সিয়াম বা রোজা

ইনসুলিন গ্রহণ করলে কি রোজা ভঙ্গ হয়ে যায়

প্রশ্ন (৭০৩১) : গেল রমজানে আমাকে মাঝে মাঝে রোজা রেখে ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন গ্রহণ করতে হয়েছে। জানতে চাই, আমার কি রোজাগুলো ভেঙ্গে গিয়েছে? আমার কি কাযা আদায় করতে হবে? উল্লেখ্য, আমি জানতাম যে এর কারণে রোজা ভাঙ্গে না। তাই ব্যবহার করেছি।

ইতেকাফ অবস্থায় আজান দেওয়ার জন্য মসজিদের বাহিরে যাওয়া যাবে কি

প্রশ্ন (৭০০৯) : আমাদের গ্রামের মসজিদে মাইক নেই। মুআজ্জিন সাহেবকে মসজিদের বাহিরে গিয়ে আজান দিতে হয়। আমি সেই মসজিদের মুআজ্জিন। আমি কি ইতেকাফ অবস্থায় মসজিদের বাহিরে গিয়ে আজান দিতে পারব?

ইতেকাফ অবস্থায় মসজিদের বাহিরে গিয়ে আজান দিলে ইতেকাফ নষ্ট হবে কি

প্রশ্ন (৬৯৯৫) : আমাদের মুআজ্জিন সাহেব এ বছর ইতেকাফে বসেছেন। তিনি ইতেকাফ অবস্থায় তার কামরায় গিয়ে মাইকে আজান দিয়েছেন। আর তার কামরা হল মসজিদের বাহিরে। এ কারণে কিছু কিছু লোক বলছে, তার ইতেকাফ নষ্ট হয়ে গিয়েছে। মুফতী সাহেবের কাছে এর সমাধান চাচ্ছি।

আজান দেওয়ার জন্য ইতেকাফকারী মুআজ্জিন তার কামরায় যেতে পারবে

প্রশ্ন (৬৯৯১) : আমাদের গ্রামে একটি মসজিদ আছে। মসজিদের মুআজ্জিন সাহেব এ বছর ইতেকাফ করছেন। আজানের মাইক হল, মুআজ্জিন সাহেবের কামরায়। তার কামরা মসজিদের সীমানার বাহিরে। এখন কি তিনি আজান দেওয়ার জন্য মসজিদের বাহিরে যেতে পারবেন?

মসজিদে হারামে ইতেকাফকারী কি ইফতারের জন্য হোটেলে যেতে পারবে

প্রশ্ন (৬৯০১) : আমি এ বছর মসজিদুল হারামে সুন্নত ইতেকাফ করছি। এখানে বিভিন্ন সংস্থা এবং ব্যক্তির পক্ষ থেকে ইফতার দেওয়া হয়। কিন্তু আমি যদি সে ইফতার না নিয়ে বাহিরে হোটেল থেকে ইফতার এনে খাই তাহলে কি আমার ইতেকাফ ভঙ্গ হয়ে যাবে?

কাফফারার মাঝখানে হায়েয আসলে কি নতুন করে কাফফারা করতে হবে

প্রশ্ন (৬৮২৯) : আমি জানি যে, কাফফারার রোজা লাগাতার রাখতে হয়। এখন যদি এর মাঝে মহিলাদের হায়েয আসে তাহলে তাকেও কি নতুন করে কাফফারা রাখতে হবে? এটা কীভাবে সম্ভব? তার তো প্রতিমাসেই এই ওজর থাকবে?

জানাজার জন্য বের হলে ইতেকাফ কি নষ্ট হয়ে যাবে

প্রশ্ন (৬৮১১) : আমার বাবা গত রমজানে ইতেকাফ করতে বসেছিলেন। পরে মসজিদের সামনের মাঠে একটি জানাজা হওয়ায় তিনি তাতে শরীক হন। তার ইতেকাফে কি কোন সমস্যা হয়েছে?

ইতিকাফকারী রোগী দেখতে যাওয়ায় তার কি ইতিকাফের কাযা করতে হবে

প্রশ্ন (৬৮০০) : গত রমজানে আমি ইতেকাফ করেছিলাম। সে সময় আমার বড় ভাই অসুস্থ হলে আমি তাকে দেখতে ঘরে যাই। তাকে দেখে আমি চলে আসি। আমার ইতেকাফ কি ভঙ্গ হয়ে গেছে? আমার কি কাযা করতে হবে?