সিয়াম বা রোজা

শাওয়ালের রোযা সোমবার ও বৃহস্পতিবার রাখার ফযিলত কী

প্রশ্ন (২০১) : আমি শাওয়াল মাসের ছয় রোযা সোমবার ও বৃহস্পতিবার রাখতে চাচ্ছি। যেন সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখার ফযিলতও অর্জন করতে পারি। জানতে চাচ্ছি, এভাবে রোযা রাখলে আমি কি উভয় ফযিলত লাভ করব?

ষাটটি রোযা রাখতে অক্ষম ব্যক্তি রোযার কাফফরা কীভাবে আদায় করবে

প্রশ্ন (১৪৩) : আমি গত রমযানে বিনা ওজরে রোযা ভেঙ্গে ফেলেছিলাম। আমি শারীরিকভাবে খুবই দুর্বল। একসাথে ষাট দিনের রোযা রাখা আমার পক্ষে সম্ভব নয়। এখন আমি কী করবো?

বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম হলে কী করবে

প্রশ্ন (১৪০) : আমাদের প্রতিবেশী এক ব্যক্তি বার্ধক্যের কারণে রমজানের সিয়াম রাখতে পারে না। অপরদিকে সে খুবই দরিদ্র। যার দরুন রোজার ফিদইয়া আদায় করাও তার পক্ষে সম্ভব নয়। এমতাবস্থায় তার জন্য রোজা থেকে দায়মুক্ত হওয়ার কোনো পন্থা আছে কি?

রাতে রোজার নিয়ত করা কি জরুরি

প্রশ্ন (১২৩) : আজ ৩রা রমজান। গত রাতে ঘুমানোর সময় আমি রোজার নিয়ত করতে ভুলে যাই। আজ সকাল ৫ টার পর যখন জাগ্রত হই, তখন রোজার কথা স্বরণ হয়। আমি মনে মনে বলে নিলাম যে “আজ আমি রোজা রাখবো”। এরপর কোনো কিছু পানাহার না করে সারা দিন কাটিয়ে দেই। উপরোক্ত বিবরণ অনুযায়ী আমার রোজা কি সঠিক হয়েছে?

দাওয়াতের অনুরোধে নফল রোজা ভাঙ্গা যাবে কি               

প্রশ্ন (১২২) : আশুরার দিন আমি রোযা পালন করছিলাম। মাঝে আমার বড় ভাই আমাকে দুপুরের খাবারের দাওয়াত দিলে তার অনুরোধে আমি রোজা ভেঙ্গে ফেলি। আমার উক্ত কাজটি কি শরিয়তের দৃষ্টিতে বৈধ হয়েছে?

মুয়াজ্জিন কি ইফতারি করে আযান দিবেন, নাকি আযান দিয়ে ইফতার করবেন

প্রশ্ন (১১৯) : আমি একটি মসজিদের মুয়াজ্জিন। রমজানে ইফতারের সময় আমি আগে কিছু খেয়ে তারপর আযান দেই। আমি কি ইফতারি করে আযান দিব না আযান দিয়ে ইফতারি করব?

গ্রহণযোগ্য কারণে রোজা ভঙ্গ করলে কি দিনের বাকি অংশে পানাহার থেকে বিরত থাকা আবশ্যক

প্রশ্ন (১১১) : আপনাদের পূর্বের এক প্রশ্নের উত্তরের মাধ্যমে রোজা ভঙ্গের গ্রহণযোগ্য ওজরসমূহ জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দ্বীনের এ খেদমত আঞ্জাম দেয়ার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমার আজকের প্রশ্ন হলো, দিনের শুরুতে বা মাঝে উক্ত গ্রহণযোগ্য কোনো কারণে যদি আমি রোজা ভঙ্গ করি, তাহলে কি দিনের বাকি অংশে আমার জন্য পানাহার থেকে বিরত থাকা আবশ্যক?

অনিচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভঙ্গ করে ফেললে কি দিনের বাকি অংশ পানাহার থেকে বিরত থাকা আবশ্যক

প্রশ্ন (১১০) : কেউ যদি অনিচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভঙ্গ করে তাহলে কি তার তার জন্য দিনের বাকি অংশ পানাহার থেকে বিরত থাকা আবশ্যক?

দাওয়াতের অনুরোধে রমজানের কাযা রোযা ভাঙ্গা যাবে কি

প্রশ্ন (১০০) : আমি রমজানের একটি কাযা রোযা পালন করছিলাম। ইতোমধ্যে দুপুরের দিকে এক ঘনিষ্ঠ আত্মীয় আমাকে তার বাড়িতে দাওয়াত দিলে তার অনুরোধে আমি রোযা ভেঙ্গে ফেলি। আমার কাজটি কি বৈধ হয়েছে?

নফলের নিয়তে রোজা শুরু করার পর দিনের বেলা তা ওয়াজিব রোজা হিসেবে পরিবর্তন করা যাবে কি

প্রশ্ন (৪২) : আমি নফলের নিয়তে রোজা রাখা শুরু করি । দুপুর ১২ টার দিকে আমার মনে পড়ে যে, আমার উপর একটি মানতের রোযা আবশ্যক রয়েছে। তখন আমি নিয়ত পরিবর্তন করে মানতের রোজা হিসেবে রোজাটি পূর্ণ করি। আমার রোজাটি কি সঠিক হয়েছে?

নফলের নিয়তে রোযা পূর্ণ করার পর তা রমজানের কাযা রোজা হিসেবে ধরা যাবে কি   

প্রশ্ন (৩৯) : আমার উপর রমজানের ৪টি কাজা রোজা রাখা আবশ্যক ছিল। কিন্তু আমি সেগুলোরকথা ভুলে গিয়ে নফল রোজা রাখতে শুরু করি। রমজানের পর এ পর্যন্ত আমি ১০ টি নফল রোজা রেখেছি। প্রশ্ন হলো এখন যদি আমি এ নফল রোজাগুলোকে আমার উপর আবশ্যক থাকা কাজা রোজা হিসেবে ধরে নেই, তাহলে কি তা সঠিক হবে? নাকি আমাকে পুনরায় আরো ৪ টি রোজা রাখতে হবে?

রমজানের শেষ ১০ দিনের ইতেকাফের শুরু এবং শেষ সময় প্রসঙ্গে

প্রশ্ন (৩৮) : এ বছর আমরা কয়েক বন্ধু মিলে রমজানের শেষ ১০ দিন সুন্নাত ইতেকাফ করার নিয়ত করেছি। জানার বিষয় হলো, আমরা কোনো দিন কখন মসজিদে প্রবেশ করবো এবং কখন ইতেকাফ শেষ করে মসজিদ থেকে বের হবো?