অনুসন্ধান

সর্দির সাথে জমাটবাঁধা রক্ত বের হলে অযু ভেঙে যাবে কি?

প্রশ্ন (১২৯৭৫) : আমার সামান্ন পানিতেই সর্দি লেগে যায়। একসময় তা ঘন ও শক্ত হয়ে যায়। তাই ঘন সর্দির সাথে কখনো জমাটবাঁধা রক্ত বের হয়ে আসে। তাই জানতে চাচ্ছি, এভাবে সর্দির সাথে জমাটবাঁধা রক্ত বের হলে কি অযু নষ্ট হয়ে যাবে?

সুন্নত নামাযের কি কসর আছে?

প্রশ্ন (১২৯৭৪) : আমি ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কারণে প্রায়ই বিভিন্ন জায়গায় সফর করি। আমার জানার বিষয় হল, সুন্নত নামাযের কি কসর করতে হয়? আর সফর অবস্থায় সুন্নত নামাযের হুকুম কী?

বিবাহের আক্দ সম্পন্ন করার আগে ছেলে মেয়ে ফোনে কথা বলতে পারবে কি?

প্রশ্ন (১২৯৭৩) : আমি নিয়ত করে রেখেছি যে আমার ছেলেকে আমার এক বান্ধবীর মেয়ের সাথে বিয়ে করাব। মেয়ের পরিবারও এতে সম্মত আছে। কিন্তু ওরা দুজনই এখনও লেখাপড়া করছে। তাই ২-৩ বছরের আগে বিয়ে করানোর কোনো পক্ষেরই ইচ্ছা নেই। এমতাবস্থায় তারা কি এখন থেকে শুধু ফোনে কথা বলতে পারবে? দয়া করে জানাবেন?

মেয়েকে তার মামির দুধ পান করানো যাবে কি?

প্রশ্ন (১২৯৭২) : আমার একটি কন্যা সন্তান হয়েছে। আমি অসুস্থতার কারণে তাকে দুধপান করাতে পারছি না। আমাদের পাশের ফ্ল্যাটেই আমার বড় ভাই সপরিবারে থাকে। তাই আমার মেয়েকে তার মামির দুধ পান করাতে চাচ্ছি। এতে কোনো সমস্যা হবে কি? জানালে উপকৃত হব।

আযানের মত ইকামতেরও কি জবাব দিতে হবে?

প্রশ্ন (১২৯৭১) : নামাযের ইকামতের সময় অনেককে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাই ইমাম সাহেব একদিন বললেন যে, ইকামতেরও জবাব দেওয়া উচিত। জানার বিষয় হল, আসলেই কি ইকামতের জবাব দেওয়া আবশ্যক?

মসজিদের জায়গায় অযুখানা, টয়লেট নির্মাণ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৯৭০) : আমাদের মহল্লার মসজিদের জন্য প্রথম যে জায়গাটি ওয়াকফ করা হয়েছিল তা ছিল একদম ছোট। তাই চতুর্দিকে একেবারে আশপাশের জায়গাগুলো তখনও পর্যন্ত খালি ছিল তাই কর্তৃপক্ষের ইচ্ছা ছিল পরবর্তীতে জায়গার ব্যবস্থা হলে মসজিদ সম্প্রসারণ করা হবে এবং মসজিদের জন্য অযুখানা ও টয়লেট নির্মাণ করা হবে। এখন মসজিদের দক্ষিণ পাশে রাস্তা। উত্তর ও পূর্ব পাশে যাদের জায়াগা তারা কিছুতেই জায়গা দিতে প্রস্তুত নয়। শুধু মসজিদ বরাবর পশ্চিম পাশে বর্তমান মসজিদের দ্বিগুণ একটি জায়গা একলোক ওয়াক্ফ করেছে। তাই কর্তৃপক্ষ চাচ্ছে পশ্চিমের পূর্ণ জায়গা জুড়ে মসজিদ নির্মাণ করে পূর্বদিকের যে জায়গায় বর্তমানে মসজিদ আছে তার একাংশে অযুখানা ও টয়লেট নির্মাণ করবে। জানার বিষয় হল, আগে যে জায়গা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছে সেখানে অযুখানা ও টয়লেট নির্মাণ করা জায়েয হবে কি না? অথবা পশ্চিম পাশে কিছু জায়গা খালি রেখে সেখানে অযুখানা ও টয়লেট নির্মাণ করা যাবে কি না? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

অংশীদার ভিত্তিক পুকুরে মাছ চাষ সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৯৬৯) : একটি পুকুরে কয়েকজন অংশীদার। সবাই অংশ হিসেবে এতে খরচ দিয়ে মাছ চাষ করে আসছিলো। কিন্তু বর্তমান পরস্পর সম্পর্কের অবনতির কারণে কিছু অংশীদার এতে মাছ চাষ করতে সম্মত নয়। আর কয়েকজন এতে মাছ চাষ করে। আর যারা মাছ চাষ করতে সম্মত নয় তাদেরকে মাছের অংশ দিয়ে থাকে। কিন্তু তারা উক্ত মাছ গ্রহণ করে না। ফিরিয়ে দেয়। তারা ফেরৎ দেওয়া মাছ এলাকার গরীব-মিসকীনকে দিয়ে দেয়। জানার বিষয় হল, শরীকি পুকুরে এভাবে মাছ চাষ করা এবং ফেরৎ দেওয়া মাছ গরীব-মিসকীনকে দেওয়া জায়েয আছে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

স’মিলে কেউ গাছ রেখে চলে গেলে স’মিলের মালিকের করণীয় কী?

