নামাজ সংক্রান্ত অন্যান্য

ইমামের আগে সেজদা থেকে উঠে গেলে কী করবে

প্রশ্ন (৫৫৭৫) : আমি একদিন ভুলে ইমামের আগে সেজদা থেকে উঠে যাই। পরবর্তীতে করণীয় বুঝতে না পেরে ইমামের অপেক্ষায় বসে থাকি। নামাজ শেষে এক ব্যক্তি বলল, তোমার উচিৎ ছিল পুনরায় সেজদায় চলে যাওয়া। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজ হয়েছিল কি?

ইমামের আগে রুকুতে গেলে নামাজের কোনো ক্ষতি হবে কি

প্রশ্ন (৫৫৭৩) : আমি একদিন যোহরের নামাজে ইমামের আগেই রুকুতে চলে যাই। তবে ইমামের সাথে রুকু থেকে মাথা উঠিয়েছি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার নামাজ নষ্ট হয়ে গিয়েছেল?

লালবাতি জ্বলাকালিন কি নামাজ পড়া নিষেধ

প্রশ্ন (৫৫৬৭) : মসজিদগুলো লালবাতির ব্যবস্থা করা হয়। সাধারণত নামাজের এক দুই মিনিট আগে তা জ্বালানো হয়। সেখানে লেখা থাকে, লালবাতি জ্বলাকালিন নামাজ পড়া নিষেধ। জানতে চাচ্ছি, আসলেই কি লালবাতি জ্বলাকালিন নামাজ পড়া নিষিদ্ধ?

নামাজের স্থানে বসে থাকলে কি ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে

প্রশ্ন (৫৫২৮) : একটি বয়ানে শুনেছি যে, নামাজের পর কেউ যদি নামাজের স্থানে অজুসহ বসে থাকে তাহলে ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু সঠিক?

ইমাম সাহেব স্টেজের উপর কিছু মুসল্লীসহ দাঁড়ালে নামাজ হবে কি

প্রশ্ন (৫৪৭৮) : ওয়াজ মাহফিলে দেখা যায়, নামাজের সময় হলে ইমাম সাহেব কিছু মুসল্লীসহ স্টেজের উপর দাঁড়ান। আর বাকি মুসল্লীরা স্টেজের নিজে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। জানতে চাচ্ছি, এভাবে নামাজ পড়লে শুদ্ধ হবে কি?

বার্ধক্যের কারণে নামাজের পদ্ধতি ভুলে গেলে কি মাফ পাওয়া যাবে

প্রশ্ন (৫৪২৫) : আমার নানি অতিশয় বৃদ্ধা। বার্ধক্যের কারণে কাউকে চিনেন না। এমনকি নামাজ আদায়ের পদ্ধতি ও রাকাত সংখ্যাও ভুলে গিয়েছেন। জানতে চাচ্ছি, তার জন্য নামাজ মাফ হয়ে যাবে কি?

তাহাজ্জুদ পড়া অবস্থায় আজান হয়ে গেলে কী করবে

প্রশ্ন (৫৪০০) : আমি একদিন সময় আছে মনে করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই। প্রথম রাকাতের রুকুতে যাওয়ার আগেই আজান হয়ে যায়। আমি যথারীতি নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজটি কি শুদ্ধ হয়েছিল?

আজান দেওয়া অবস্থায় পড়া নামাজ সুন্নত হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (৫৩৪৮) : আমি একদিন তাহাজ্জুদের নামাজ শুরু করি। এক রাকাত পড়ার পর ফজরের আজান দিয়ে দেয়। আমি যথারীতি নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজটি কি ফজরের সুন্নত হিসেবে গণ্য হবে?

মাস্ক পরিধান করে নামাজ পড়লে কি নামাজ হবে না

প্রশ্ন (৫০৬০) : বর্তমানে করোনা ভাইরাসের কারণে সর্বোত্র মাস্ক ব্যবহার করতে হয়। এ কারণে মসজিদে নামাজ পড়ার সময়ও আমি মাস্ক ব্যবহার করে থাকি। কিন্তু একজন ব্যক্তি কিছুদিন আগে বললেন, মাস্ক পরিধান করে নামাজ পড়লে নামাজ হয় না। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির বক্তব্যটি কতটুকু সঠিক?

সুন্নতে মুয়াক্কাদা আদায় না করলে কি ফরজ হবে না

প্রশ্ন (৪৯৯২) : ফরজ আদায়ের শুদ্ধতা কি ফরজের পূর্বে সুন্নতে মুয়াক্কাদা নামাজগুলোর উপর নির্ভরশীল? সুন্নতে মুয়াক্কাদা নামাজগুলো আদায় না করলে কি ফরজ হবে না?