অনুসন্ধান

নাবালেগের পিছনে নামায আদায় করলে সহিহ হবে কি?

প্রশ্ন (১২৬১৫) : আমাদের টুপির একটি গার্মেন্ট আছে। আল্লাহর রহমতে সেখানে চার ওয়াক্ত নামায জামাতের সাথে আদায়ের ব্যবস্থা করা হয়েছে। একজন নির্দিষ্ট ইমামও আছেন। ইমামের অনুপস্থিতে আমি নামায পড়াই। ঘটনাক্রমে একদিন উভয়ে অনুপস্থিত ছিলাম তখন আমার ফুফাতো ভাই ইমামতি করে। আর সে হল মক্তবের ছাত্র, এখনো বালেগ হয়নি। আর উপস্থিত সকলেই নামায সম্পর্কে এতটাই অজ্ঞ যে, তারা কেউই ইমামতির দায়িত্ব পালনে সম্মত হচ্ছিল না, বিধায় অপারগ হয়ে আমার ফুফাতো ভাই নামায পড়ায়। এখন আমার জানার বিষয় হলো, তাদের নামায কি সহিহ হয়েছে? জানতে পারলে উপকৃত হব।

ঈদের দিন মান্নতের রোযা রাখলে কি উক্ত রোযা আদায় হবে?

প্রশ্ন (১২৬১৪) : আমি গত রমযানে খুব অসুস্থ ছিলাম। কোনোভাবেই আমার জ্বর কমছিল না। আমার আম্মু মান্নত করলেন যে, যদি আমার ছেলে ঈদের আগে সুস্থ হয় তাহলে আমি ঈদের দিন রোযা রাখব। আল্লাহর রহমতে আমি ঈদের আগে সুস্থ হয়ে যাই। আমার আম্মু পূর্ব মান্নত অনুযায়ী ঈদের দিন রোযা রাখলেন। পরবর্তীতে তিনি গ্রামের এক মহিলার কাছে জানতে পারলেন, ঈদের দিন রোযা রাখা নিষেধ। মুহতারামের নিকট প্রশ্ন হল, ঐ মহিলার কথা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে আমার আম্মু ঈদের দিন যে রোযা রেখেছেন তা কি পুনরায় আদায় করতে হবে?

শেষ বৈঠকে দুইবার তাশাহ্হুদ পড়লে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১২৬১৩) : কিছুদিন আগে যোহরের চার রাকাত সুন্নত পড়ার সময় শেষ বৈঠকে প্রথমবার তাশাহহুদ পড়ার পর আমার সন্দেহ জাগে যে, তাশাহহুদের কিছু অংশ ছুটে গেছে। তাই আবার পুরো তাশাহহুদ পড়ি। এরপর যথানিয়মে নামায শেষ করি। এখন হুযূরের কাছে জানার বিষয় হল, শেষ বৈঠকে দুই বার তাশাহহুদ পড়ার কারণে আমার উপর কি সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছিল? যদি হয়ে থাকে, তাহলে এখন আমার করণীয় কী?

শরয়ী ওযর ব্যতীত জুমার নামায ছাড়া যাবে কি?

প্রশ্ন (১২৬১২) : গত শুক্রবার সকাল দশটার দিকে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব নতুন রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন। আমি শ্রমিক হিসাবে কাজ করছিলাম। ঘণ্টাখানিক পর জুমার নামাযের সময় হয়ে যায়। কন্ট্রাক্টর সাহেবকে নামাযের কথা জানালে তিনি বলেন, ‘দুইটা পর্যন্ত কাজ চলবে। এরপর আধা ঘণ্টা বিরতি। তখন যোহর পড়ে নিও।’ অতঃপর আমি ব্যথিত হৃদয়ে কাজ শুরু করলে এক মুরব্বী শ্রমিক সান্ত্বনা দিয়ে বলেন, ‘বাবা রাগ কর না, এখন আমরা তার অধীনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার জন্য চুক্তিবদ্ধ। তাই আমাদেরকে ছুটি না দেওয়ার অধিকার তার আছে।’ মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, আসলে কি কন্ট্রাক্টর আমাদেরকে জুমার জন্য ছুটি না দিয়ে কাজে বাধ্য করতে পারে?

নিষিদ্ধ সময়ে সিজদার আয়াত তিলাওয়াত করা যাবে কি?

প্রশ্ন (১২৬১১) : সাধারণত আমি সুবহে সাদিকের পর কুরআন শরীফ পড়ি। তাই অনেক সময় সিজদার আয়াতও পড়া হয়। আমি জানি, এসময় নফল নামায পড়া মাকরূহ। হুযূরের কাছে আমার জানার বিষয় হল, এসময় সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করা যাবে কি না? জানিয়ে বাধিত করবেন।

শেষ বৈঠকে দুরুদ পড়ার পর কোন কোন দুআ পাঠ করা যাবে?

