রোজা সংক্রান্ত অন্যান্য

মসজিদে ইফতারির আয়োজন করা যাবে কি

প্রশ্ন (৪২১৪) : প্রতিবছর আমাদের মসজিদে মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতারির আয়োজন করা হয়। জানতে চাচ্ছি, এভাবে মসজিদে ইফতারির আয়োজন করা শরিয়ত সম্মত কি?

রোজা রেখে দাড়ি কেটে দিলে রোজার কোনো ক্ষতি হবে কি

প্রশ্ন (৩৭৫৭) : আমি সেলুনের ব্যবসা করি। রমজানে দিনের বেলা অনেকে আসে দাড়ি শেভ করতে। আমি রোজা অবস্থায় তাদের দাড়ি শেভ করে দেই। জানতে চাচ্ছি, এ কারণে আমার রোজার কোনো ক্ষতি হবে কি?

রোজা রেখে দাড়ি কাটলে রোজার কোনো ক্ষতি হবে কি

প্রশ্ন (৩৭৫৬) : আমার বন্ধু দাড়ি শেভ করে থাকে। রমজানে আমি তাকে দাড়ি কাটতে নিষেধ করেছি এবং বলেছি, এতে রোজার ক্ষতি হয়। কিন্তু সে বলে রমজানে দাড়ি কাটলে কোনো সমস্যা হয় না। প্রশ্ন হল, রোজা রেখে দাড়ি কাটলে রোজার কি কোনো ক্ষতি হয় না?

অনিচ্ছাকৃত নারীদের অশ্লীল ছবির প্রতি দৃষ্টি পড়লে রোজা হবে কি

প্রশ্ন (৩৭২৫) : একবার রমজানে একটি বিশেষ প্রয়োজনে পত্রিকা পড়ছিলাম। হঠাৎ অনিচ্ছাকৃতভাবে বিনোদন পাতায় এক নারীর অশ্লীল ছবির উপর দৃষ্টি পড়ে যায়। সাথে সাথে আমি চোখ ফিরিয়ে নেই। জানতে চাচ্ছি, এতে আমার রোজার কি কোনো ক্ষতি হয়েছে?

রোজার নিয়ত সম্পর্কিত কোনো হাদিস আছে কি

প্রশ্ন (২৮১১) : আমাদের এলাকার মসজিদ থেকে রমজান উপলক্ষ্যে সাহরী ও ইফতারীর সময়সূচি সম্বলিত একটি ক্যালেন্ডার দেওয়া হয়েছে। সেখানে দেখলাম রোজার নিয়ত লেখা আছে। প্রশ্ন হল, এই নিয়তটি কি হাদিস দ্বারা প্রমাণিত?

ইফতারীর দোয়ার কোনো ভিত্তি আছে কি

প্রশ্ন (২৭৮৯) : আমাদের দেশের রোজার ক্যালেন্ডারগুলোতে ইফতারীর দোয়া নামে একটি দোয়া দেখা যায়। আমি জানতে চাচ্ছি, ঐ দোয়াটি কি কোনো হাদিস থেকে নেওয়া হয়েছে, নাকি মনগড়া? আমাদের এলাকার এক ব্যক্তি বলল এমন দোয়া নাকি কোনো হাদিসে বর্ণিত হয়নি।

রোজা অবস্থায় টুথপেস্ট বা গুল জাতীয় কিছু ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (২৭৬০) : রোজাবস্থায় সকালে ঘুম থেকে উঠার পর মুখে দুর্গন্ধ হয়ে থাকে। তা দূর করতে টুথপেস্ট বা গুল জাতীয় কোনো কিছু ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কি?

কাজের কারণে কি রোজার মধ্যে ছাড় আছে

প্রশ্ন (২৭৩১) : যারা প্রচণ্ড গরমে রিক্সা চালান, লোহা গলানোর ফ্যাক্টরিতে কাজ করেন বা মরুভূমিতে কাজ করেন, তাদের জন্য কি ইসলাম রোজা রাখার ক্ষেত্রে ছাড় দিয়েছে? তারা এ সময় রোজা না রেখে পরবর্তী সময়ে কাজা আদায় করলে হবে কিনা?

ইফতারের আগ মুহূর্তে সম্মিলিত দোয়া কি বিদআত

প্রশ্ন (২৬৫২) : আমি বিভিন্ন বইয়ে পড়েছি যে, ইফতারের আগে দোয়া কবুল হয়ে থাকে। আমি মেসে থেকে পড়াশোনা করি। আমরা যারা মেসে থাকি তারা সকলেই ইফতারের আগ মুহূর্তে সম্মিলিতভাবে মোনাজাত করে থাকি। কিছুদিন আগে এক ভাই বললেন, সম্মিলিত মোনাজাত করা বিদআত। আমি জানতে চাচ্ছি, ঐ ভাইয়ের বক্তব্য কি সঠিক? সম্মিলিতভাবে মোনাজাত করা কি বিদআত?

রোজাদারের ঘুমও কি ইবাদত

প্রশ্ন (২৪৬৯) : একটি বইয়ে রোজার ফজিলত সম্পর্কে পড়তে গিয়ে পেলাম, রোজাদারের ঘুমও নাকি ইবাদত। এ সম্পর্কে কোনো রেফারেন্স সেখানে দেওয়া হয়নি। আমার জানার বিষয় হল, এ ব্যাপারে কুরআন বা হাদিসের কোনো রেফারেন্স আছে কি?