প্রশ্ন (১২৯৬৮) : আমার একটি স’মিল আছে। এটাতে আমি বিভিন্ন লোকের অর্ডার নিয়ে তাদের গাছ চিড়ে দেই। তো গত কয়েক মাস থেকে কার যেন দুটি গাছ মিলে পড়ে আছে। এগুলোকে চিড়া হয়েছে। কেউ এগুলো নিতেও আসছে না এবং এগুলোর খোঁজও নিচ্ছে না। গাছগুলো দোকানে সংরক্ষণ করতে অসুবিধা হচ্ছে। তাই জানতে চাই, এক্ষেত্রে আমার কী করণীয়? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

মসজিদে কুরআন শরিফের পুরাতন কপি জমা হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন (১২৯৬৭) : আমাদের মহল্লার মসজিদে কুরআন মাজীদের অনেক পুরনো কপি জমা হয়ে গেছে, যেগুলো পড়া যায় না। এখন সেগুলোর ব্যাপারে কী করণীয় তা নিয়ে মসজিদ কর্তৃপক্ষের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। অনেকে মৌখিকভাবে বিভিন্ন আলেম থেকে বিভিন্ন ধরনের মাসআলাও নিয়ে এসেছে। তাই হযরতের কাছে অনুরোধ, এ বিষয়ে দলীল-প্রমাণসহ লিখিত ফতোয়া প্রদান করে আমাদেরকে উপকৃত করবেন।

কোনো পণ্য হাতে পাওয়ার আগে তা বিক্রির চুক্তি করা যাবে কি?

প্রশ্ন (১২৯৬৫) : আমি গ্রামের এক চাষীকে এক লক্ষ টাকা এই শর্তে দিয়েছি যে, তিন মাস পর সে আমাকে পাঁচ শত টাকা মন হিসেবে দুইশ মন ধান দিবে। টাকা দেওয়ার এক মাস পরেই আমার একটি ছেলে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। ফলে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন দেখা দেয়। তখন আমার বড় ভাই থেকে ৫০,০০০/- টাকা এই বলে ঋণ নিয়েছি যে, দু’মাস পর ঐ কৃষক দুইশ মন ধান দিলে আমরা দু’জনে একশত মন করে ভাগ করে নিব। আর এভাবে তার ঋণ পরিশোধ হয়ে যাবে। জানার বিষয় হল, ভাইয়ের সাথে এই ঋণ চুক্তিটি কি সহিহ হয়েছে?

নির্দিষ্ট পরিমাণ ধান দেওয়ার শর্তে ধানি জমি বর্গা দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১২৯৬৪) : আমি আমাদের গ্রামের এক কৃষককে এই শর্তে ধানি জমি বর্গা দিয়েছি যে, ধান উৎপন্ন হওয়ার পরে সে আমাকে পাঁচ মন ধান দিবে। আর বাকিটা সে নিবে। আমি তাকে বীজও দিয়েছি। আর আমার জমিতে প্রায় ১০-১২ মন ধান হয়। আমি জানতে চাচ্ছি যে, এভাবে জমি বর্গা দেওয়া কি ঠিক হয়েছে?

দুধ পান সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৯৬৩) : আনুমানিক ১০ বছর আগে আমার এক আত্মীয়ার তালাক হয়েছিল। তখন তার একটি দুধের বাচ্চা ছিল। তালাক হওয়ার পর স্বাভাবিকভাবে অন্যত্র তার বিবাহ হয়। যে লোকটির সাথে তার বিবাহ হয়, তার অন্য স্ত্রীর ঘরে একটি ছেলে আছে। তখন ছেলেটির বয়স ৪ বছর ছিল। আর দ্বিতীয় স্বামীর সাথে সংসার করার সময়ও আমার আত্মীয়া তার প্রথম সংসারের সেই দুধের শিশুটিকে দুধ পান করিয়েছে। এই শিশুটি মেয়ে শিশু। এখন সে বড় হয়েছে। এখন পারিবারিকভাবে এই মেয়েটির সাথে আমার আত্মীয়ার দ্বিতীয় স্বামীর ছেলের বিবাহ দেওয়ার কথাবার্তা চলছে। কিন্তু কেউ কেউ বলছে, এই বিবাহ বৈধ হবে না। কারণ, তারা দু’জন তো দুধ ভাই-বোন। এখন আমরা জানতে চাচ্ছি যে, তারা দু’জন কি দুধ ভাই বোন? এবং তাদের মধ্যে কি বিবাহ অবৈধ? দয়া করে সঠিক মাসআলা জানাবেন।

