সিয়াম বা রোজা

ঈদের দিন রোজা রাখা যাবে কি

প্রশ্ন (৪৪৫৩) : একমাস রমজানের রোজা রেখে অভ্যস্ত হয়ে যাই, তাই ঈদের দিন কোনো কিছু খেতে মন চায় না। আমার প্রশ্ন হল, ঈদের দিন রোজা রাখতে কোনো সমস্যা আছে কি?

শবে ক্বদরে মসজিদে ইবাদত বন্দেগী করা যাবে কি

প্রশ্ন (৪৪২৮) : আমার বাসা খুব ছোট। বাসার নারীরা শবে ক্বদরের রাতে ইবাদত বন্দেগী করবে। আমার প্রশ্ন হল, আমি যেহেতু পুরুষ, সে হিসেবে আমি মসজিদে গিয়ে ইবাদত করতে পারব কি? শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?

শবে ক্বদরে কি নির্দিষ্ট দোয়াই করতে হবে

প্রশ্ন (৪৪২৭) : কিছুদিন আগে একটি বইয়ে শবে ক্বদরের দোয়া নামে একটি দোয়া পেলাম। দোয়াটি হল, اللهمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي । জানতে চাচ্ছি, শবে ক্বদরে কি শুধু এই দোয়াটিই পড়তে হবে? অন্য কোনো দোয়া করা যাবে না?

শবে ক্বদরে কি একবারে কুরআন নাজিল হয়েছে

প্রশ্ন (৪৪২৬) : আমি শুনেছি, শবে ক্বদরে কুরআন নাজিল হয়েছে। অথচ দেখা যায়, রাসূল (সা.)-এর পুরো জীবনে অল্প অল্প করে কুরআন নাজিল করা হয়েছে। তাহলে কিভাবে শবে ক্বদরে কুরআন নাজিল হল?

রোজার নিয়তের পর স্ত্রী সহবাস করলে নিয়ত কি বাতিল হয়ে যাবে

প্রশ্ন (৪৪১২) : আমি একদিন সাহরীর পর রোজার নিয়ত করি। আজান হতে অনেক সময় বাকি থাকায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হই। সহবাসের পর আর নতুন করে রোজার নিয়ত করিনি। জানতে চাচ্ছি, সহবাসের কারণে কি আমার উক্ত নিয়ত বাতিল হয়ে গিয়েছিল?

বাধ্য হয়ে গ্লুকোজ স্যালাইন গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৪৪১১) : আমি কিছুদিন আগে রোজা অবস্থায় খুবই অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমাকে গ্লুকোজ স্যালাইন দেওয়া হয়। তারপরও সেদিনের রোজা আমি ভাঙ্গিনি। এখন আমার প্রশ্ন হল, বাধ্য হয়ে গ্লুকোজ স্যালাইন গ্রহণ করার কারণে আমার সেদিনের রোজার কি কোনো ক্ষতি হয়েছে?

এক গ্লাস পানি খেলে কি সাহরীর বরকত লাভ হবে

প্রশ্ন (৪৪০৭) : আমি একটি বইয়ে পেলাম, সাহরী খাওয়া বরকতের কারণ। আমি সাধারণত সাহরীতে কিছু খাই না। জানতে চাচ্ছি, আমি যদি সাহরীর সময় এক গ্লাস পানি খাই তাহলে সেই বরকত লাভ হবে কি?

ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙ্গবে কি

প্রশ্ন (৪৪০৬) : রোজা অবস্থায় আমার একদিন খুব খারাপ লাগছিল। তাই আমি ইচ্ছাকৃত বমি করি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার রোজার কোনো ক্ষতি হয়েছিল?

রোজা অবস্থায় নাকের ভিতরের অংশে পানি দিতে হবে কি

প্রশ্ন (৪৪০৫) : আমি শুনেছি, ফরজ গোসলে ভালোভাবে কুলি করতে হয়। নাকের ভিতরের অংশে পানি পৌঁছাতে হয়। জানতে চাচ্ছি, রোজা অবস্থায়ও কি ফরজ গোসলের সময় নাকের ভিতরের অংশে পানি পৌঁছাতে হবে?