অনুসন্ধান

ইমাম সাহেব নামাযের মধ্যে কেরাতে আটকে গেলে অন্য জায়গা থেকে পড়তে পারবে কি?

প্রশ্ন (১৩৫১৫) : যদি ইমাম সাহেব কেরাতে আটকে যায় এবং নামায শুদ্ধ হয় এ পরিমাণ কেরাত পূর্ণ হয়নি তাহলে কি তিনি সে স্থান ত্যাগ করে অন্য জায়গা থেকে পড়তে পারবে?

ইতিকাফকারী ব্যক্তি জানাযার নামাযে শরিক হতে পারবে কি?

প্রশ্ন (১৩৫১৪) : এবার রমযানের শেষ দশকে আমার দাদা আমাদের মহল্লার মসজিদে ইতিকাফে বসেছেন। একদিন মসজিদের পার্শ্ববর্তী মাঠে জানাযার নামায হচ্ছিল। তিনি তাতে শরিক হয়েছেন এবং নামায শেষ হওয়ামাত্রই মসজিদে ফিরে এসেছেন। এ কথা জানতে পেরে মসজিদের ইমাম সাহেব বলেছেন, তার ইতিকাফ ভেঙ্গে গেছে। জানতে চাচ্ছি, ইমাম সাহেবের কথা কি ঠিক?

কোনো মহিলা তার চাচাতো বোনের স্বামীর সাথে হজ্বে যেতে পারবে কি?

প্রশ্ন (১৩৫১৩) : আমার মামা সৌদিতে থাকেন। এখন মামি হজ্ব করতে চাচ্ছেন। তবে সাথে যাওয়ার মত কোনো মাহরাম না থাকায় জেদ্দা বিমানবন্দর পর্যন্ত চাচাতো বোন ও তার স্বামী সাথে থাকবে। জেদ্দা বিমানবন্দর থেকে মামা তাকে নিয়ে যাবে এবং তার সঙ্গেই হজ্ব করবে। প্রশ্ন হল, সে বাংলাদেশ থেকে জেদ্দা পর্যন্ত তার চাচাতো বোন ও তার স্বামীর সাথে হজ্ব করার জন্য যেতে পারবে কি?

অবৈধ উপার্জন দিয়ে হজ্ব আদায় করলে কি কবুল হবে?

প্রশ্ন (১৩৫১২) : আমি একজন ব্যবসায়ী। আমার উপর অনেক আগে হজ্ব ফরয হয়েছে। তখন দ্বীনের বুঝ না থাকায় আমার উপার্জনের মাধ্যম অবৈধ ছিল। উক্ত অবৈধ উপার্জন দিয়েই আমি হজ্ব করেছি। এখন আমি জানতে চাই যে, উক্ত হজ্বের মাধ্যমে আমার ফরয হজ্ব কি আদায় হয়েছে, না পুনরায় হজ্ব করতে হবে?

বাড়ি বানানোর জন্য টাকা সঞ্চয় করলে উক্ত টাকায় কি হজ্ব ফরয হবে?

প্রশ্ন (১৩৫১১) : আমার বসবার উপযুক্ত কোনো বাড়ি নেই। তাই আমি বাড়ি বানানোর জন্য কিছু টাকা সঞ্চয় করেছি। আমি যে পরিমাণ টাকা সঞ্চয় করেছি তা দিয়ে আমার উপর হজ্ব ফরয হয়ে যায়। কিন্তু এই টাকা দিয়ে হজ্ব করলে আমি আর বাড়ি বানাতে পারব না। আমি জানি যে, বাড়ি হল, হাজতে আসলিয়া অর্থাৎ মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। তাই এ অবস্থায় আমার উপর কি হজ্ব ফরয হবে? ফরয হলে হাজতে আসলিয়ার অর্থ কী? বিস্তারিত জানালে উপকৃত হব।

কসমের কাফ্ফারা আদায় করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৫১০) : একদিন এক দরিদ্র লোক আমার কাছে চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা চাইলে আমি খবর নিয়ে জানতে পারলাম তার বাড়ি ভোলা। এবং সে যাকাত গ্রহণের উপযুক্ত। আর এদিকে আমি ইতিপূর্বে একটি কসম করে ভঙ্গ করেছি। তাই ভাবলাম, আমাকে তো দশজন দরিদ্রকে দুই বেলা খাওয়াতে হবে বা এর মূল্য দিতে হবেই তাহলে এই ব্যক্তিকে দুই বেলার মূল্য ১০০ টাকা দিয়ে দেই। কিন্তু আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা ছিল। তাই এক বেলার নিয়তে দিয়ে দেই। পরে একজন আলেমকে বিষয়টি জানালে তিনি বলেন, এভাবে কাফফারা আদায় হবে না। একজনকে পূর্ণ দুই বেলার মূল্যই দিতে হবে। এখন জানার বিষয় হল, ঐ আলেম কি ঠিক বলেছেন?