প্রশ্ন (১২৬১০) : আমি নামাযের শেষ বৈঠকে দরূদ শরীফের পরে اللهم إني ظلمت نفسي এই দুআ পড়তাম। কিন্তু গতকাল মুআযযিন সাহেব বললেন, দরূদ শরীফের পরে এই দুআ ছাড়া অন্য যে কোনো দুআ পড়া যায় এবং এর মাধ্যমে নামাযের কোনো ক্ষতিও হয় না। কথাটি আমার কাছে নতুন মনে হয়েছে। তাই হযরতের কাছে আমি জানতে চাচ্ছি, দরূদ শরীফের পর এই দুআ ছাড়া অন্য যে কোনো দুআ পড়া যাবে কি না?

কুলি করার পর মুখের ভেতরে পানির যে আর্দ্রতা থাকে তা গিলে ফেললে কি রোযা ভেঙে যাবে?

প্রশ্ন (১২৬০৮) : রমযান মাসে অনেককে দেখা যায় যে, তারা অযু করার পর মুখের ভেতরে অযুর পানি থাকার ভয়ে বারবার থুথু ফেলতেই থাকে, ফলে দ্রুত গলা শুকিয়ে যায়। আবার কেউ কুলির পর একবারও থুথু ফেলে না। তো প্রশ্ন হল, অযু করার পর মুখে যে আর্দ্রতা থাকে তা কি থুথুর সাথে গিলে ফেলা যাবে, না ফেলে দিতে হবে? এক্ষেত্রে আসলে সঠিক মাসআলাটি কী?

বছর শেষ হওয়ার আগেই যাকাত আদায় করলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১২৬০৭) : আমি আবুধাবিতে থাকি। রমযানের ঈদের পরে দেশে এসেছি। আসার সময় যাকাতের অর্থ সাথে নিয়ে আসি। এরপর তা এলাকার গরীবদের দিয়ে দেই। পরে জানতে পারি, আমার ছোট খালুর কিডনিতে পাথর ধরা পড়েছে। অপারেশন করতে হবে। ৬৫ হাজার টাকা লাগবে। সে গরীব মানুষ। এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। আমার মা বললেন, যাকাতের টাকা থেকে হলেও তুমি তাকে সহযোগিতা করো। কিন্তু আমার তো গত বছরের যাকাতের টাকা শেষ হয়ে গেছে। এ পরিস্থিতিতে আমি কি আমার খালুকে আগামী বছরের যাকাতের অর্থ থেকে দিতে পারব?

পুরুষ সাক্ষী ছাড়া কি বিয়ে শুদ্ধ হবে?

প্রশ্ন (১২৬০৬) : জনৈক শিক্ষক তার সাত বছরের এক ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে এক প্রাপ্তবয়স্ক ছাত্রীকে বলেছে, তোমাকে আমার ছেলের স্ত্রী হিসেবে নিলাম। মেয়েটিও কোন কিছু না বুঝে বলে ফেলেছে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। সেখানে তার বয়সী একাধিক মেয়ে উপস্থিত ছিল। তবে কোনো পুরুষ সেখানে ছিল না। এরপর ঘটনা আর আগে বাড়েনি। সম্প্রতি ঐ মেয়ের অন্যত্র বিয়ের কথা চূড়ান্ত হয়েছে। এখন প্রশ্ন হল, উপরোক্ত ঘটনায় কি তাদের মাঝে বিবাহ সম্পন্ন হয়ে গেছে? এবং সেক্ষেত্রে ঐ মেয়ের অন্যত্র বিবাহ কি বৈধ হবে?

স্বামী কি তার মৃত স্ত্রীকে গোসল করাতে পারবে?

প্রশ্ন (১২৬০৪) : কিছুদিন আগে আমার বড় ভাবী ইন্তেকাল করেন। শোক সংবাদটি আমার এক বন্ধুকে জানালে প্রসঙ্গক্রমে সে আমাকে একটি মাসআলা বলে। তা হল- ‘স্বামীর জন্য মৃত স্ত্রীকে গোসল করানো, স্পর্শ করা এমনকি দেখাও জায়েয নেই।’। তাই তুমি এ গুরুত্বপূর্ণ মাসআলাটি তোমার ভাইকে জানিয়ে দিয়ো। মাসআলাটিতে আমার সন্দেহ জাগে, ফলে তখন তা আর ভাইয়াকে জানাইনি। প্রশ্ন হল, আসলেই কি স্বামীর জন্য মৃত স্ত্রীকে গোসল করানো, স্পর্শ করা এবং দেখা নাজায়েয? এক্ষেত্রে শরীয়তের বিধানটি জানিয়ে বাধিত করবেন।

কবর ডেবে গেলে বা ভেঙ্গে গেলে কি তা মেরামত করা যাবে?

