নামাজ সংক্রান্ত অন্যান্য

ওজর প্রমাণিত হওয়ার জন্য ডাক্তারের মতামত কি জরুরি

প্রশ্ন (৩২৮২) : অসুস্থ অবস্থায় বসে নামাজ পড়ার জন্য কি রোগীর নিজের ধারণাই যথেষ্ট যে, সে মাজুর, না তার ওজর প্রমাণিত হওয়ার জন্য কোনো অভিজ্ঞ, খোদাভীরু, দ্বীনদার ডাক্তারের অনুমতি জরুরি?

নামাজে দাঁড়িতে হাত বুলানো কেমন

প্রশ্ন (৩২৬৩) : কোন কোন ব্যক্তির অভ্যাস হয়ে যায় দাঁড়িতে হাত বুলানো। এমনকি নামাজের মধ্যেও দাঁড়িতে হাত বুলাতে থাকে। এতে নামাজের কোন সমস্যা হবে কি

ইমাম অপবিত্র অবস্থায় থাকলে মুসল্লীদের নামাজ হবে কি

প্রশ্ন (৩১০২) : কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব অপবিত্র অবস্থায় যোহরের নামাজ পড়ান। ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর তার স্মরণ হয় যে, তিনি অপবিত্র অবস্থায় নামাজ পড়িয়েছেন। প্রশ্ন হল, আমাদের সেদিনের নামাজ কি কাজা করে নিতে হবে? মুসল্লীদের এক গ্রুপ বলছেন যে, কাজা না করলেও চলবে। অতিসত্ত্বর উত্তর জানিয়ে বাধিত করবেন।

বাসা থেকে মসজিদের জামাতে শরিক হওয়া যাবে কি

প্রশ্ন (৩০৪৮) : এখন তো আমি করোনার কারণে মসজিদে যাচ্ছি না। কিন্তু আমার বাসার পাশে যে মসজিদ রয়েছে, সে মসজিদের মাইকের আওয়াজ যদি আমার ঘরে আসে তাহলে আমি ঘরে বসে মসজিদের জামাতের সাথে নামাজ পড়তে পারব কি?

করোনা পরিস্থিতিতে ঈদের নামাজ কীভাবে পড়ব

প্রশ্ন (৩০৪৭) : বর্তমানে সোশ্যাল ডিসটেন্সের কথা বলা হচ্ছে। এখন আমরা যদি ঈদের নামাজে যাই তাহলে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন হয় না। সেক্ষেত্রে মেডিকেল সাইন্সের সাথে মিলিয়ে একটি সিদ্ধান্ত জানতে চাচ্ছি।

ঘরে জামাতের সাথে নামাজ পড়লে জামাতের সওয়াব পাওয়া যাবে কি

প্রশ্ন (৩০৪১) : আমরা জানি, মসজিদে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। বর্তমানে এই করোনা পরিস্থিতির কারণে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছি না। সেক্ষেত্রে আমরা যদি ঘরে জামাত করি তাহলে সেই সওয়াব লাভ হবে কি?

বিশ্রি দুর্গন্ধের কারণে জামাতে উপস্থিত হওয়া মাফ হয়ে যায় কি

প্রশ্ন (২৮৩০) : আমাদের এলাকায় এক ব্যক্তির নাকে ইনফেকশন হয়েছে। যার ফলে তার নাক দিয়ে বিশ্রি দুর্গন্ধ বের হয়। সে জামাতে উপস্থিত হলে দুর্গন্ধের কারণে অন্যান্য মুসল্লীদের কষ্ট হয়। প্রশ্ন হল, উক্ত ব্যক্তির জন্য জামাতে উপস্থিত না হওয়ার সুযোগ আছে কি?