ডিম ভাঙ্গার পর নষ্ট পেলে উক্ত ডিমের টাকা দোকানির কাছ থেকে ফেরত নেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৫০৯) : আমি সন্ধ্যায় দোকান থেকে এক হালি ডিম কিনে বাসায় নিয়ে আসি। রাতে রান্নায় সময় ডিমগুলো ভাঙ্গার পর দেখা গেল, দু’টি ডিম একেবারে নষ্ট, যা খাবার উপযোগী নয়। জানার বিষয় হল, নষ্ট দু’টি ডিমের টাকা দোকানির কাছ থেকে ফেরত নেওয়া জায়েয হবে কি?

গরুর অধিকাংশ দাঁত পড়ে গেলে উক্ত গরু দিয়ে কি কুরবানী করা সহিহ হবে?

প্রশ্ন (১৩৫০৮) : আমাদের খুব বয়স্ক একটি গরু আছে । বেশি বয়সের ফলে গরুটির কয়েকটা দাঁত ছাড়া প্রায় সবক’টি দাঁতই পড়ে গেছে। তবে যে কয়টা দাঁত অবশিষ্ট আছে তা দ্বারা ঘাস চিবিয়ে খেতে পারে। এ বছর আমরা উক্ত গরুটিকে কুরবানী করতে চাচ্ছি। প্রশ্ন হল, এর দ্বারা কুরবানী করা কি সহিহ হবে?

টাখনুর নিচে জুব্বা পরিধান করলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১৩৫০৭) : আমি নামায শিক্ষার একটি বইয়ের মধ্যে নিম্নোক্ত হাদিসটি পেয়েছি- ما أسفل من الكعبين من الإزار في النار . সেখানে অর্থ লেখা হয়েছে, টাখনুর নিচের যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তা জাহান্নামে যাবে? জানার বিষয় হল, হাদিসটিতে কি শুধু পায়জামা ও লুঙ্গি উদ্দেশ্য? কেউ যদি এমন লম্বা জুব্বা পরিধান করে যা টাখনুর নিচে গিয়ে পড়ে। তাহলে কি এ হাদিসের অন্তর্ভুক্ত হবে? হাদিসটির ব্যাখ্যা বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

তারাবীহর নামায পড়িয়ে হাদিয়া গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (১৩৫০৬) : আমি তিন বছর যাবৎ গ্রামের একটি মসজিদে তারাবীহ পড়াই। মসজিদের কমিটি আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে অল্প কিছু হাদিয়া দিয়েছে। আর আমার ছোট ভাইও দু’বছর একটি বাসায় তারাবীহ পড়িয়েছে এবং একইভাবে তাকেও হাদিয়া দেওয়া হয়। আর একজন মুসল্লি তাকে একটি পাঞ্জাবির কাপড়ও দিয়েছেন। জানার বিষয় হল, এই হাদিয়া কি আমাদের জন্য বৈধ হবে?

স্ত্রীকে নিয়ে জামাত পড়লে দাঁড়ানোর পদ্ধতি কী হবে?

প্রশ্ন (১৩৫০৪) : আমি নিয়মিত মসজিদেই নামায পড়ি। কখনো মসজিদে যেতে দেরি হয়ে গেলে বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে জামাত করি। এক্ষেত্রে তাকে আমার ডান পাশে একটু পেছনে দাঁড় করাই। অর্থাৎ তার পায়ের আঙ্গুল আমার গোড়ালির পরে হয়ে থাকে। আমার এ নিয়ম কি ঠিক আছে?

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৫০৩) : চলতি বছরসহ গত তিন বছর যাবৎ আমার মালিকানায় প্রয়োজনের অতিরিক্ত দুই লক্ষ বিশ হাজার টাকা রয়েছে। কিন্তু কোনো বছরের যাকাতই আমি আদায় করিনি। এ বছর তিন বছরের যাকাত একসাথে আদায় করতে চাচ্ছি। এখন আমি কোন বছরের যাকাত কত টাকা আদায় করব?

দোকানের কর্মচারীদেরকে যাকাতের টাকা থেকে বোনাস দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৫০২) : আমার একটি মুদির দোকান আছে। দোকান বড় হওয়ায় কয়েকজন কর্মচারী রেখেছি। তাদেরকে প্রত্যেক মাসে বেতনের পাশাপাশি ঈদ উপলক্ষে নির্ধারিত অংকের বোনাসও দেওয়ার ‍চুক্তি হয়েছে। এখন জানার বিষয় হল, আমি কি যাকাতের টাকা থেকে তাদেরকে বোনাস দিতে পারব?

