থাকে। আমি তাদেরকে টাকা দেওয়ার সময় যাকাতের নিয়ত করে দেই। এবং তার হিসাব নির্ধারিত খাতায় লিখে রাখি। বছরের শেষে যখন আমার মোট সম্পদের যাকাত হিসাব করা হয় তখন তা পূর্বের দেয়া টাকার পরিমাণের সাথে মিলিয়ে দেখি। পূর্বের দেয়া টাকা যাকাতের নির্ধারিত পরিমাণের কম হলে (সাধারণত তাই হয়ে থাকে) বাকি টাকা আদায় করে দেই। আমি জানতে চাচ্ছি, আমার এইভাবে যাকাত আদায় করা কি শরীয়তসম্মত হচ্ছে? বছর শেষ হওয়ার আগে বিভিন্নজনকে দেয়া টাকা আমার জন্য যাকাত হিসাবে গণ্য করা কি বৈধ হবে?

আসরের পর তাওয়াফ করলে তাওয়াফের নামায কখন আদায় করবে?

প্রশ্ন (১২২৬৪) : মক্কা শরীফে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অনেক সময় পাওয়া যায়। ফলে স্বাভাবিকভাবেই তখন দুটি তাওয়াফ করা যায়। আমাদের মুআল্লিম সাহেব বলেছেন, তাওয়াফের পর দুই রাকাত নামায পড়া ওয়াজিব। আমি একবার আসরের পর একটি তাওয়াফ শেষ করে নামাযের জন্য দাঁড়াচ্ছিলাম তখন এক ভাই বললেন, আসরের পর নামায পড়া যায় না। জানার বিষয় হল, ঐ লোকের কথা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে তাওয়াফের নামায কখন পড়ব?

অন্যকে দিয়ে কংকর নিক্ষেপ করালে কি তা আদায় হবে?

প্রশ্ন (১২২৬৩) : আমি এবছর আমার মাকে নিয়ে হজ্ব করতে গিয়েছিলাম। প্রথম দুই দিন প্রচুর ভিড়ের ভেতর মাকে সাথে নিয়ে কংকর মেরেছি। ১২ই যিলহজ্ব কাফেলার মুআল্লিম আমাকে বললেন, কংকর মারার সময় তো প্রচুর ভির থাকে তাই আজ আপনার মাকে কষ্ট না দিয়ে নিজেই তার পক্ষ থেকে কংকর মেরে দিন। এতে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। মুআল্লিমের কথা অনুযায়ী আমি নিজে সেদিন মায়ের পক্ষ থেকে কংকর মেরেছি। হজ্ব থেকে দেশে ফেরার পর একজন আলেমের সাথে কথা হলে তিনি বলেন, ‘নিজে কংকর মারতে পারলে অন্যকে দিয়ে কংকর মারানো জায়েয নেই।’ তার কথা কি ঠিক? ঠিক হলে এখন করণীয় কী?

কালো খেজাব ব্যবহারের বিধান।

প্রশ্ন (১২২৬২) : কালো খেজাব ব্যবহার করার শরয়ী বিধান কী? কোনো ইমাম সাহেব যদি ব্যবহার করেন তাহলে তার পেছনে ইকতিদার বিধান কী হবে?

ঈদের দিন ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা জানানোর বিধান কি?

প্রশ্ন (১২২৬১) : ঈদের দিন আমরা একে অপরকে ‘ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকি। কেউ কেউ বলেন, এটি বলা যাবে না। এটি শরীয়তসম্মত নয়। এ বিষয়ে শরীয়তের নির্দেশনা জানালে উপকৃত হতাম।

পাট ভিজানো পানি দিয়ে কি অযু-গোসল করা যাবে?

প্রশ্ন (১২২৬০) : আমাদের এলাকায় অনেকেই পাট চাষ করেন। পাটগাছ কাটার পর তা থেকে আঁশ বের করার জন্য খালে বা পুকুরে এগুলো ভিজিয়ে রাখা হয়। কিছুদিন পর পাট পঁচে পানির রং পরিবর্তন হয়ে যায় এবং পানিতে কিছুটা দুর্গন্ধও সৃষ্টি হয়। প্রশ্ন হল, এই পানি দ্বারা কি অযু-গোসল করা যাবে? এছাড়া পাট ধোয়ার সময় শরীরে বা কাপড়ে এই পানি লেগে থাকলে সে অবস্থায় নামায পড়া যাবে কি না?

বিতিরের নামাযে মাসবুক হলে কিভাবে তা আদায় করব?

প্রশ্ন (১২২৫৯) : রমযান মাসে একদিন খতম তারাবীর ২০ রাকাত শেষ হওয়ার পর আমি ইস্তিঞ্জায় যাই। অযু করে এসে ইমামের সাথে বিতিরের দুই রাকাত পাই। কিন্তু ভুলবশত অবশিষ্ট এক রাকাত পড়ার সময় দুআয়ে কুনূত না পড়েই নামায শেষ করে ফেলি। ইমাম সাহেবকে বিষয়টি জানালে তিনি বলেন, নামায হয়ে গেছে। জানার বিষয় হল, তিনি কি সঠিক বলেছেন? ইমামের সাথে যে রাকাতে আমি দুআয়ে কুনূত পড়েছি সেটা আমার দ্বিতীয় রাকাত ছিল। এমতাবস্থায় কি আমার নাযায সহিহ হয়েছে?

জামায় দুধের বাচ্চার বমি নিয়ে নামায আদায় করলে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১২২৫৮) : আমার সন্তানের বয়স ছয় মাস। দুধপান করার পর সে মাঝে মাঝেই বমি করে। আমার কাপড়ে লেগে যায়, যা প্রতি ওয়াক্তে পরিষ্কার করা কষ্টকর। আবার অনেক সময় মনেও থাকে না। প্রশ্ন হল, এভাবে দুধের শিশুরা বমি করলে সে কাপড়ে নামায পড়ার কী হুকুম?

ইমাম সাহেব কি মেহরাবের ভিতরে দাঁড়াবে নাকি মেহরাবের বাহিরে দাঁড়াবে?

প্রশ্ন (১২২৫৭) : ইমাম সাহেব নামায পড়ানোর সময় মসজিদের অংশে না দাঁড়িয়ে কেবলমাত্র মেহরাবের ভেতরে দাঁড়িয়ে নামায পড়ালে নামায হবে কি? শুনেছি ইমাম সাহেব নামায পড়ানোর সময় মসজিদের অংশেই দাঁড়াতে হয়। এক্ষেত্রে সঠিক বিষয়টি জানালে উপকৃত হব।

বিতির নামায সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২২৫৬) : আমি সেদিন বিতির নামাযে তৃতীয় রাকাতে ভুলে কুনূত না পড়ে রুকুতে চলে যাই। পরে রুকুতে স্মরণ হয় আমি কুনূত পড়িনি। তাই দাঁড়িয়ে যাই এবং দাঁড়িয়ে কুনূত আদায় করি। জানার বিষয় হল, আমি কি দ্বিতীয়বার রুকু করব? এভাবে রুকু থেকে দাঁড়িয়ে যাওয়া কি ঠিক হল?