সিয়াম বা রোজা

কাজের কারণে কি রোজার মধ্যে ছাড় আছে

প্রশ্ন (২৭৩১) : যারা প্রচণ্ড গরমে রিক্সা চালান, লোহা গলানোর ফ্যাক্টরিতে কাজ করেন বা মরুভূমিতে কাজ করেন, তাদের জন্য কি ইসলাম রোজা রাখার ক্ষেত্রে ছাড় দিয়েছে? তারা এ সময় রোজা না রেখে পরবর্তী সময়ে কাজা আদায় করলে হবে কিনা?

ইফতারের আগ মুহূর্তে সম্মিলিত দোয়া কি বিদআত

প্রশ্ন (২৬৫২) : আমি বিভিন্ন বইয়ে পড়েছি যে, ইফতারের আগে দোয়া কবুল হয়ে থাকে। আমি মেসে থেকে পড়াশোনা করি। আমরা যারা মেসে থাকি তারা সকলেই ইফতারের আগ মুহূর্তে সম্মিলিতভাবে মোনাজাত করে থাকি। কিছুদিন আগে এক ভাই বললেন, সম্মিলিত মোনাজাত করা বিদআত। আমি জানতে চাচ্ছি, ঐ ভাইয়ের বক্তব্য কি সঠিক? সম্মিলিতভাবে মোনাজাত করা কি বিদআত?

স্ত্রী নফল রোজা রাখা অবস্থায় স্বামী সহবাস করে ফেললে কী হুকুম

প্রশ্ন (২৬৩৪) : আমি নফল রোজা অবস্থায় ছিলাম। এমতাবস্থায় আমার সাথে আমার স্বামী সহবাস করে ফেলে। প্রশ্ন হল, এক্ষেত্রে আমার রোজার বিধান কী হবে? আমার রোজা কি বহাল থাকবে? না থাকলে সেই রোজা কি আবার কাযা করতে হবে?

রোজাদারের ঘুমও কি ইবাদত

প্রশ্ন (২৪৬৯) : একটি বইয়ে রোজার ফজিলত সম্পর্কে পড়তে গিয়ে পেলাম, রোজাদারের ঘুমও নাকি ইবাদত। এ সম্পর্কে কোনো রেফারেন্স সেখানে দেওয়া হয়নি। আমার জানার বিষয় হল, এ ব্যাপারে কুরআন বা হাদিসের কোনো রেফারেন্স আছে কি?

মক্কায় রোজা রাখার কোনো বিশেষত্ব আছে কি

প্রশ্ন (২৪৬৭) : আমি একটি বইয়ে পেয়েছি, মক্কায় রমজান মাসের রোজা রাখলে অন্য স্থানের তুলনায় এক লক্ষ রমজান মাসের সওয়াব পাওয়া যায়। আমি জানতে চাচ্ছি, বিষয়টি কি আসলে সঠিক?

রমজান মাসের নফল ফরজের সমান সংক্রান্ত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (২৪৬৪) : কিছুদিন আগে জনৈক বক্তাকে রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে একটি হাদিস বলতে শুনলাম যে, রমজানের একটি নফল ইবাদত অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমতুল্য হয়ে থাকে। আমার প্রশ্ন হল, হাদিসটি কি সহিহ?

রমজান মাসের একটি ফরজ কি অন্য মাসের সত্তরটি ফরজের সমান

প্রশ্ন (২৪৬৩) : আমি একটি বইয়ে পড়েছি, রমজান মাসে একটি ফরজ ইবাদত আদায় করলে অন্য মাসের সত্তরটি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব লাভ হয়। আমি জানতে চাচ্ছি, এ সম্পর্কে ইসলাম কী বলে?

শুধু শুক্রবার বা শনিবার রোজা রাখা কি নিষেধ

প্রশ্ন (২৪৬২) : আমার এক বন্ধু বলল, শুধু শুক্রবার বা শনিবার রোজা রাখা নিষেধ। আমার জানার বিষয় হল, এ ব্যাপারে ইসলামি শরিয়তের দৃষ্টিভঙ্গি কী? আসলেই কি শুধু শুক্রবার বা শনিবার রোজা রাখা নিষেধ?

রোজাদারকে আহার করানো সংক্রান্ত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (২৪৬০) : রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে জনৈক ব্যক্তি একটি হাদিস বর্ণনা করেন যে, যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরে আহার করাবে, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করাবেন। ফলে সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর পিপাসার্ত হবে না। এখন আমার জানার বিষয় হল, হাদিসটি কি সহিহ?

শাবান মাসে রাসূল (সা.) কেন বেশি রোজা রাখতেন

প্রশ্ন (২৪৫৯) : আমাদের মসজিদে ইমাম সাহেব তার বয়ানে বলেছেন, রাসূল (সা.) রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। আমার প্রশ্ন হল, রাসূল (সা.) শাবান মাসে কেন বেশি রোজা রাখতেন?

সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা কি সুন্নত

প্রশ্ন (২৪৫৮) : আমাদের মসজিদের খতিব সাহেব বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। আমি জানতে চাচ্ছি, রাসূল (সা.) কি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন? এ সম্পর্কে কি কোনো হাদিস আছে?

সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার কোনো বিশেষত্ব আছে কি

প্রশ্ন (২৪৫৭) : আমি শুনেছি, রাসূল (সা.) সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। আমি জানতে চাচ্ছি, রাসূল (সা.) সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখতেন? এই দুই দিন রোজা রাখার কারণ কী ছিল?

ইয়াউমে আরাফার রোজা কয় তারিখে রাখবে

প্রশ্ন (২৪১০) : আরাফার দিন রোজা রাখার ব্যাপারে অনেক ফযিলতের কথা জানতে পেরেছি। আমার প্রশ্ন হল, রোজা কি সাউদী আরবের সাথে মিল রেখে রাখব না দেশের তারিখ অনুযায়ী রাখব?

ইতকাফকারী মোবাইলের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়ের চুক্তি করতে পারবে কি

প্রশ্ন (২৪০১) : ইতেকাফ অবস্থায় যদি কোন ব্যবসায়ীর মাল নিয়ে চুক্তি করতে হয় আর সে মোবাইলের মাধ্যমে চুক্তি সম্পাদন করে তাহলে কি তার গুনাহ হবে?

তালাকের ভয়ে রোজা না রাখলে কি কাফফারা দিতে হবে

প্রশ্ন (২২৪০) : আমাদের বাড়ির এক ব্যক্তি রমজান মাসে তার স্ত্রীকে বলল, তুমি যদি কালকে রোজা রাখ তাহলে তুমি তালাক। তার কথা অনুযায়ী স্ত্রী পরের দিন রোজা রাখেনি। এখন মুফতি সাহেবের কাছে জানতে চাই, ঐ মহিলার কি কাফফারা দিতে হবে?