ব্যবহারের স্বর্ণালংকারের কি যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন (১২৯৬২) : আমার কাছে কিছু ব্যবহারের স্বর্ণালংকার আছে, যা নেসাবের সমপরিমাণের কিছু বেশি হবে। আমি মনে করতাম সাধারণ স্বর্ণ-রৌপ্যের যাকাত আদায় করতে হয়। ব্যবহারের স্বর্ণালংকারের যাকাত আদায় করতে হয় না। কিন্তু কিছুদিন পূর্বে জনৈক আলেমে দ্বীনের ওয়াজে শুনলাম, ব্যবহারের স্বর্ণালংকারের যাকাত আদায় করতে হবে। অন্যথায় গুনাহগার হতে হবে। আমার জানার বিষয় হল, উক্ত আলেমের কথা কি ঠিক? ব্যবহারের স্বর্ণালংকারেরও কি যাকাত আদায় করতে হবে?

গোসল ফরয হওয়া অবস্থায় কবর যিয়ারত করলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১২৯৬০) : কিছুদিন পূর্বে আমার কয়েকজন আত্মীয় মামার বাড়িতে এসে তাদের মামার কবর যিয়ারত করার ইচ্ছা করে এবং তারা আমাকে সাথে নিয়ে যায়। তখন আমার উপর গোসল ফরয ছিল। আমি লজ্জার কারণে তাদের সামনে অপারগতা প্রকাশ করতে পারিনি ; বরং তাদের সাথে কবরস্থানে গিয়ে কবর যিয়ারত করেছি। হযরতের কাছে আমার জানার বিষয় হল, গোসল ফরয হওয়া অবস্থায় কবর যিয়ারত করা জায়েয আছে কি?

ফজরের সু্ন্নত আর ফরযের মাঝে অন্য কোনো নফল নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১২৯৫৯) : আমি সবসময় ঘরে ফজরের সুন্নত পড়ে তারপর মসজিদ যাই। মাঝে মাঝে মসজিদে গিয়ে দেখি ফজরের জামাত শুরু হতে এখনো কিছু সময় বাকি। তাই আমি সে সময় দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ আদায় করি। আমার এক ভাগিনা আছে। সে মাদরাসায় পড়ে। একদিন সে আমাদের বাসায় বেড়াতে আসলে আমরা বাসায় একসাথে সুন্নত আদায় করে মসজিদে যাই। মসজিদে গিয়ে দেখি জামাতের সময় এখনো বাকি আছে তাই আমি তাহিয়্যাতুল মসজিদ পড়তে দাঁড়িয়ে যাই। নামায শেষে সে আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি তাকে বলি যে, আমি তাহিয়্যাতুল মসজিদ আদায় করেছি। তখন সে আমাকে বলে, ফজরের সু্ন্নত আর ফরযের মাঝে অন্য কোনো নফল নামায পড়া যায় না। তাই আমি জানতে চাচ্ছি যে, তার কথা কি ঠিক আছে?

অপ্রাপ্তবয়স্ক ছেলে আযান দিলে কি আযান সহিহ হবে?

প্রশ্ন (১২৯৫৮) : আমাদের এলাকার মসজিদের পাশে একটি মাদরাসা আছে। তো মসজিদের আযানের দায়িত্ব মাদরাসার হিফজখানার ছাত্ররা পালন করে থাকে। যাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। জানার বিষয় হলো, অপ্রাপ্তবয়স্কদের আযান দেওয়া সহিহ আছে কি?

সফরে বের হয়ে যোহরের নামায আদায় করার পর কোনো কারণে ওয়াক্তের মধ্যেই সফর বাতিল করে বাড়িতে ফিরে আসলে কি…

প্রশ্ন (১২৯৫৭) : আমি গত ঈদের ছুটি শেষে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ৪/৫ মাইল দূরবর্তী স্টেশনে পৌঁছি এবং সেখানে যোহরের নামায কসর করি। কিন্তু পরবর্তীতে বিশেষ কারণে সফর বাতিল করে বাড়িতে এসে দেখি যোহরের ওয়াক্ত এখনো বেশ বাকি। এখন প্রশ্ন হল, আমাকে উক্ত যোহরের নামাযটি কি পুনরায় পূর্ণ চার রাকাত পড়তে হবে?

যিনার গুনাহ কি মাফ হবে?

প্রশ্ন (১২৯৫৬) : আমি যিনা করে ফেলেছি। এখন কি আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে? আর আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম নেক আমল করতাম সব সময়। এখন আমি যিনা করার পর মানসিকভাবে ভেঙে পড়েছি এবং অনেক হতাশ হয়ে পড়েছি। আমার পিছনের সব নেক আমল কি যিনা করার কারণে নষ্ট হয়ে যাবে?