কোনো নারী কি তার বাবার বাড়িতে ইদ্দত পালন করতে পারবে?

প্রশ্ন (১৩৫০১) : আমি আমার স্বামীর সাথে আমার বাবার বাড়িতে বেড়াতে আসার পর ঘটনাক্রমে সেখানেই তার ইন্তেকাল হয়ে যায়। এখন হুযুরের নিকট আমার জানার বিষয় হল, আমি স্বামীর মৃত্যুর ইদ্দত কোথায় পালন করব? আমার স্বামীর বাড়িতে না পিতার বাড়িতে? দয়া করে উত্তরটা জানালে উপকৃত হব।

একাধিক কসম করে ভঙ্গ করে ফেললে করণীয় কী?

প্রশ্ন (১৩৫০০) : আমি তিনটি বিষয়ে পৃথক পৃথক কসম করেছিলাম এবং ভুলবশত প্রত্যেকটি বিষয়েই কসম ভঙ্গ করেছি। এখন হুযুরের নিকট আমার জানার বিষয় হল, ঐ তিনটি কসম ভঙ্গের জন্য কি একটি কাফফারা যথেষ্ট হবে, নাকি প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন কাফফারা দিতে হবে?

সুস্থতার জন্য মান্নত করার পর সুস্থ হওয়ার আগেই তা আদায় করে ফেললে কি উক্ত মান্নত সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৯৯) : কয়েকদিন আগে আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে। তাই আমি মান্নত করেছিলাম যে, সে সুস্থ হলে আল্লাহর রাস্তায় একটা ছাগল সদকা করব। তার সুস্থতায় বেশ বিলম্ব হচ্ছিল। আমি তার আশু সুস্থতা কামনা করে সে সুস্থ হয়ে উঠার আগেই একটি ছাগল সদকা করে দেই। হুজুরের কাছে জানতে চাই, সুস্থ হয়ে উঠার আগেই ছাগল সদকা করা কি সহিহ হয়েছে এবং আমার মান্নত পূর্ণ হয়েছে?

জমি ক্রয়ের জন্য নিযুক্ত প্রতিনিধি নিজের নামে জমি ক্রয় করলে নিয়োগদাতার করণীয় কী?

প্রশ্ন (১৩৪৯৮) : আমি বিদেশ থাকি। আমি খবর পাই যে, আমাদের বাড়ির পাশে অবস্থিত একটি জমি ১০ লক্ষ টাকায় বিক্রি হবে। এটা শুনে আমি আমার ছোট ভাইকে বলি, আমাদের বাড়ির পাশে একটি জমি ১০ লক্ষ টাকায় বিক্রি হবে তুমি আমাদের দুইজনের নামে জমিটি কিনে ফেল। আমার অংশের টাকা আমি বেতন পেলে পাঠিয়ে দেব। সে এতে রাজি হয় এবং কিছুদিন পর আমি টাকাও পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে বাড়িতে আসার পর দেখি সে পুরো জমি নিজের জন্য কিনেছে এবং তার নামেই রেজিস্ট্রি করে ফেলেছে । আমি যে টাকা পাঠিয়েছি সে তা গ্রহণ করেনি। জানার বিষয় হল, আমি কি এখন আমার অংশ দাবি করতে পারব এবং আমার ভাই কি আমাকে ঐ জমির অর্ধেক দিতে বাধ্য থাকবে?

তরকারি গন্ধ হয়ে গেলে কি নাপাক হয়ে যায়?

প্রশ্ন (১৩৪৯৭) : অনেকেই বলে যে, গোশত, তরকারি গন্ধ হয়ে গেলে নাপাক হয়ে যায়। এ কথা কি ঠিক? আমরা তো মহিলাদের দেখেছি, তরকারি গন্ধ হয়ে গেলে খাওয়ার সোডা মিশিয়ে দিয়ে তা খেয়ে ফেলে। কারণ সোডা দিলে গন্ধটা অনুভব হয় না। দয়া করে এ ব্যাপারে সঠিক মাসআলা জানিয়ে উপকৃত করবেন।

নখ, চুল ইত্যাদি কাটার পর কি মাটিতে পুঁতে রাখতে হয়?

প্রশ্ন (১৩৪৯৬) : আমরা সাধারণত নখ, চুল কেটে ফেলে দিই। অনেককে বলতে শোনা যায় যে, এগুলো নাকি মাটিকে পুঁতে রাখতে হয়। এক্ষেত্রে ইসলামের নির্দেশনা কী?