প্রশ্ন (১২৬০৩) : দু’বছর আগে আমার দাদী ইন্তেকাল করেন। কিছুদিন আগে আমরা গ্রামের বাড়িতে যাই। দাদীর কবর যিয়ারত করতে গিয়ে দেখি, কবরটির মধ্যখান বেশ ডেবে গেছে। এ অবস্থা দেখে বাবা ও আমি মিলে কোদাল দিয়ে কবরস্থানের খালি জায়গা থেকে মাটি এনে কবরটি আগের মত করে দেই। আমাদের এ কাজ দেখে এক মুরব্বি আপত্তি করে বলেন, কবরকে আপন অবস্থায় রেখে দিতে হয়। তো প্রশ্ন হল, কবর ডেবে গেলে, কোনো পাশ ভেঙ্গে গেলে বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে। তাতে মাটি দিয়ে মেরামত করা কি ঠিক নয়? সঠিক মাসআলাটি জানিয়ে বাধিত করবেন।

কোনো ব্যক্তি মৃত্যুর আগে যাকাতের অসিয়ত করে গেলে করণীয় কী?

প্রশ্ন (১২৬০২) : ব্যাংকে আমার বাবার দশ লাখ টাকা ছিল। তিনি প্রতি বছর এই টাকাগুলোর যাকাত আদায় করতেন। এই বছর যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর তা আদায়ের পূর্বে তিনি মারা যান। মৃত্যুর পূর্বে তিনি আমাদেরকে এই বিষয়টি অবহিত করে যাকাত আদায় করার ওছিয়ত করেছিলেন। কিন্তু এই নিয়ে ওয়ারিছদের মাঝে মতপার্থক্য হয়। মুহতারামের নিকট প্রশ্ন হল, আমাদের জন্য কি এই টাকার যাকাত দেওয়া আবশ্যক?

একাধিক ব্যক্তি মিলে ভাগাভাগি করে ইতিকাফ করলে কি সুন্নত ইতিকাফ আদায় হবে?

প্রশ্ন (১২৬০০) : আমাদের এলাকার জামে মসজিদে পূর্ণ দশ দিন ইতিকাফে বসার জন্য কেউ প্রস্তুত হয়নি। অবশ্য তিন জন মিলে ভাগ করে থাকতে চেয়েছে। জানতে চাই, এতে কি সুন্নাত ইতিকাফ আদায় হবে? এবং এলাকাবাসী সুন্নাত ইতিকাফের দায়িত্ব থেকে মুক্ত হতে পারবে?

যাকাতযোগ্য ব্যবসায়িক পণ্য পুড়ে গেলে কি উক্ত পণ্যের যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১২৫৯৯) : গত মাসে আমার দোকানের ব্যবসায়িক পণ্যের যাকাতবর্ষ পূর্ণ হওয়ার কিছুদিন পর দুর্ঘটনাক্রমে দোকানে আগুন লেগে অনেক মাল পুড়ে যায়। আর কিছু মাল বাকি থাকে। মুহতারামের নিকট জানার বিষয় হল- এরূপ অবস্থায় আমাকে কি পুরো মালের যাকাত দিতে হবে?

মাগরিবের ওয়াক্ত হওয়ার আগেই ভুলে ইফতার করে ফেললে উক্ত রোযার হুকুম কী?

প্রশ্ন (১২৫৯৮) : আমাদের এক ভাই মুহাররমের দশ তারিখ রোযা রেখেছিল। মাগরিবের আগে আযান শুনে তিনি ইফতার করেন। অতপর মসজিদে গিয়ে দেখেন ওয়াক্তের আগে আযান দেওয়ার কারণে কিছু লোক মুআযযিন সাহেবকে বকাঝকা করছে। মুহতারামের নিকট প্রশ্ন হল, ঐ ভাইটির রোযা কি সহিহ হয়েছে? না হলে কী করণীয়?

গোসল ফরয অবস্থায় মাসনূন দুআ পাঠ করা যাবে কি?

প্রশ্ন (১২৫৯৭) : আমি জানি, গোসল ফরয অবস্থায় কুরআন শরীফ পড়া যায় না। জানার বিষয় হল, গোসল ফরয অবস্থায় বিভিন্ন স্থানের মাসনূন দুআ কি পড়তে পারব? যেমন বাথরুমে প্রবেশের দুআ ইত্যাদি। দয়া করে জানিয়ে বাধিত করবেন।

কোনো কারণে নামায ফাসেদ হয়ে যাওয়ার পর পুনরায় শুরু করলে কি ইকামত দেওয়ার প্রয়োজন আছে?

প্রশ্ন (১২৫৯৬) : আমাদের মসজিদের ইমাম সাহেব ভুলে একদিন অযু ছাড়া নামায পড়ান। সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে স্মরণ হয়। তখনই তিনি মুআজ্জিন সাহেবকে বলেন, তুমি আবার নামায পড়িয়ে দাও। তখন মুআজ্জিন সাহেব নামায পড়ালেন। কিন্তু পুনরায় ইকামত দেওয়া হয়নি। এটা কি ঠিক হয়েছে?